ছবি: সংগৃহীত
লাইফস্টাইল

কর্মক্ষেত্রে আত্মবিশ্বাস বাড়ানোর উপায়

লাইফস্টাইল ডেস্ক: আত্মবিশ্বাসী ব্যক্তি যেকোনো কাজ ভালোভাবে পারফর্ম করার যোগ্যতা রাখে। পাশাপাশি ঠাণ্ডা মাথায় চ্যালেঞ্জ মোকাবিলা করে শক্তিশালী পেশাদার সম্পর্ক স্থাপন করতে সক্ষম হন তিনি।

আরও পড়ুন: ঘুম কম হলে শরীরে কী ঘটে?

তাই আত্মবিশ্বাসী হওয়ার বিকল্প নেই। আবার অতিরিক্ত আত্মবিশ্বাস ব্যর্থতার কারণ, সেটাও মনে রাখতে হবে।

আপনি যদি কর্মক্ষেত্রে আত্মবিশ্বাস বাড়াতে চান, তাহলে এই বিষয়গুলো খেয়াল রাখুন-

(১) শারীরিক ভাষা: আমাদের চোখের চাহনি, দৃষ্টিভঙ্গি, হ্যান্ডশেক করার ধরনে ব্যক্তিত্ব অনেকটা প্রকাশ পায়। শারীরিক ভাষা আমাদের চারপাশের মানুষের কাছে কেবল আত্মবিশ্বাসই প্রকাশ করে না, সেই সাথে আমাদের আত্মবিশ্বাসকে উন্নতও করে। আমরা যে আত্মবিশ্বাস অনুভব করি, তা ইতিবাচক শক্তি নিয়ে আসে। ইতিবাচকতা সব সময় ইতিবাচকতাকেই আকর্ষণ করে।

আরও পড়ুন: বর্ষায় আসবাবপত্র ভালো রাখতে করণীয়

(২) নিজেকে বুঝতে পারা: কর্মক্ষেত্রে আপনার আত্মবিশ্বাস বাড়ানোর জন্য প্রধান যে কাজ করতে হবে, তা হলো- আপনি কীভাবে নিজের শক্তি এবং দুর্বলতাগুলোকে গ্রহণ করেন। অবশ্যই আপনাকে নিজের সবটুকু গ্রহণ করতে হবে এবং স্বীকার করতে হবে যে, নিখুঁত কেউই নয়। আপনাকে নিজস্ব শক্তিতে ফোকাস করতে সাহায্য করবে, যদি আপনি নিজেকে চিনতে পারেন। নিজের সীমাবদ্ধতা জানলে এবং তা গ্রহণ করলে আত্মবিশ্বাস দ্রুত বৃদ্ধি পায়।

(৩) কথা বলার ধরন এবং ভাষা: নিজেকে কখনোই অবমূল্যায়ন করবেন না। আপনি আপনার আত্মবিশ্বাসকে তখন কমিয়ে ফেলেন ,যখন আপনি ইতস্তত করে কথা বলেন বা কথা বলার জন্য ক্ষমা চাইতে থাকেন। আপনাকে অন্যদের সামনে এটি দুর্বলতা হিসেবে প্রকাশ করবে। কখনোই ভুল না করেলে ভুল স্বীকার করবেন না। অবশ্যই ভুল স্বীকার করার মানসিকতা রাখুন। বিনয়ী হোন, তবে দুর্বল নয়।

আরও পড়ুন: মন শান্ত করতে পারে যে ৩ চা

(৪) নিজের সাথে কথা বলুন: আপনার অভ্যন্তরীণ সংলাপ নিরীক্ষণ করা গুরুত্বপূর্ণ। ইতিবাচক ও নেতিবাচক যেকোনো বিষয় নিয়ে নিজের সাথে কথা বলুন। সকল পরিস্থিতিতে সাফল্য কল্পনা করুন এবং আত্মবিশ্বাসের সাথে বাধা ও চ্যালেঞ্জ মোকাবিলা করুন। এই অভ্যাস আপনার মস্তিষ্ককে ধীরে ধীরে স্ট্রেসের প্রতি ইতিবাচক প্রতিক্রিয়া জানাতে শুরু করবে। এটি আপনাকে আরও আত্মবিশ্বাসী করে তুলবে।

(৫) প্রস্তুতি: মিটিং, প্রেজেন্টেশন বা কাজের জন্য নিজেকে প্রস্তুত করুন। আপনি কোনো বিষয়ে ভালোভাবে জানলে বা বুঝতে পারলে, তা সবার সামনে সবচেয়ে সুন্দরভাবে তুলে ধরতে পারবেন। তাতে উদ্বেগ কমায় এবং আত্মবিশ্বাস বাড়াতে সাহায্য করে। সহকর্মী এবং উর্ধ্বতনদের প্রতি আপনার প্রতিশ্রুতি এবং দক্ষতাও প্রকাশ হবে।

আরও পড়ুন: ঠান্ডা পানির উপকারিতা

(৬) গঠনমূলক সমালোচনা: ইতিবাচক এবং নেতিবাচক সমালোচনা উভয়ই আত্মবিশ্বাস বৃদ্ধির জন্য মূল্যবান। সমালোচনাকে ব্যক্তিগতভাবে গ্রহণ করার বদলে উন্নতির সুযোগ হিসাবে দেখুন। গঠনমূলক সমালোচনা আপনাকে দক্ষতা বাড়াতে সাহায্য করবে।

সান নিউজ/এমএ/এনজে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

মস্কোয় ইউক্রেনের বড় ড্রোন হামলা

রাশিয়ার মস্কো অঞ্চলে বড় ধরনের ড্রোন হামলা চালিয়েছে ইউক্রেন। এতে দুজন নিহত ও ছ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

ইংল্যান্ড দল থেকে সরে দাঁড়ালেন কোল পালমার

ইংল্যান্ড জাতীয় ফুটবল দলে ফের ডাক পেলেও ইনজুরির কারণে স্কোয়াড থেকে সরে দাঁড়াচ...

বিশ্বমঞ্চে দেশের মানুষের কথা বলবেন তারেক রহমান

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার পর তাদের...

রাঙ্গাবালীতে মাদরাসাছাত্রীকে ধর্ষণের ঘটনায় মামলা, প্রেমিক যুবক গ্রেপ্তার

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলায় বিয়ের প্রলোভন দেখিয়ে সপ্তম শ্রেণি পড়ুয়া ১৪ বছর...

সরকারের সাফল্য স্বাস্থ্যখাতের ওপর নির্ভর করছে: স্বাস্থ্যমন্ত্রী

সরকারের বড় সাফল্য অনেকটাই স্বাস্থ্যখাতের ওপর নির্ভর করছে বলে মন্তব্য করেছেন স...

বিটিভির সাবেক মহাব্যবস্থাপক রেজাউল করিম রবু মারা গেছেন

সাংস্কৃতিক অঙ্গনের পরিচিত মুখ ও বাংলাদেশ টেলিভিশনের (বিটিভি) সাবেক মহাব্যবস্থ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা