ছবি: সংগৃহীত
লাইফস্টাইল

ঘুম কম হলে শরীরে কী ঘটে?

লাইফস্টাইল ডেস্ক: ঘুম কম হলে শরীরে নানা সমস্যা দেখা দিতে পারে। যদি নিয়মিত ৫ ঘণ্টারও কম সময় ঘুমান, তবে কার্ডিওভাসকুলার রোগের ঝুঁকি বেড়ে যেতে পারে।

আরও পড়ুন: হিমোগ্লোবিন বাড়ে যেসব খাবারে

সম্প্রতি এক গবেষণায় দেখা গেছে, কম ঘুমালে হার্ট অ্যাটাকসহ হার্ট সংক্রান্ত নানা অসুখের ঝুঁকি বাড়ে। ব্যস্ততার কারণে অনেকেই সপ্তাহে ৫ দিন পর্যাপ্ত ঘুমাতে পারেন না। ফলে ছুটির দিনে তারা অনেক বেশি সময় ঘুমিয়ে কাটান।

পেন স্টেটের সাম্প্রতিক গবেষণা থেকে জানা যায়, প্রতিদিন ৫ ঘণ্টারও কম সময় ঘুমালে হার্টের অসুখে আক্রান্ত হওয়ার ঝুঁকি বেড়ে যায়।

সাইকোসোম্যাটিক মেডিসিন জার্নালে প্রকাশিত এক গবেষণা পত্রে লেখক ডক্টর অ্যান মেরি চ্যাং জানান, বর্তমান সময়ে অধিকাংশ মানুষই প্রয়োজনের চেয়ে কম ঘুমান। পর্যাপ্ত ঘুমে না হওয়ার কারণে তাদের মধ্যে হৃদরোগের ঝুঁকি বেড়ে যায়।

আরও পড়ুন: যেসব ভুলে চুল পড়া বাড়ে

এতে আরও বলা হয়েছে, কারও যদি ছোট থেকেই অল্প ঘুমের অভ্যাস থাকে, তাহলে পরবর্তীতে তার হার্টের অসুখ দেখা দিতে পারে।

গবেষকরা ২০-৩৫ বছর বয়সী কিছু ব্যক্তির ওপর গবেষণা করেছেন, যাদের প্রতিদিনের রুটিনও উল্লেখ করা হয়। ঐ ব্যক্তিদের ওপর ১১ দিনের একটি পরীক্ষা করা হয়।

তাদের বলা হয়েছিল প্রথম ৩ দিনে সর্বোচ্চ ১০ ঘণ্টা, পরবর্তী ৫ দিন প্রতি রাতে ৫ ঘণ্টা, এরপর আবার তাদের ১০ ঘণ্টা ঘুমাতে বলা হয়। এ সময় গবেষকরা অংশগ্রহণকারীদের হৃদস্পন্দন ও রক্তচাপ পরীক্ষা করেন। পাশাপাশি দিনে কয়েকবার নানাভাবে হৃদপিণ্ড পরীক্ষা করা হয়।

আরও পড়ুন: মন শান্ত করতে পারে যে ৩ চা

গবেষকরা জানিয়েছেন, পরীক্ষা-নিরীক্ষার সময় যারা হাঁটতেন, তাদের রক্তচাপ কম। অর্থাৎ যাদের ঘুম ভালো হয়েছে তাদের রক্তচাপ কমেছে।

কিন্তু তারা যখন শুরুতে কম ঘুমাতেন এবং পরে বেশি ঘুমাতে শুরু করেন, তখন তাদের রক্তচাপ বেড়ে যায়।

গবেষণায় দেখা গেছে, পরবর্তী পর্যাপ্ত ঘুম আগের কম ঘুমের ক্ষতি পূরণ করতে পারে না। তাই ঘুম না হলে শরীরে জটিল রোগ বাসা বাঁধতে পারে।

সান নিউজ/এমএ/এনজে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

সৌদিকে সামরিক সহায়তার প্রস্তাব তুরস্কের

মক্কা চুক্তির আওতায় সৌদি আরবকে সামরিক সহায়তার প্রস্তাব দিয়েছে তুরস্ক। গত ৭ আগ...

হারার পর রেফারিংয়ে ক্ষুব্ধ মরিনহো

মাদ্রিদ ডার্বিতে আতলেতিকোর কাছে হারের পর ম্যাচের ফলাফলের চেয়ে রেফারিং নিয়েই ব...

তারেক রহমানকে স্বাগত জানাতে প্রস্তুত প্রবাসীরা

জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে যোগ দিতে নিউইয়র্কের উদ্দেশে ঢাকা ছেড়েছেন...

তেলের দাম বৃদ্ধির প্রতিবাদে চবি ছাত্রদল নেতা শোকজ

জ্বালানি তেলের দাম বাড়ানোর প্রতিবাদ জানিয়ে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে পোস্...

৬ জেলায় ঝড়-বৃষ্টির আভাস

দেশের ৬টি জেলায় দুপুরের মধ্যে ঝোড়ো হাওয়াসহ বৃষ্টি অথবা বজ্রবৃষ্টির আভাস দিয়েছ...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা