সংগৃহীত
লাইফস্টাইল

করমচা ফলের উপকারিতা

লাইফস্টাইল ডেস্ক: আমোদের দেশে বিভিন্ন ধরনের মৌসুমী ফল রয়েছে। এ সকল ফলের মতো করমচাও একটি মৌসুমী ফল। অবহেলা করে এই ফল দুরে রাখলেও এতে রয়েছে অনেক উপকারিতা। এই ফলে আছে একাধিক রোগ দূর করার ক্ষমতা।

আরও পড়ুন: হিমোগ্লোবিন বাড়ে যেসব খাবারে

গ্রাম এলাকায় এই ফলটি মাঝে মাঝে দেখা যায়। ছোট এই ফলটিতে রয়েছে নানা পুষ্টি গুণ। এই ফলটি খেলে শরীরে মিলবে অনেক উপকারিতা। দেখতে ছোট হলেও এতে রয়েছে পুষ্টি। টকজাতীয় এই ফল দিয়ে নানা ধরনের আচার তৈরী করেও রাখা যায় ।

গ্রীষ্ম ও বর্ষাকালে এই ফলটি প্রচুর পরিমাণে পাওয়া যায়। এর বৈজ্ঞানিক নাম ক্যারস্সিসা কারান্ডাস, ইংরেজি নাম একোক্যানাসেই। ফলটির রঙ হালকা লাল, গোলাপি ও সাদা হয়। পাকলে বেশিরভাগ করমচার রঙ হালকা লালচে হয়ে থাকে।

আরও পড়ুন: সুস্বাদু ইলিশ চিনবেন কিভাবে

কাঁচা থাকাকালীন করমচা সবুজ রঙের হয়। ফলটিতে রয়েছে অসংখ্য স্বাস্থ্য উপকারিতা। যেমন, করমচা খেলে কোলেস্টেরলের মাত্রা কমে অনেকটাই। সেইসঙ্গে ধমনীতে রক্ত চলাচলও ঠিকভাবে হয়ে থাকে।

নিয়মিত করমচা খেলে হৃদরোগে আক্রান্ত হওয়ার আশঙ্কা কমে যায়। ওজন কমাতেও দারুণ কাজ করে। সেইসাথে পেটের রোগ থেকে মুক্তি দিতে কাজ করে। এ সকল রোগ থেকে বাঁচতে এই ফলটি দারুন উপকারিতা হিসাবে কাজ করে।

দাঁত ও মাড়ি মজবুত রাখতে নিয়মিত করমচা খেতে হবে। এই ফলে রয়েছে প্রচুর ভিটামিন সি, বি ও আয়রন। সেইসাথে করমচায় আরো রয়েছে প্রচুর অ্যান্টিঅক্সিডেন্ট, ট্যানিন, ক্যারিসোন ও ট্রাইটারপেনয়েড। যার ফলে করমচা খেলে শরীরে অনেক উপকার মেলে।

আরও পড়ুন: বর্ষায় আসবাবপত্র ভালো রাখতে করণীয়

সহজলভ্য হলেও তবে খুব অল্প সময়ের জন্যেই পাওয়া যায় এই ফল। যাদের লিভার ও কিডনিজনিত সমস্যা রয়েছে তারা এই ফলটি খেতে পারেন। এতে অনেকটাই উপকার মিলবে।

করমচায় থাকা কপার আমাদের শরীরে কোলাজেন উৎপাদনে সাহায্য করে। এটি দেখতে অনেকটা চেরি ফলের মতো, সুস্বাস্থ্যের জন্যও খুবই উপকারী। কাঁচা খাওয়া, আচার তৈরি করা ছাড়াও মোরব্বা ও বিভিন্ন তরকারিতে দিয়ে খাওয়া যায় এই ফলটি।

সান নিউজ/এএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা