ছবি: সংগৃহীত
লাইফস্টাইল

হিমোগ্লোবিন বাড়ে যেসব খাবারে 

লাইফস্টাইল ডেস্ক: শরীরে হিমোগ্লোবিন কমে গেলে দুর্বলতা, নিঃশ্বাসে সমস্যা, মাথাব্যথা, মাথা ঘোরানো, হাত-পা ঠান্ডা হয়ে আসার মতো নানা সমস্যা দেখা দিতে পারে। এসব সমস্যা দেখা দিলে দ্রুত বিশেষজ্ঞের পরামর্শ নিতে হবে।

আরও পড়ুন: অফিসে ঘুম ঘুম ভাব হলে করনীয়

রক্তে হিমোগ্লোবিন কমে গেলে চিকিৎসকের পরামর্শ অনুযায়ী ব্যবস্থা নিতে হবে। তবে রক্তে হিমোগ্লোবিনের মাত্রা বাড়ানোর জন্য কিছু খাবার আছে।

(১) মাংস: প্রাণিজ প্রোটিন আমাদের শরীরে দ্রুত হিমোগ্লোবিন বাড়াতে সাহায্য করে। এর প্রধান উৎস লাল মাংস। গরু মাংস, খাসির মাংস এবং কলিজায় আছে আয়রন। হিমোগ্লোবিন উৎপাদনের জন্য আয়রন জরুরি। অন্য সমস্যার কারণে এ ধরনের খাবার নিষেধ থাকলে চিকিৎসকের পরামর্শ নিয়ে খেতে পারেন। তবে মুরগির মাংস রেড মিট না হলেও তা শরীরে পর্যাপ্ত আয়রন সরবরাহ করতে পারে।

আরও পড়ুন: ঠান্ডা পানির উপকারিতা

(২) ফল: ভিটামিন সি জাতীয় খাবার, যেমন- লেবু, কমলা, আম ইত্যাদি খেলে শরীরে দ্রুত আয়রন শোষণ করতে পারে। তাই এসব ফল খেলে হিমোগ্লোবিন উৎপাদনের বাড়ে। এছাড়া খেতে পারেন আপেল, বেদানা, পেয়ারা, স্ট্রবেরি, তরমুজ ইত্যাদি।

(৩) সামুদ্রিক মাছ: সামুদ্রিক মাছে আছে পর্যাপ্ত আয়রন এবং অন্যান্য খনিজ পুষ্টি। আগে থেকেই অ্যানিমিয়া বা রক্তশুন্যতা থাকলে নিয়মিত চিংড়ি, কাঁকড়াসহ বিভিন্ন সামুদ্রিক মাছ নিয়মিত খেতে পারেন। এতে হিমোগ্লোবিনের পরিমাণ বাড়বে।

আরও পড়ুন: ধনী ব্যক্তিদের বৈশিষ্ট্য

(৪) ডাল জাতীয় শস্য: ছোলা, সয়াবিন ও বিন জাতীয় খাবারে থাকে প্রচুর আয়রন। সয়াবিন একটি জনপ্রিয় খাবার। এই সয়াবিন থেকে নানা রকম রেসিপি তৈরি করা যায়। রক্তে হিমোগ্লোবিনের মাত্রা বাড়াতে কাজ করে সয়াবিন।

(৫) সবজি: নিয়মিত খাবারের তালিকায় সবজি রাখা জরুরি, যা আমাদের শরীরে আয়রন পৌঁছে দেওয়ার পাশাপাশি খনিজ ও ভিটামিনের ঘাটতিও দূর করে। ব্রকলি, আলু, কুমড়া, টমেটো, বিটরুট ইত্যাদি সবজিতে আয়রন আছে। আপনার খাবারের তালিকায় নিয়মিত রাখুন এসবই সবজি।

আরও পড়ুন: মালাই সেমাই রেসিপি

(৫) শস্য জাতীয় খাবার: রক্তশূন্যতার সমস্যায় চাল, গম, বার্লি, ওটস জাতীয় খাবার খেলে উপকার পাবেন। এসব খাবার আয়রন সমৃদ্ধ। সেই সাথে আছে পর্যাপ্ত কার্বোহাইড্রেটসও। শরীরে হিমোগ্লোবিনের অভাব দূর করতে নিয়ম করে লাল চালের ভাত খেতে পারেন।

(৬) ডিম: সুস্থতার জন্য নিয়মিত ডিম খেতে হবে। এতে আছে আয়রন ও অন্যান্য পুষ্টি উপাদান। ডিমের কুসুমে থাকে প্রচুর ভিটামিন ও খনিজ পুষ্টি। শরীরে দুর্বলতা কাটাতে সেদ্ধ ডিম বেশ উপকারী।

সান নিইজ/এমএ/এনজে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা