ছবি: সংগৃহীত
লাইফস্টাইল

অ্যালার্জি দূর হবে যেসব খাবারে

লাইফস্টাইল ডেস্ক: অ্যালার্জির জন্য খাদ্য তালিকা থেকে বাদ দিতে হয় অনেক প্রিয় খাবার। পাশাপাশি বঞ্চিত হতে হয় বিভিন্ন পুষ্টিকর এবং সুস্বাদু খাবার থেকে।

আরও পড়ুন: ত্বকের জন্য উপকারি ৫ ফল

অ্যালার্জির কারণে বমি-বমি ভাব, বমি, চোখ লাল হওয়া, বাত, জিহ্বার প্রদাহ, ক্র্যাম্প, ডায়রিয়া, শ্বাসকষ্ট, ফ্যাকাশে বা নীল ত্বক এবং ফুসকুড়ির মতো সমস্যাগুলো দেখা দিতে পারে। এসব সমস্যা গুরুতর আকার ধারণ করলে জীবন হুমকির মুখে পড়তে পারে।

আপনি যদি অ্যালার্জির সমস্যায় ভুগে থাকেন, তবে আপনার জন্য সুখবর আছে। অ্যালার্জির জন্য যে খাবারগুলো বাদ দিতে হয়, তার বিকল্প হিসেবে খেতে পারেন অন্য কিছু খাবার। যেমন-

আরও পড়ুন: সুস্থতার জন্য সকালে ৫ খাবার

(১) ল্যাকটোজ ইনটলারেন্স দুধ প্রেমীদের জন্য চ্যালেঞ্জ। গরুর দুধের অ্যালার্জি পেট খারাপ এবং বাতের মতো নানা রোগ হয়। সেক্ষেত্রে নারিকেল দুধ বিকল্প খাবার হিসেবে খেতে পারেন। গরু দুধের তৈরি খাবার বাদ দিয়ে নারিকেল দুধ ব্যবহার করুন।

(২) চিনা বাদামের অ্যালার্জির জন্য ফুসকুড়ি ও খিঁচুনি হতে পারে। এর বিকল্প আমন্ড বা টোস্টেড ওটস ব্যবহার করুন। এটি পুষ্টিকর এবং হৃদযন্ত্রের জন্য স্বাস্থ্যকর।

আরও পড়ুন: ত্বক ভালো রাখতে যা করবেন

(৩) গমের গ্লুটেন বদহজম এবং ফুসকুড়ি বাড়াতে পারে। এর পরিবর্তে নারিকেল, বাদাম বা ওট ময়দা ব্যবহার করুন। কার্যকরী বিকল্প হিসাবে
কর্ন স্টার্চ এবং চালের গুঁড়াও অনেক উপকারি।

(৪) ডিম খেলে অনেকের অ্যালার্জির সমস্যা দেখা দেয়। কুকিজ, মাফিন এবং কেক তৈরির ক্ষেত্রে ডিম না দিয়ে বেকিং পাউডার, ম্যাশ করা কলা বা আপেলের পিউরি ব্যবহার করতে হবে।

আরও পড়ুন: খাবারে রুচি বাড়ানোর টিপস

(৫) সীফুড অ্যালার্জি মানে ওমেগা-৩ তেল এবং প্রোটিন থেকে বঞ্চিত হওয়া। ফ্ল্যাক্সসিড তেল, বাদাম, বীজ, মসুর ডাল এবং মুরগির মাংস খেতে পারেন এর পুষ্টিকর বিকল্প হিসেবে।

অ্যালার্জির সমস্যা থাকলে খাবার খাওয়ার ক্ষেত্রে বিকল্প খুঁজে নিলেই আপনাকে আর স্বাদ থেকে বঞ্চিত হতে হবে না।

সান নিউজ/এমএ/এনজে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

পঞ্চগড়ে ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ

পঞ্চগড়ের বোদা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালি...

মুন্সীগঞ্জে বাড়ি থেকে ডেকে নিয়ে আ'লীগ কর্মীকে হত্যার অভিযোগ

মুন্সীগঞ্জ সদর উপজেলার চরাঞ্চলের চরকেওয়ার ইউনিয়নে...

জামিন পেলেন পরীমনি

ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদের করা মারধর, ভাঙচুর ও ভয়ভীতি দেখানোর মামলায় আদাল...

সাবেক উপমন্ত্রী আবদুল হাইয়ের জন্য মিলাদ ও দোয়া মাহফিল

মুন্সীগঞ্জের বর্ষীয়ান রাজনীতিবিদ, সাবেক উপমন্ত্রী,...

কাজে ফিরেছেন শ্রমিকরা,আন্দোলনে উসকানির অভিযোগে ৮ মামলা, গ্রেপ্তার ৩০

টানা কয়েক দিনের শ্রমিক অসন্তোষ, বিক্ষোভ, সংঘর্ষ ও...

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পাকিস্তানকে হারিয়ে সাফ মিশন শুরু ভারতের

ভারত বনাম পাকিস্তান সাফ চ্যাম্পিয়নশিপ ম্যাচের মূল তথ্যগুলো এক ন...

রাজশাহীতে শিক্ষানবিশ কর্মকর্তাদের সঙ্গে রাসিক প্রশাসকের মতবিনিময়

জনগণের প্রত্যাশা ও প্রয়োজনকে সর্বোচ্চ গুরুত্ব দিয়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা