ছবি: সংগৃহীত
রাজনীতি

খালেদা জিয়াকে সিসিইউতে স্থানান্তর

নিজস্ব প্রতিবেদক: বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়ার স্বাস্থ্যের অবনতি হওয়ায় তাকে কেবিন থেকে করোনারি কেয়ার ইউনিটে (সিসিইউ) স্থানান্তর করা হয়েছে।

আরও পড়ুন: এই সরকার রাষ্ট্র পরিচালনায় ব্যর্থ হয়েছে

সোমবার (১৮ সেপ্টেম্বর) রাত ২ টার দিকে তাকে সিসিইউতে নেওয়া হয় বলে সূত্র থেকে জানা গেছে।

এর আগে হাসপাতালে চিকিৎসাধীন খালেদা জিয়ার সর্বশেষ শারীরিক অবস্থা পর্যালোচনায় করতে রোববার (১৭ সেপ্টেম্বর) রাত সাড়ে ১১ টায় দেশি-বিদেশি চিকিৎসকদের সমন্বয়ে গঠিত মেডিকেল বোর্ড বৈঠকে বসে। এ সময় তাকে সিসিইউতে নেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়।

আরও পড়ুন: আওয়ামী লীগ ন্যায়বিচারে বিশ্বাস করে

সূত্র থেকে জানা গেছে, খালেদা জিয়ার স্বাস্থ্যের বর্তমান অবস্থার দিকটি বিবেচনা করে চিকিৎসকরা মতামত দিয়েছেন, তাকে আপাতত কেবিনে রাখা নিরাপদ হবে না। তাই মেডিকেল বোর্ডের পক্ষ থেকে সিসিইউতে রেখে চিকিৎসা চালিয়ে যাওয়ার পক্ষে সিদ্ধান্ত আসে।

উল্লেখ্য, খালেদা জিয়া লিভার সিরোসিসে আক্রান্ত। একাধিকবার সংবাদ সম্মেলনে করে তার মেডিকেল বোর্ডের চিকিৎসকরা জানান, অতি দ্রুত তার লিভার প্রতিস্থাপন করা দরকার, যেটা বাংলাদেশ সম্ভব নয়।

আরও পড়ুন: নাইকো মামলায় সাক্ষ্য দেবেন ৩ বিদেশি

এজন্য তাকে চিকিৎসার জন্য বিদেশ নেওয়ার অনুমতি চেয়ে সরকারের কাছে একাধিকবার আবেদন করে তার পরিবার। পাশাপাশি বিএনপির পক্ষ থেকেও তাকে বিদেশে চিকিৎসা জন্য যেতে দিতে সরকারের প্রতি আহ্বান জানানো হয়।

খালেদা জিয়া দীর্ঘ ১ মাসের বেশি সময় ধরে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। এর আগে বেশ কয়েকবার হাসপাতালে ভর্তি থেকে চিকিৎসা নিতে হয় তাকে। এরই মধ্যে খালেদা জিয়ার হার্টে ৩ টি ব্লক ধরা পড়ে এবং এর একটিতে রিং পরানো হয়।

সান নিউজ/এনজে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

মস্কোয় ইউক্রেনের বড় ড্রোন হামলা

রাশিয়ার মস্কো অঞ্চলে বড় ধরনের ড্রোন হামলা চালিয়েছে ইউক্রেন। এতে দুজন নিহত ও ছ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

সরকারের সাফল্য স্বাস্থ্যখাতের ওপর নির্ভর করছে: স্বাস্থ্যমন্ত্রী

সরকারের বড় সাফল্য অনেকটাই স্বাস্থ্যখাতের ওপর নির্ভর করছে বলে মন্তব্য করেছেন স...

বিটিভির সাবেক মহাব্যবস্থাপক রেজাউল করিম রবু মারা গেছেন

সাংস্কৃতিক অঙ্গনের পরিচিত মুখ ও বাংলাদেশ টেলিভিশনের (বিটিভি) সাবেক মহাব্যবস্থ...

বাধ্য হয়েই তেলের দাম বাড়ানো হয়েছে: জ্বালানি প্রতিমন্ত্রী

মধ্যপ্রাচ্যের চলমান ভূরাজনৈতিক সংকটের প্রভাবে আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেল...

জাপান সফর শেষে দেশে ফিরলেন সেনাপ্রধান

বাংলাদেশ সেনাবাহিনী প্রধান ও বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের সভাপতি জেনারেল...

বগুড়ায় সড়ক দুর্ঘটনায় নিহত ৩

বগুড়ায় পৃথক সড়ক দুর্ঘটনায় এক নারীসহ তিনজন নিহত হয়েছেন। এর মধ্যে হাসপাতালে নেও...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা