প্রতীকী ছবি
রাজনীতি

আওয়ামী লীগ ন্যায়বিচারে বিশ্বাস করে

নিজস্ব প্রতিবেদক: দেশের বিচারব্যবস্থার চিত্র তুলে ধরে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, আওয়ামী লীগ সরকার ন্যায়বিচারে বিশ্বাস করে। মানুষ যাতে স্বল্প সময়ে বিনা ভোগান্তিতে ন্যায়বিচার পায়, সে ব্যবস্থা করে দিয়েছে।

আরও পড়ুন: ডেঙ্গুরোগীকে ঢাকায় স্থানান্তর না করার নির্দেশ

রোববার (১৭ সেপ্টেম্বর) দুপুরে ভোলার চরফ্যাসন উপজেলার নবনির্মিত দুলারহাট থানা ভবনের উদ্বোধন উপলক্ষ্যে আয়োজিত সুধী সমাবেশে তিনি এ কথা বলেন।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, দে‌শের মানুষ আর বিএন‌পির অন্ধকা‌রে ফি‌রে যে‌তে চায় না। মানুষ আ‌লোকিত বাংলা‌দেশ চায়, প্রধানমন্ত্রী শেখ হা‌সিনা‌কেই ক্ষমতায় চায়। মানুষ ভা‌লোই ক‌রে জানে, দেশ‌কে এগিয়ে নি‌য়ে যে‌তে হ‌লে নৌকার বিকল্প নেই।

আরও পড়ুন: এসএসসিতে বৃত্তি পাচ্ছে ২৫ হাজার শিক্ষার্থী

তিনি বলেন, বিচারহীনতার সংস্কৃতি থেকে বের হয়ে আওয়ামী লীগ সরকার দেশে আইনের শাসন প্রতিষ্ঠা করেছে। বঙ্গবন্ধুর হত্যার পর বিচার চাওয়ার অধিকার ছিল না। এটা চরম মানবাধিকার লঙ্ঘন ছিল। সেই বিচার না পাওয়ার অবস্থা থেকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশকে মুক্ত করেছেন।

সুধী সমাবেশের আগে ভোলা-৪ আসনের সাবেক সংসদসদস্য মরহুম অধ্যক্ষ এম এম নজরুল ইসলামের ৩১ তম মৃত্যুবার্ষিকী উপলক্ষ্যে আয়োজিত কর্মসূচিতে অংশ নেন স্বরাষ্ট্রমন্ত্রী।

আরও পড়ুন: মুন্সীগঞ্জে উন্নয়ন মেলার উদ্বোধন

এছাড়া প্রায় ৪০০ কোটি টাকা ব্যয় বোরহানউদ্দিন থেকে চরফ্যাশন হাইভোল্টেজ বিদ্যুৎ সঞ্চালন লাইন ও চরফ্যাশনে গ্রিড সাবস্টেশন কাজের উদ্বোধন করেন এবং জ্যাকব টাওয়ার, শেখ রাসেল শিশু ও বিনোদন পার্ক, ফ্যাশন স্কয়ার, অত্যাধুনিক খাসমহল জামে মসজিদ ও বাস স্ট্যান্ডসহ বর্তমান সরকারের আমলে চরফ্যাশন উপজেলার বিভিন্ন উন্নয়ন কর্মকাণ্ড পরিদর্শন করেন তিনি।

এ সময় বি‌শেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন-ভোলা-৪ আস‌নের সংসদ সদস্য আবদুল্লাহ আল ইসলাম জ্যাকব।

আরও পড়ুন: বাইডেনের নৈশভোজে যোগ দেবেন প্রধানমন্ত্রী

ভোলা জেলা পু‌লিশ সুপার মো. মা‌হিদুজ্জামা‌নের সভাপ‌তি‌ত্বে অনুষ্ঠানে আ‌রও বক্তব্য দেন- ব‌রিশাল রে‌ঞ্জের ডিআই‌জি জা‌মিল হাসান, কোস্টগার্ড দ‌ক্ষিণ জো‌নের জোনাল কমান্ডার ক্যাপ্টেন আল ফারুক মাহমুদ হোসাইন ও জেলা প্রশাসক আ‌রিফুজ্জামান প্রমুখ।

সান নিউজ/এনজে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা