ছবি: সংগৃহীত
রাজনীতি

বিএনপিকর্মীদের মাইক্রোবাসে আগুন

জেলা প্রতিনিধি: নাটোর থেকে ‘তারুণ্যর রোডমার্চ’-এ অংশ নিতে যাওয়া বিএনপির নেতাকর্মীদের একটি মাইক্রোবাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। পরে ফায়ার সার্ভিসের কর্মীরা এ আগুন নিয়ন্ত্রণে আনে।

আরও পড়ুন: পদোন্নতি পেলেন বিএনপির ৮ নেতা

রোববার (১৭ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১০ টার দিকে নাটোর-বগুড়া মহাসড়কের ডালসড়ক এলাকায় এ ঘটনা ঘটে।

এ সময় আহত হন- বাগাতিপাড়া উপজেলা ছাত্রদলের আহ্বায়ক সোহেল রানা, যুগ্ম আহ্বায়ক আবু তালহা মানিক, ছাত্রদল কর্মী সম্রাট, মেহেদী হাসান, স্বপন, শিমুলসহ আরও বেশ কয়েক জন।

আরও পড়ুন: দেশের বিচারব্যবস্থা ধ্বংস করা হয়েছে

জানা গেছে, রাজশাহী বিভাগীয় তারুণ্যের রোডমার্চকে ঘিরে সকাল থেকে নাটোরের বিভিন্ন এলাকায় অবস্থান নেন ক্ষমতাসীন দলের সমর্থকরা। নাটোর-বগুড়া মহাসড়কে দিঘাপতীয়া এলাকায় যাত্রীবাহী বাসসহ বিভিন্ন যানবাহন থামিয়ে তল্লাশি চালায় তারা।

সকালে নাটোর থেকে একটি মাইক্রোবাস বগুড়া অভিমুখে যাওয়ার পথে একদল দুর্বৃত্ত মাইক্রোবাসটির পথ রোধ করে আগুন ধরিয়ে দেয়। মুহূর্তে আগুনে পুড়ে যায় গাড়িটি।

এ বিষয়ে জেলা বিএনপির আহ্বায়ক শহিদুল ইসলাম বাচ্চু জানান, বগুড়ায় তারুণ্যর রোডমার্চে অংশ নিতে লালপুর থেকে ছাত্রদল ও যুবদলের নেতাকর্মীরা মাইক্রোবাসে যাচ্ছিল। পথে আওয়ামী লীগের লোকজন পথ রোধ করে তাদেরকে মারপিট করে এবং গাড়িতে আগুন দেয়।

আরও পড়ুন: ঠাকুরগাঁওয়ে ২২ নেতাকর্মী গ্রেফতার

শুনেছি আহত নেতাকর্মীরা স্থানীয় মসজিদে আশ্রয় নিয়েছেন। বর্তমানে কি অবস্থা, জানি না।

নাটোর সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাছিম আহম্মেদ বলেন, গাড়িতে আগুন লেগেছে- এমন খবর পেয়ে ঘটনাস্থলে এসেছি। গাড়ির আগুন নেভানো হয়েছে। কারা এ ঘটনা ঘটিয়েছে, তা বের করতে তদন্ত চলছে।

সান নিউজ/এনজে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

মস্কোয় ইউক্রেনের বড় ড্রোন হামলা

রাশিয়ার মস্কো অঞ্চলে বড় ধরনের ড্রোন হামলা চালিয়েছে ইউক্রেন। এতে দুজন নিহত ও ছ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

ইংল্যান্ড দল থেকে সরে দাঁড়ালেন কোল পালমার

ইংল্যান্ড জাতীয় ফুটবল দলে ফের ডাক পেলেও ইনজুরির কারণে স্কোয়াড থেকে সরে দাঁড়াচ...

বিশ্বমঞ্চে দেশের মানুষের কথা বলবেন তারেক রহমান

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার পর তাদের...

রাঙ্গাবালীতে মাদরাসাছাত্রীকে ধর্ষণের ঘটনায় মামলা, প্রেমিক যুবক গ্রেপ্তার

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলায় বিয়ের প্রলোভন দেখিয়ে সপ্তম শ্রেণি পড়ুয়া ১৪ বছর...

সরকারের সাফল্য স্বাস্থ্যখাতের ওপর নির্ভর করছে: স্বাস্থ্যমন্ত্রী

সরকারের বড় সাফল্য অনেকটাই স্বাস্থ্যখাতের ওপর নির্ভর করছে বলে মন্তব্য করেছেন স...

বিটিভির সাবেক মহাব্যবস্থাপক রেজাউল করিম রবু মারা গেছেন

সাংস্কৃতিক অঙ্গনের পরিচিত মুখ ও বাংলাদেশ টেলিভিশনের (বিটিভি) সাবেক মহাব্যবস্থ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা