ছবি: সংগৃহীত
রাজনীতি

এই সরকার রাষ্ট্র পরিচালনায় ব্যর্থ হয়েছে

নিজস্ব প্রতিনিধি: এই সরকার রাষ্ট্র পরিচালনায় ব্যর্থ হয়েছে বলে মন্তব্য করে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, বিদ্যুৎ ও তেলের দাম ৩/৪ বার করে বেড়েছে। এরপরও দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি নিয়ন্ত্রণে এই সরকার ব্যর্থ।

আরও পড়ুন: বাইডেনের নৈশভোজে যোগ দেবেন প্রধানমন্ত্রী

রোববার (১৭ সেপ্টেম্বর) বেলা ১১ টায় বগুড়া সদরের এরুলিয়া বাজারে রোড মার্চের উদ্বোধনের আগে এ কথা বলেন তিনি। এ রোডমার্চ কর্মসূচির আয়োজন করেছে বিএনপির অঙ্গসংগঠন জাতীয়বাদী যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদল।

সরকারকে উদ্দেশ্য করে বিএনপি মহাসচিব বলেন, চোর চোর, এতো বড় চোর যে, এ দেশকে চুরি করে ফোকলা করে দিয়েছে। চুরি করে তারা বিদেশে বাড়িঘর নির্মাণ করছে। সবচেয়ে বড় কি চুরি করেছে? দেশের ভোটের অধিকার চুরি করেছে।

আরও পড়ুন: নাইকো মামলায় সাক্ষ্যগ্রহণ ১০ অক্টোবর

তিনি বলেন, রোড মার্চের উদ্বোধনী পথ সভায় আমাদের অধিকার আদায় করতে হবে। এজন্য রাজপথে দাঁড়াতে হবে। আমাদের একদফা এক দাবি, ভোটের অধিকার ও শেখ হাসিনার পদত্যাগ, সংসদ বিলুপ্ত ও নিরপেক্ষ নির্দলীয় সরকারের অধীনে নির্বাচন।

মির্জা ফখরুল বলেন, বিরোধীদল যাতে নির্বাচনে না আসতে পারে, সেজন্য আগেই মিথ্যা মামলা দিয়ে রাখছে। ছাত্রদল, সেচ্ছাসেবক দল ও যুবদলের তরুণদের বলবো, তোমাদের ভোটের অধিকার ছিনিয়ে আনতে হবে।

আরও পড়ুন: নাইকো মামলায় সাক্ষ্য দেবেন ৩ বিদেশি

প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে উদ্দেশ্য করে তিনি বলেন, তুমি সরকারে থাকলে কোনো দিন সুষ্ঠু নির্বাচন হবে না, তুমি পদত্যাগ করো। হয় সংসদে পদত্যাগ করো নয়তো নির্দলীয় সরকারের অধীনে নির্বাচন করো।

এরপর রোড মার্চের উদ্বোধন ঘোষণা করে মির্জা ফখরুল দলের ৪০ লাখ নেতাকর্মীর নামে করা মিথ্যা মামলা প্রত্যাহারের দাবি জানান।

এ সময় আরও বক্তব্য রাখেন- বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী, বিএনপির কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক রুহুল কুদ্দুস তালুকদার দুলু, জাতীয়তাবাদী যুবদলের সভাপতি সুলতান সালাউদ্দিনকে টুকু প্রমুখ।

আরও পড়ুন: ঠাকুরগাঁওয়ে ২২ নেতাকর্মী গ্রেফতার

এ দিন সকাল থেকেই ভোটের অধিকার প্রতিষ্ঠায় বগুড়া থেকে রাজশাহীগামী তারুণ্যের রোড মার্চ কর্মসূচিতে যোগ দিতে বগুড়া, সিরাজগঞ্জ, জয়পুরহাট, নাটোর জেলার হাজার হাজার নেতাকর্মী বাস, মাইক্রোবাস, পিকআপ, মোটরসাইকেল নিয়ে এরুলিয়া এলাকায় জমায়েত হতে থাকে।

রোডমার্চটি বগুড়ার সান্তাহার ও নওগাঁ হয়ে রাজশাহী গিয়ে শেষ হবে। সেখানে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন।

সান নিউজ/এনজে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা