ফাইল ফটো
লাইফস্টাইল

সুস্বাদু ইলিশ চিনবেন কিভাবে

লাইফস্টাইল ডেস্ক: আগের স্বাদ আর ইলিশে নেই, এই অভিযোগ অনেকেরই? তাই কেনার সময় কিছু বিষয়ে খেয়াল রাখতে পারলে ইলিশ খেতে সুস্বাদু লাগবে।

আরও পড়ুন: যেসব ভুলে চুল পড়া বাড়ে

তবে পদ্মা নদীর ইলিশ সুস্বাদু হয়। কারণ হলো নদীর অবস্থান। যে নদী সাগর থেকে যত দূরে, থাকে মাছের স্বাদ তত বেশি হয়। ইলিশ যখন ডিম দেয় তখন সমুদ্র থেকে নদীর দিকে যায়, তার শরীর ভরে যায় ফ্যাটি অ্যাসিড জাতীয় তেলে। যার ফলে মাছের স্বাদ বাড়ে।

ইলিশ সমুদ্রে থাকার সময় শরীরে থাকে নানা উপাদান। সেসব উপাদান মিষ্টি পানিতে প্রবেশ করার পরেই বের করে দিতে শুরু করে। তখন মাছের শরীরে বাড়ে চর্বির পরিমাণ।

সাগরের চেয়ে নদীতে ধরা ইলিশ অনেক সুস্বাদু হয়। তাছাড়া ইলিশের পেটে ডিম থাকলেও স্বাদ কমে যায়। ডিম আসার শুরুতে মাছের শরীর তেলে ভরে যায়। যার কারণে স্বাদ লাগে বেশি। ডিম ছাড়ার ঠিক আগে সব পুষ্টি ইলিশের ডিমে জমা হয় তাই মাছের স্বাদ কমে যায়।

আরও পড়ুন: হিমোগ্লোবিন বাড়ে যেসব খাবারে

তাহলে কেমন ইলিশ কিনবেন? শুরুতে ডিম আসবে এমন ইলিশ কিনুন। ডিমছাড়া বা ডিমে ভরা এই দুই ধরনের ইলিশই সুস্বাদু নয়।

ইলিশ স্রোতের বিপরীতে সমুদ্র থেকে নদীতে প্রবেশ করে। মাছের শরীরে চর্বি বাডানোর অন্যতম কারণ এটি। নদীতে আসার আগে সাগর থেকেই ইলিশ ধরা হলে এর স্বাদ কমে যায়। সাগর থেকে নদীতে প্রবেশের পর ৩০ - ৪০ কিমি পর্যন্ত এগোতে দিতে হবে ইলিশের ঝাঁককে। তাতেই মাছে আসে পুরনো স্বাদ।

আরও পড়ুন: অফিসে ঘুম ঘুম ভাব হলে করনীয়

কীভাবে চিনবেন সমুদ্রে ধরা ইলিশ আর নদীতে পাওয়া ইলিশ। সাগরে ধরা ইলিশ গায়ে লাল দাগ থাকে। অপর দিকে নদীর ইলিশ অনেক বেশি চকচকে রুপালি রঙের হয়।

সাগরে ধরা ইলিশের ঘাড়ের অংশ চিকন দেখায়। নদীতে ধরা ইলিশের ঘাড়ের কাছের অংশ মোটা হয়। খেয়াল করে কিনতে পারলেই সুস্বাদু ইলিশ খেতে পারবেন।

সান নিউজ/এমএ/এইচএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা