ছবি: সংগৃহীত
লাইফস্টাইল

বর্ষায় আসবাবপত্র ভালো রাখতে করণীয়

লাইফস্টাইল ডেস্ক: আসবাবপত্র কমবেশি সবার ঘরেই থাকে। ঘরের সৌন্দর্য বৃদ্ধি করতে আসবাবপত্রের কোন বিকল্প নেই। তবে এসবের সঠিক যত্ন না নিলে নষ্ট হয়ে যেতে পারে। বর্ষায় স্যাঁতস্যাঁতে পরিবেশের কারণে আসবাবপত্রে পোকামাকড় ও ছত্রাকের উপস্থিতি দেখা দেয়।

বর্ষায় কাঠের দামি আসবাবপত্রও নিস্তেজ ও বিবর্ণ হয়ে যায়। বিশেষ করে বর্ষাকালে কাঠের আসবাবপত্রের যত্ন নেওয়া জরুরি। তা না হলে দ্রুত নষ্ট হয়ে যেতে পারে।

আরও পড়ুন: মন শান্ত করতে পারে যে ৩ চা

জেনে নিন আসবাবপত্র ভালো রাখতে করণীয়-

আসবাবপত্রের ফাটল ঠিক করুন:

কাঠের আসবাবপত্রে জয়েন্ট ও কোণগুলোতে ফাটল দেখা দিলে রক্ষার ব্যবস্থা নিন। তা না হলে সেখান থেকে আসবাব নষ্ট হওয়া শুরু ।

কর্পূর ট্যাবলেট ও ন্যাপথলিন বল:

কীটনাশক ডিওডোরেন্ট হিসাবে ব্যবহার করুন কর্পূর ট্যাবলেট ও ন্যাপথলিন বল। এ সব আর্দ্রতা শোষণকারী ও কীটপতঙ্গকে দূরে রাখে। নিমপাতা ও লবঙ্গ কার্যকরী প্রাকৃতিক ডিওডোরেন্ট হিসেবেও দ্রুত আর্দ্রতা শোষণ করতে পারে।

আরও পড়ুন: সুস্বাদু ইলিশ চিনবেন কিভাবে

আসবাবপত্র প্রাচীর থেকে দূরে রাখুন:

কাঠের আসবাবপত্র বৃষ্টির হাত থেকে রক্ষা করতে দেওয়াল থেকে অন্তত ৬ ইঞ্চি দূরে রাখতে হবে। বর্ষায় দেওয়াল আর্দ্রতা সঞ্চয় করেে এবং কাঠের আসবাবপত্রের ক্ষতি করতে পারে। ফলে দেওয়ালে ডাম্প ধরে না ও কংক্রিটের কাঠামো শ্বাস নেওয়ার জায়গা পায়। ফলে আর্দ্রতা থেকে মুক্তি পায়।

দরজা ও জানালা খোলা রাখুন:

ঘরের আসবাবপত্র ভালো রাখতে হলে দরজা-জানালা খোলা রাখতে হবে। ঘরের ভেতরে যাতে হাওয়া-বাতাস চলাফেরা করতে পারে সে ব্যবস্থা করুন। ফলে জমাট বাঁধা, আর্দ্রতা ও দুর্গন্ধ দূর করতে সাহায্য করে।

শুকনো কাপড় দিয়ে পরিষ্কার করুন:

কাঠের আসবাবপত্র ভালো রাখতে পরিষ্কার কাপড় দিয়ে পরিচর্যা করুন। ভেজা কাপড় দিয়ে কখনো আসবাবপত্র পরিষ্কার করবেন না।

আরও পড়ুন: যেসব ভুলে চুল পড়া বাড়ে

দরজা ও জানালার কব্জায় তেল-মোমযুক্ত করুন:

বর্ষাকালে নিয়মিত ওয়ারড্রোব, দরজা এমনকি জানালাও পরিষ্কার করতে হবে। বর্ষায় এগুলোতে জ্যাম ধরতে পারে, অতিরিক্ত চাপ দেবেন না! ঝামেলা এড়াতে বর্ষা শুরুতেই দরজা ও জানালার কব্জায় তেল দিন লাগিয়ে নিন।

কাঠের আসবাব কিনবেন না:

কাঠের জিনিসপত্র বর্ষায় কিনবেন না, বর্ষার আগে বা বর্ষা শেষ হওয়ার পরে সেগুলো কিনুন।

সংস্কারের পরিবর্তে রক্ষণাবেক্ষণ:

কাঠের আসবাবপত্র বর্ষায় সংস্কার করবেন না। কারণ ছুতার কাজ, পেইন্টিং ও বার্নিশের কাজ টেকসই করতে শুষ্ক আবহাওয়া প্রয়োজন। তাই এ সময় সংস্কার না করে রক্ষণাবেক্ষণ করুন।

আসবাবপত্র আনা-নেওয়া করবেন না:

আসবাবপত্র বর্ষাকালে আনা-নেওয়া করবেন না, বিশেষ করে কাঠেরগুলো। স্যাঁতসেঁতে আবহাওয়ার কারণে পরিবহনকালে আসবাবপত্রগুলো নষ্ট হতে পারে।

বার্নিশিং:

আসবাবপত্রের যত্নের জন্য বর্ষায় বার্নিশিং একটি কার্যকর প্রক্রিয়া। অন্তত বর্ষার এক মাস আগে কাঠের আসবাবপত্রে বার্নিশের ছোঁয়া দিতে পারে। এটি আসবাবপত্রকে আর্দ্রতা থেকে বাঁচাবে ও চকচকে রূপ ধরে রাখবে। উইপোকা ও পিঁপড়ার বিরুদ্ধে সুরক্ষার হিসেবে কাজ করেন বার্নিশ। একইভাবে টেকসইও করে কাঠের সম্পদ।

আরও পড়ুন: হিমোগ্লোবিন বাড়ে যেসব খাবারে

আসবাবপত্রের উপর কাপড় শুকাবেন না:

অনেকেই বৃষ্টির দিনে বাইরে কাপড় শুকাতে না পেরে কাঠের আসবাবপত্রের উপর সেগুলো মেলে রাখেন। এতে আসবাবপত্রের ক্ষতি হয়। এই কাজ আর করবেন না ঘরে ভেজা কাপড় মেলে রেখে শুকাবেন না। এতে আরও স্যাঁতসেঁতে হয় ঘর।

হিউমিডিফায়ার ব্যবহার করুন:

ঘরের আর্দ্রতা বজায় রাখতে বর্ষায় একটি হিউমিডিফায়ার ব্যবহার করুন। এটি ঘরের আর্দ্রতা পরীক্ষা করতে পারে ও পরিবারের শ্বাসযন্ত্রের স্বাস্থ্যও ভালো রাখে। হিউমিডিফায়ার ব্যবহার করলে স্যাঁতসেঁতে দুর্গন্ধ দূর হয় ও আসবাবপত্র ভালো রাখতেও সাহায্য করে।

সান নিউজ/এমএ/এনজে/এইচএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

মস্কোয় ইউক্রেনের বড় ড্রোন হামলা

রাশিয়ার মস্কো অঞ্চলে বড় ধরনের ড্রোন হামলা চালিয়েছে ইউক্রেন। এতে দুজন নিহত ও ছ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

জাপান সফর শেষে দেশে ফিরলেন সেনাপ্রধান

বাংলাদেশ সেনাবাহিনী প্রধান ও বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের সভাপতি জেনারেল...

বগুড়ায় সড়ক দুর্ঘটনায় নিহত ৩

বগুড়ায় পৃথক সড়ক দুর্ঘটনায় এক নারীসহ তিনজন নিহত হয়েছেন। এর মধ্যে হাসপাতালে নেও...

জাতিসংঘ মিশনে বাংলাদেশি নৌ-সদস্য নিহত

দক্ষিণ সুদানে জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে দায়িত্ব পালনকালে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ব...

রাবি শিক্ষার্থীকে মারধর: রাতে রেলস্টেশনে ভাঙচুর

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) এক শিক্ষার্থীকে মারধরের প্রতিবাদে মধ্যরাতে রেল...

সাভারে পার্কিং করা বাসে আগুন

সাভারে পার্কিং করে রাখা ‘সাভার পরিবহনের’ একটি যাত্রীবাহী বাসে অগ্...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা