ছবি: সংগৃহীত
লাইফস্টাইল

ভিটামিন পি’র কার্যকারিতা

লাইফস্টাইল ডেস্ক: বায়ো-ফ্ল্যাভোনয়েডের একটি গ্রুপকে বোঝাতে ‘ভিটামিন পি’ শব্দটি ব্যবহৃত হয়। এটি প্রাকৃতিকভাবে উদ্ভিদে পাওয়া একটি যৌগ।

আরও পড়ুন: করমচা ফলের উপকারিতা

অ্যান্টি অক্সিডেন্ট বৈশিষ্ট্যসহ এর বিভিন্ন স্বাস্থ্য সুবিধা রয়েছে। কোয়েরসেটিন, রুটিন এবং হেস্পেরিডিনের মতো বায়ো-ফ্ল্যাভোনয়েড বিভিন্ন ফল, শাকসবজি ও অন্যান্য উদ্ভিদ-ভিত্তিক খাবারে এ ভিটামিন পাওয়া যায়।

ভিটামিন পি-এর উপকারিতা জেনে নিন-

(১) অ্যান্টি অক্সিডেন্ট বৈশিষ্ট্য: এ ধরনের খাবারের অ্যান্টি অক্সিডেন্ট রয়েছে। ফলে এটি ফ্রি র‌্যাডিক্যাল দ্বারা সৃষ্ট ক্ষতি থেকে কোষকে রক্ষা করতে সহায়তা করে। অ্যান্টি অক্সিডেন্ট সামগ্রিক স্বাস্থ্যে অবদান রাখে। ফলে কার্ডিও ভাসকুলার রোগ, ডায়াবেটিস এবং ক্যান্সারের মতো দীর্ঘস্থায়ী রোগের ঝুঁকি কমাতে সাহায্য করে।

(২) এন্টি-ইনফ্ল্যামেটরি প্রভাব: বায়ো-ফ্ল্যাভোনয়েডের অ্যান্টি-ইনফ্ল্যামেটরি বৈশিষ্ট্য রয়েছে, যা শরীরের প্রদাহ কমাতে সাহায্য করতে পারে। সুস্থ থাকার জন্য এ জাতীয় খাবার খেতে হবে।

আরও পড়ুন: ঠান্ডা পানির উপকারিতা

(৩) কার্ডিও ভাসকুলার স্বাস্থ্য: কোয়ারসেটিনের কিছু যৌগ রক্তনালীর কার্যকারিতা উন্নত করে, রক্তচাপ নিয়ন্ত্রণ করে এবং শরীরের কোলেস্টেরল প্রভাবিত করে। ফলে হৃদরোগ দূরে থাকে। বায়ো-ফ্ল্যাভোনয়েড সমৃদ্ধ খাবার, যেমন- সাইট্রাস ফল, বেরি এবং গাঢ় রঙের শাক-সবজি খেলে হৃদরোগের ঝুঁকি কমে।

(৩) ইমিউন সাপোর্ট: বিশেষজ্ঞরা বলছেন, বায়ো-ফ্ল্যাভোনয়েড ইমিউন সিস্টেমের কার্যকারিতাকে বাড়িয়ে তোলে। সেই সাথে রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধির মাধ্যমে শরীরকে সংক্রমণ ও অসুস্থতা থেকে রক্ষা করতে সাহায্য করে।

আরও পড়ুন: মসুর ডালের কাবাব রেসিপি

(৪) ব্লাড সুগার নিয়ন্ত্রণ করে: একটি স্বাস্থ্য প্রতিবেদন অনুযায়ী, ৩০০ মিলিগ্রাম ফ্ল্যাভোনয়েড গ্রহণ করলে ডায়াবেটিসের ঝুঁকি ৫% কমে যায়। যাদের ডায়াবেটিস আছে বা হওয়ার ঝুঁকি রয়েছে, তারা নিয়মিত এ ধরনের খাবার খাবেন।

ভিটামিন পি সমৃদ্ধ খাবার-

বায়ো-ফ্ল্যাভোনয়েডের সমৃদ্ধ উৎস হলো- সাইট্রাস ফল, ডার্ক চকলেট, বেরি জাতীয় ফল, আপেল, গ্রিন টি এবং সবুজ শাক-সবজি। বেশির ভাগ লাল, নীল ও বেগুনি ফল এবং সবজি অ্যান্থো সায়ানিডিন সমৃদ্ধ; বেরি জাতীয় ফল সায়ানিডিন, ডেলফিনিডিন এবং পিওনিডিনের পাওয়ার হাউস।

সান নিউজ/এমএ/এনজে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

মস্কোয় ইউক্রেনের বড় ড্রোন হামলা

রাশিয়ার মস্কো অঞ্চলে বড় ধরনের ড্রোন হামলা চালিয়েছে ইউক্রেন। এতে দুজন নিহত ও ছ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

জাপান সফর শেষে দেশে ফিরলেন সেনাপ্রধান

বাংলাদেশ সেনাবাহিনী প্রধান ও বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের সভাপতি জেনারেল...

বগুড়ায় সড়ক দুর্ঘটনায় নিহত ৩

বগুড়ায় পৃথক সড়ক দুর্ঘটনায় এক নারীসহ তিনজন নিহত হয়েছেন। এর মধ্যে হাসপাতালে নেও...

জাতিসংঘ মিশনে বাংলাদেশি নৌ-সদস্য নিহত

দক্ষিণ সুদানে জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে দায়িত্ব পালনকালে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ব...

রাবি শিক্ষার্থীকে মারধর: রাতে রেলস্টেশনে ভাঙচুর

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) এক শিক্ষার্থীকে মারধরের প্রতিবাদে মধ্যরাতে রেল...

সাভারে পার্কিং করা বাসে আগুন

সাভারে পার্কিং করে রাখা ‘সাভার পরিবহনের’ একটি যাত্রীবাহী বাসে অগ্...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা