সংগৃহীত
লাইফস্টাইল

চিকেন কিমা কাটলেট তৈরির রেসিপি

লাইফস্টাইল ডেস্ক: মুরগির মাংস দিয়ে সহজেই তৈরি করা যায় মুখরোচক সব খাবার। বাড়িতে অতিথি এলে, শিশুর টিফিনে কিংবা বিকেলের নাস্তায় মুরগির মাংসের তৈরি যেকোনো নাস্তা রাখতে পারেন। মুরগির মাংসের কাটলেট হতে পারে এ আয়োজনের অংশ। এটি তৈরি করা বেশ সহজ। তৈরিতে উপকরণ খুব বেশি লাগে না আবার সময়ও কম লাগে। চলুন জেনে নেওয়া যাক চিকেন কিমা কাটলেট তৈরির রেসিপি-

আরও পড়ুন: শীতে ওজন কমানোর উপায়

তৈরি করতে যা লাগবে

মুরগির মাংসের কিমা- ২০০ গ্রাম, কর্ন ফ্লাওয়ার- ২ চা চামচ, আদা বাটা- ১ চা চামচ, রসুন বাটা- ১ চা চামচ, পেঁয়াজ মিহি কুচি- ২ টেবিলচামচ, কাঁচা মরিচ কুচি- ২-৩ টি, গার্লিক সস- ১ টেবিল চামচ, টমেটো সস- ১ টেবিল চামচ, লবণ- স্বাদমতো, টেস্টিং সল্ট- আধা চা চামচ, সাদা গোল মরিচের গুঁড়- ১ চা চামচ, ধনে পাতা কুচি- ১ টেবিল চামচ, ডিম- ২ টি, ব্রেড ক্রাম- ২ কাপ, তেল- ভাজার জন্য।

যেভাবে তৈরি করবেন:

একটি বাটিতে মুরগির মাংসের কিমার সঙ্গে তেল, ডিম ও ব্রেড ক্রাম বাদে বাকি সব উপকরণ দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। এবার কাটলেটের আকারে গড়ে হালকা ময়দা মাখিয়ে ফ্রিজে রেখে সেট হতে দিয়ে ২ টি ডিম একটু লবণ দিয়ে ফেটিয়ে নিতে হবে। এবার ফেটানো ডিমে কাটলেটগুলো চুবিয়ে ব্রেড ক্রামে জড়িয়ে আবারও কিছু সময় ফ্রিজে সেট হতে দিতে হবে। কড়াইতে তেল গরম করে কাকলেট হালকা আঁচে সোনালি করে ভেজে নিতে হবে। ভাজা হয়ে গেলে কিচেন টিস্যুর উপর নামিয়ে নিয়ে বাড়তি তেল টিস্যু টেনে নেবে। এবার পছন্দ মতো সস বা সালাদের সাথে গরম গরম পরিবেশন করুন মুচমুচে চিকেন কাটলেট।

সান নিউজ/এএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা