সংগৃহীত ছবি
লাইফস্টাইল

শীতে ওজন কমানোর উপায়

লাইফস্টাইল ডেস্ক: শীতকালীন সময়ে বিভিন্ন রকমের সুস্বাদু ও লোভনীয় সব খাবারের আয়োজন হয়ে থাকে। পিঠাপুলি উৎসব বিশেষ করে বেশি হয়ে থাকে। এর মধ্যে বেশিরভাগ খাবার আবার মিষ্টি জাতীয় হয়ে থাকে। এই খাবারগুলো এতটাই সুস্বাদু যে নিজেদের সামলে রাখা দায়। এজন্য খাওয়া তো হয়ই, একই সাথে ওজনও বাড়ে, একটু অলসতা এসে ভর করে এই শীতের সময়ে। এজন্য বেশি ক্যালোরিও ঝরানো সম্ভব হয়ে ওঠে না। সবকিছু মিলিয়ে ওজন কমানোর যাত্রা গতিহীন হয়ে যায় শীতের সময়ে। আপনি যদি চান শীতের সময়েও ওজন না বাড়ুক, তাহলে কিছু পানীয় পান করতে হবে। জানা যাক-

আরও পড়ুন : পানতোয়া তৈরির রেসিপি

১) লেবু-পুদিনা চা: লেবুর গুণ, পুদিনা উপকারিতা ও চায়ের উষ্ণতা মিলে বানানো যেতে পারে শীতে ওজন কমানোর উপযুক্তি উপায়। লেবুর রসে ভিটামিন সি আছে যা হজম ও ডিটক্সে করতে সাহায্য করে, পুদিনা পাতা পেট ও গলা প্রশমিত করে যা ক্ষুধা নিবারণ হতে সাহায়তা করে। লেবু ও পুদিনার চা বানানোর জন্য চায়ের সঙ্গে লেবুর রস ও পুদিনা পাতা যোগ করলেই হবে যাবে। বাড়তি স্বাদ চাইলে ১ চামচ মধু যোগ করে দিতে পারেন। কিন্তু খেয়াল রাখতে হবে চিনি মেশানো যাবে না। এই পানীয় পান করলে ওজন নিয়ন্ত্রণে সাহাযতা করে।

২) বিটরুটের রস: বিটরুটের রসে শুধু পুষ্টিগুণেও নেয়, এর কম ক্যালোরি সমৃদ্ধ পানীয় শীতের সময় ওজন নিয়ন্ত্রণে করতে সাহায্য করে। লিভারের কার্যকারিতা এবং শরীরকে ডিটক্সিফাই করার জন্য বিটরুটের অ্যান্টিঅক্সিডেন্ট, ভিটামিন এবং খনিজ সমৃদ্ধ পরিচিত লাভ করে। এটি শরীরের প্রাকৃতিক চর্বি পোড়ানোর প্রক্রিয়ায় সাহায়তা করে থাকে। বিটরুটে থাকা ফাইবার দীর্ঘ সময় পেট ভরে রাখতে সহায়তা করে বিটরুটে থাকা ফাইবার। ১ কাপ বিটরুটের রস বানানোর জন্য পুরো একটি বিটরুট গ্রেট করে নিতে হবে ও পরিমাণমতো পানি দিয়ে ব্লেন্ড করে নিতে হবে। স্বাদ বাড়াতে লেবুর রস ও ১ চিমটি বিট লবণ ব্যাবহার করা যেতে পারে।

আরও পড়ুন : ক্ষমা করার ৩টি উপকারিতা

৩) দারুচিনি চা: দারুচিনি চা সুগন্ধযুক্ত পানীয়। এই চা অনেক স্বাস্থ্যের জন্য অনেক উপকারি, এর মধ্যে একটি হলো ওজন নিয়ন্ত্রণ করতে সাহায্য করে। ১ কাপ গরম চায়ে দারুচিনি যোগ হলে তা আরওদারুণ কিছু হতে পারে। দারুচিনি রক্তে শর্করার মাত্রা নিয়ন্ত্রণে সাহায্য করে। রাতে বা ভোরে ১ কাপ উষ্ণ দারুচিনি চা মেটাবলিজম বাড়ায় যা চর্বি পোড়ানোর প্রক্রিয়ায় সহায্য করে থাকে। দারুচিনি চা তৈরি করার জন্য ১/২টা দারুচিনির টুকরা গরম পানি সেদ্ধ করুন। ৫-৭ মিনিট ফোটানো হলে কাপে ঢেলে নিন। খাবারের আগে এই চা খেলে তা হজমেও সাহায্য হয়ে থাকে।

সান নিউজ/এএন/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

পঞ্চগড়ে ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ

পঞ্চগড়ের বোদা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালি...

মুন্সীগঞ্জে বাড়ি থেকে ডেকে নিয়ে আ'লীগ কর্মীকে হত্যার অভিযোগ

মুন্সীগঞ্জ সদর উপজেলার চরাঞ্চলের চরকেওয়ার ইউনিয়নে...

জামিন পেলেন পরীমনি

ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদের করা মারধর, ভাঙচুর ও ভয়ভীতি দেখানোর মামলায় আদাল...

সাবেক উপমন্ত্রী আবদুল হাইয়ের জন্য মিলাদ ও দোয়া মাহফিল

মুন্সীগঞ্জের বর্ষীয়ান রাজনীতিবিদ, সাবেক উপমন্ত্রী,...

কাজে ফিরেছেন শ্রমিকরা,আন্দোলনে উসকানির অভিযোগে ৮ মামলা, গ্রেপ্তার ৩০

টানা কয়েক দিনের শ্রমিক অসন্তোষ, বিক্ষোভ, সংঘর্ষ ও...

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পাকিস্তানকে হারিয়ে সাফ মিশন শুরু ভারতের

ভারত বনাম পাকিস্তান সাফ চ্যাম্পিয়নশিপ ম্যাচের মূল তথ্যগুলো এক ন...

রাজশাহীতে শিক্ষানবিশ কর্মকর্তাদের সঙ্গে রাসিক প্রশাসকের মতবিনিময়

জনগণের প্রত্যাশা ও প্রয়োজনকে সর্বোচ্চ গুরুত্ব দিয়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা