ছবি : সংগৃহিত
লাইফস্টাইল

ঘুম থেকে উঠলে শরীরে ব্যথার কারণ

লাইফস্টাইল ডেস্ক: ঘুম থেকে উঠলেই সারা শরীরে ব্যথা এমন সমস্যার মুখোমুখি হন অনেকেই। তবে অতিরিক্ত পরিশ্রম করলেও মাঝে মাঝে এমনটা হয়। প্রতিদিন যদি এমন হয়, তবে তা কিন্তু মোটেই ভালো লক্ষণ নয়।

আরও পড়ুন: লো ব্লাড প্রেসারের ঘরোয়া প্রতিকার

কী কারণে এমন হয়, এটা কিসের লক্ষণ? ভারতীয় সংবাদমাধ্যম আনন্দবাজারের এক প্রতিবেদনে জানানো হয়েছে, ভিটামিন ‘ডি’ এর ঘাটতির কারণে এমনটা হতে পারে। আবার অ্যানিমিয়া হলেও এমনটা হয়।

ভিটামিন ‘ডি’ এর ঘাটতি: আপনার শরীরে পর্যাপ্ত ভিটামিন ‘ডি’ না থাকলে হাইপোক্যালসেমিয়া বা রক্তে ক্যালসিয়ামের মাত্রা কমে যায়। শরীরের গুরুত্বপূর্ণ অঙ্গ, যেমন: কিডনি ও পেশি সঠিকভাবে কাজ করার জন্য ক্যালসিয়ামের ওপর নির্ভর করে। হাড়ের স্বাস্থ্য ভালো রাখতেও ক্যালসিয়াম প্রয়োজন। ভিটামিন ‘ডি’ পর্যাপ্ত মাত্রায় না থাকলে শরীরে ক্যালসিয়ামের শোষণ হয় না। যার জন্য হাড়ে ব্যথা হতে পারে।

আরও পড়ুন: ত্বকের উজ্জ্বলতা বাড়ানোর উপায়

অ্যানিমিয়া: রক্তে লোহিত রক্ত কণিকার অভাব হলে শরীরের টিস্যুগুলো পর্যাপ্ত মাত্রায় অক্সিজেন পায় না। এর ফলে রক্তাল্পতার জন্য শরীর ক্লান্ত হয়ে পড়ে। ফলে সকালে ঘুম থেকে উঠেও ঝিমুনি ভাব আসে। হাতে-পায়ে যন্ত্রণাও হতে পারে।

ওজন বাড়লে: অতিরিক্ত ওজনের ফলে আপনার পিঠ ও ঘাড়ের ওপর চাপ পড়ে, ফলে শরীরের ওই অংশগুলোতে ব্যথা হয়। অতিরিক্ত ওজনের কারণে ঘুমের মধ্যে শ্বাস-প্রশ্বাসেরও সমস্যা হতে পারে, যা ঘুমের ওপর মারাত্মক প্রভাব ফেলে। এর থেকে মুক্তির উপায় হলো ওজন কমানো। খাওয়া-দাওয়ার পরিমাণ নিয়ন্ত্রণে রাখা।

আরও পড়ুন: রাতে মোজা পরে ঘুমালে কী ঘটে?

গদির জন্য: অনেক চিকিৎসকরা বলেন, গদিতে শোয়ার অভ্যাসের কারণেও ঘুম থেকে উঠে গায়ে, হাত-পায়ে ব্যথা হতে পারে। বাজারে এখন বিভিন্ন ধরনের গদি পাওয়া যায়, তাই কেনার আগে ভালো করে যাচাই করে নিন, তা শরীরের জন্য আদৌ ঠিক কি না।

ঘুমোনোর অভ্যাস: অনেক সময় শোয়ার দোষেও ঘুম থেকে ওঠার পর সারা শরীরে যন্ত্রণা হয়। তাই শোয়ার ভঙ্গিতে বদল আনার প্রয়োজন আছে।

সান নিউজ/এসকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা