সংগৃহীত
লাইফস্টাইল

ত্বকের উজ্জ্বলতা বাড়ানোর উপায় 

লাইফস্টাইল ডেস্ক: পুরো বছরই ত্বক উজ্জ্বল ও মসৃণ রাখতে সবাই চায়। কিন্তু পরিবেশ দূষণের কারণে ও শারীরিক নানা জটিলতার কারণে ত্বক ক্রমশ মলিন হয়ে যেতে থাকে। এই মলিনতা দূর করতে অনেকেই বাজারের বিভিন্ন রকমের প্রসাধনী ব্যবহার করে। অনেক সময় ডাক্তারের শরণাপন্ন হতে হয়।

আরও পড়ুন: ঝাল তেহারি তৈরির রেসিপি

ডাক্তাররা বিভিন্ন রকমের ওষুধ ও কিছু ক্রিম ব্যবহারের পরামর্শ দিয়ে থাকেন। কিন্তু এসব পণ্যে বিভিন্ন রকমের কেমিক্যাল থাকার কারণে ত্বকের খুবই ক্ষতি হয়। এর পরিবর্তে ঘরের তৈরি বিভিন্ন রকমের প্রাকৃতিক উপাদান দিয়ে খুব সহজেই তৈরি করে নেওয়া যেতে পারে ত্বক উজ্জ্বল করার উপাদান।

যে ভাবে আয়ুর্বেদিক উপায়ে ফেসপ্যাক ব্যবহার করতে হয় চলুন তা জেনে নেওয়া যাক-

এক চামচ বেসন, হাফ চামচ হলুদ গুঁড়া, এক চামচ গোলাপ জল ভালো করে মিশিয়ে ঘন পেস্ট তৈরি করতে হবে। তারপর মুখ ও গলায় ফেসপ্যাকটি লাগিয়ে ১৫ মিনিট রেখে ঠান্ডা পানি দিয়ে ভালো করে মুখ পরিষ্কার করুন। সপ্তাহে দুবার এই ফেসপ্যাকটি লাগানো যেতে পারে।

আরও পড়ুন: জলপাইয়ের বল আচার তৈরির রেসিপি

কয়েক ফোঁটা চন্দনের তেল, ১ চা চামচ জোজোবা তেল এবং ১ চা চামচ মধু ভালো করে মিশিয়ে মুখে লাগানো যায়। ২০ মিনিট পর মুখ ধুয়ে ফেলুন। সপ্তাহে ২-৩ বার ফেসপ্যাকটি ব্যবহার করতে হবে।

১ চা চামচ মধুর সঙ্গে কয়েক ফোঁটা লেবুর রস মিশিয়ে মুখে লাগাতে পারেন। তবে খেয়াল রাখতে হবে চোখের চারপাশে যেন না লাগে। ২০ মিনিট মুখ ধুয়ে নিতে হবে। প্রত্যেক সপ্তাহে ২-৩ বার এই ফেসপ্যাক ব্যবহার করতে হবে।

কিছু তুলসী পাতার সঙ্গে কিছু নিম পাতা দিয়ে পেস্ট করে নিয়ে, পেস্টটিতে ১ চা চামচ হলুদ ও ১ চা চামচ টক দই মিশিয়ে মুখে লাগান। শুকিয়ে গেলে মুখ ধুয়ে ফেলুন।

আরও পড়ুন: চিংড়ি খিচুড়ি রান্নার পদ্ধতি

১ টেবিল চামচ চালের গুঁড়োর সঙ্গে আধা চা চামচ চন্দন পাউডার ও ১ টেবিল চামচ গোলাপ জল মিশিয়ে ঘন পেস্ট তৈরি করে পুরো মুখে পেস্টটি লাগিয়ে ৫ মিনিট হারকা ম্যাসাজ করুন। এরপর আরও ১০ মিনিট রেখে মুখ ঠান্ডা পানি দিয়ে ধুয়ে নিন। তারপর আর্দ্রতা বিষয়ক কোন কিছু লাগিয়ে নিন। সপ্তাহে ১বার এই ফেসপ্যাকটি লাগালেই ভালো উপকার হবে।

১ চামচ বেসনের সঙ্গে ২ চামচ দুধ ও আধা চা চামচ হলুদ গুঁড়ো মিশিয়ে মুখে লাগাতে হবে। কয়েক মিনিট হালকা ম্যাসাজ করে প্যাকটি কিছুক্ষণ মুখে রেখে দিতে হবে। তার পর মুখ ধুয়ে ফেলুন। সপ্তাহে ১বার এই ফেসপ্যাক ব্যবহার করতে হবে।

২ চামচ অ্যালোভেরা জেল, হাফ চা চামচ লেবুর রস এবং ১ চা চামচ মধু মিশিয়ে নিন। সম্পূর্ণ মুখে এই ফেসপ্যাকটি লাগিয়ে কিছুক্ষণ রেখে দিন। তবে খেয়াল রাখতে হবে চোখের চারপাশে যেন না লাগে। সপ্তাহে দু’বার এই ফেসপ্যাকটি ব্যবহার করুন।

সান নিউজ/এএন/এএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা