ছবি: সংগৃহীত
লাইফস্টাইল

ত্বকে নারিকেল তেলের ব্যবহার

লাইফস্টাইল ডেস্ক: চুলের যত্নে নারিকেল তেল বহুল ব্যবহৃত। এটি চুলের পুষ্টি জুগিয়ে চুলকে মজবুত ও সুন্দর করে তোলে। চুলের পাশাপাশি ত্বকের যত্নেও বেশ উপকারী এটি।

আরও পড়ুন: ফল খাওয়ার সঠিক সময়

নিয়মিত মুখের বা শরীরের ত্বকে নারিকেল তেল ব্যবহারে ত্বক উজ্জ্বল ও নিখুঁত হয়। তাই ত্বকের সৌন্দর্য বৃদ্ধি করতে নিয়মিত নারিকেল তেল ব্যবহার করতে পারেন।

ত্বকে নারিকেল তেল ব্যবহারের পদ্ধতিগুলো জেনে নিন-

(১) রাতে ত্বক ভালোভাবে পরিষ্কার করে শুকিয়ে কয়েক ফোঁটা নারিকেল তেল মুখে ম্যাসাজ করুন। ঘুম থেকে উঠে সাবান বা ফেইসওয়াস দিয়ে মুখ ধুয়ে নিন। এতে ত্বক মসৃণ ও উজ্জ্বল হবে।

(২) ত্বক যদি অতিরিক্ত শুষ্ক হয় বা ফাটার সমস্যা থাকে নারিকেল তেল ব্যবহার করুন। ত্বক নরম হবে এবং ফেটে যাওয়ার সমস্যা দূর হবে। নারিকেল তেল মুখের যেকোনো দাগ-ছোপ দূর করতে সহায়তা করে।

আরও পড়ুন: ডাবের পানির উপকারিতা

(৩) নারিকেল তেলে থাকা বিভিন্ন উপাদান চুলকানি ও ব়্যাশসহ ত্বকের বিভিন্ন সমস্যা দূর করতে ভীষণ ভাবে কার্যকরী। এটি ত্বকের রোদে পোড়া দাগও দূর করে।

তবে অনেকেরই নারিকেল তেলে অ্যালার্জি থাকতে পারে। এটি ব্যবহারে ত্বকে ফুসকুড়ি দেখা দিতে। এমন হলে ত্বকে সরাসরি নারিকেল তেল ব্যবহার না করে তা ফেসপ্যাক বা অ্যালোভেরা জেল মিশিয়ে ব্যবহার করতে পারেন।

সান নিউজ/এসআর/এনজে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রাঙ্গাবালীর কৃত্রিম খালে লবণাক্ত পানি প্রবেশে কৃষকদের হাহাকার

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলার জুগির হাওলা গ্রামে এ...

মধ্যপ্রাচ্যে শান্তি ফেরাতে তৎপর রয়েছে পাকিস্তান : শেহবাজ শরীফ

শান্তি ফেরাতে তৎপরতা: মধ্যপ্রাচ্যে স্থায়ী শান্...

পঞ্চগড়ে ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ

পঞ্চগড়ের বোদা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালি...

বীর মুক্তিযোদ্ধা খোরশেদ আলম দিদারের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন

মুন্সীগঞ্জের বীর মুক্তিযোদ্ধা খোরশেদ আলম দিদার (৮৫...

অবৈধভাবে ভারতে যাওয়ার চেষ্টাকালে আটক ৮

মৌলভীবাজারের কুলাউড়া সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে য...

কাজে ফিরেছেন শ্রমিকরা,আন্দোলনে উসকানির অভিযোগে ৮ মামলা, গ্রেপ্তার ৩০

টানা কয়েক দিনের শ্রমিক অসন্তোষ, বিক্ষোভ, সংঘর্ষ ও...

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পাকিস্তানকে হারিয়ে সাফ মিশন শুরু ভারতের

ভারত বনাম পাকিস্তান সাফ চ্যাম্পিয়নশিপ ম্যাচের মূল তথ্যগুলো এক ন...

রাজশাহীতে শিক্ষানবিশ কর্মকর্তাদের সঙ্গে রাসিক প্রশাসকের মতবিনিময়

জনগণের প্রত্যাশা ও প্রয়োজনকে সর্বোচ্চ গুরুত্ব দিয়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা