সংগৃহীত
লাইফস্টাইল

ডায়াবেটিসে এড়িয়ে চলুন ৪ ফল

লাইফস্টাইল ডেস্ক : ডায়াবেটিস রোগীদের অথবা বংশে ডায়াবেটিসে আক্রান্ত কেউ থাকলে অবশ্যই খাবার খাওয়ার বিষয়ে অত্যাধিক সতর্ক থাকতে হবে। খাবার নিয়ন্ত্রণ করলে ডায়াবেটিস অনেকটাই নিয়ন্ত্রণে রাখা যায়। অনেকেই না বুঝে ডায়াবেটিসের জন্য অপকারী খাবার বা ফল খেয়ে ফেলেন।

আরও পড়ুন : ফল খাওয়ার সঠিক সময়

চলুন তবে এমন ৪ টি ফল সর্ম্পকে জেনে নেওয়া যাক-

আম: আম খেতে যেমন সুস্বাদু ও সুমিষ্ট তেমনি এর রয়েছে অনেক উপকারিতাও। কিন্তু এটি ডায়াবেটিস রোগীদের জন্য অপকারী। আমে থাকা চিনির পরিমাণ অনেক যা ডায়াবেটিস রোগীর জন্য ক্ষতিকর। তবে অল্প পরিমাণে আম খাওয়া যেতে পারে।

আরও পড়ুন : ডাবের পানির উপকারিতা

আঙুর: আঙুরেও প্রাকৃতিক চিনির পরিমাণ বেশি থাকে। এতে থাকা ফ্রুক্টোজ রক্তে শর্করার মাত্রা বাড়িয়ে দেয়। যা ডায়াবেটিস রোগীদের জন্য ক্ষতিকর হতে পারে। তাই বিশেষজ্ঞের মতামত অনুযায়ী একটা নির্দিষ্ট পরিমাণে আঙুর খেতে পারেন।

লিচু: চিকিৎসকরা ডায়াবেটিস ডায়েট থেকে লিচু বাদ দিতে বলে থাকেন। অতিরিক্ত পরিমাণে লিচু খেলে রক্তে শর্করার মাত্রা বেড়ে যেতে পারে যা স্বাস্থ্যের ক্ষতিসাধন করে।

আরও পড়ুন : রোজার পূর্ব প্রস্তুতি

কলা: কলায়ও থাকে প্রচুর পরিমাণে চিনি। তাই ডায়াবেটিস থাকলে একেবারে কলা খাওয়া বাদ দিতে হবে বা পরিমাণে কম খেতে হবে। প্রচুর পরিমাণে ফাইবার থাকায় হজমে সাহায্য করাসহ এর অনেক উপকারীতা রয়েছে। তাই অল্প করে কলা খাওয়া যেতে পারে।

সান নিউজ/এসআর/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রাঙ্গাবালীর কৃত্রিম খালে লবণাক্ত পানি প্রবেশে কৃষকদের হাহাকার

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলার জুগির হাওলা গ্রামে এ...

মধ্যপ্রাচ্যে শান্তি ফেরাতে তৎপর রয়েছে পাকিস্তান : শেহবাজ শরীফ

শান্তি ফেরাতে তৎপরতা: মধ্যপ্রাচ্যে স্থায়ী শান্...

পঞ্চগড়ে ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ

পঞ্চগড়ের বোদা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালি...

বীর মুক্তিযোদ্ধা খোরশেদ আলম দিদারের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন

মুন্সীগঞ্জের বীর মুক্তিযোদ্ধা খোরশেদ আলম দিদার (৮৫...

অবৈধভাবে ভারতে যাওয়ার চেষ্টাকালে আটক ৮

মৌলভীবাজারের কুলাউড়া সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে য...

কাজে ফিরেছেন শ্রমিকরা,আন্দোলনে উসকানির অভিযোগে ৮ মামলা, গ্রেপ্তার ৩০

টানা কয়েক দিনের শ্রমিক অসন্তোষ, বিক্ষোভ, সংঘর্ষ ও...

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পাকিস্তানকে হারিয়ে সাফ মিশন শুরু ভারতের

ভারত বনাম পাকিস্তান সাফ চ্যাম্পিয়নশিপ ম্যাচের মূল তথ্যগুলো এক ন...

রাজশাহীতে শিক্ষানবিশ কর্মকর্তাদের সঙ্গে রাসিক প্রশাসকের মতবিনিময়

জনগণের প্রত্যাশা ও প্রয়োজনকে সর্বোচ্চ গুরুত্ব দিয়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা