সংগৃহীত
লাইফস্টাইল

ত্বকে উজ্জ্বলতা আনবে ৬ খাবার

লাইফস্টাইল ডেস্ক: উজ্জ্বল ও সুন্দর ত্বক নিশ্চিত করতে সঠিক ডায়েট মেইনটেইন করা জরুরী। সুস্বাস্থ্য বজায় রাখতে ও সারাদিন কর্মচঞ্চল থাকতে সকালের নাস্তা খুবই গুরুত্বপূর্ণ। প্রাকৃতিকভাবে ত্বকের উজ্জ্বলতা বাড়াতে সকালের নাস্তায় রাখতে পারেন নির্দিষ্ট কিছু খাবার। যেগুলো ত্বকে প্রয়োজনীয় পুষ্টি সরবরাহ করবে। যেমন গ্রিক ইয়োগার্ট, ওটমিল, ডিম, গ্রিন টি, আখরোট, সবুজ শাকসবজি ইত্যাদি।

আরও পড়ুন : শীতের পোশাক সংরক্ষণের সঠিক নিয়ম

১। গ্রিক ইয়োগার্ট
গ্রিক ইয়োগার্টে রয়েছে প্রোটিন ও প্রোবায়োটিক, যা অন্ত্রের মাইক্রোবায়োমের সুস্বাস্থ্য নিশ্চিত করে। স্বাস্থ্যকর অন্ত্র উজ্জ্বল ত্বকের পূর্বশর্ত। কারণ স্বাস্থ্যকর অন্ত্র ত্বকের প্রদাহ কমাতে ও ভারসাম্য ঠিক রাখতে সহায়ক।

২। ওটমিল
ওটমিল পেট ভরানোর পাশাপাশি ত্বকের জন্যও দারুণ উপকারী। এতে থাকা বিটা-গ্লুকান ত্বককে প্রশমিত করতে এবং ময়শ্চারাইজ রাখতে সাহায্য করে। ওটসে থাকা অ্যান্টিঅক্সিডেন্ট ত্বকের বিভিন্ন সমস্যা দূর করে। স্টিল-কাট বা রোলড ওটস ত্বকের জন্য বেশি উপযোগী। ওটসের সাথে বাদাম, বীজ এবং দারুচিনি ও খেতে পারেন এতে স্বাদ বাড়ার পাশাপাশি খাবারের মানও বাড়বে।।

৩। ডিম
সুপারফুড খ্যাত ডিম ত্বকের মেরামত এবং পুনর্জন্মের জন্য প্রয়োজনীয়। ডিমে থাকা ভিটামিন এ এবং ই ত্বকের কোষ ভালো রাখে এবং এটি অ্যান্টি-এজিং এর কাজ করে। শাকসবজির সাথে স্ক্র্যাম্বল, পোচ বা সেদ্ধ ডিম খেতে পারেন।

আরও পড়ুন : প্রোটিন মিলবে যেসব খাবারে

৪। গ্রিন টি
গ্রিন টি’তে থাকা ক্যাটেচিন নামক অ্যান্টিঅক্সিডেন্ট ত্বকের প্রদাহ কমায় এবং ত্বককে কুচকে যেতে দেয় না।

৫। আখরোট
আখরোটে থাকা ওমেগা-৩ ফ্যাটি অ্যাসিড ত্বকের প্রদাহ কমাতে এবং ত্বককে হাইড্রেটেড রাখতে সাহায্য করে। আখরোটে থাকা অ্যান্টিঅক্সিডেন্ট সূর্যের ক্ষতি এবং অকাল বার্ধক্য থেকে ত্বককে রক্ষা করতে সহায়তা করে। ওটমিলের সাথে দই মিশিয়ে উপরে আখরোট ছিটিয়ে খেতে পারেন।

৬। সবুজ শাকসবজি
পালংসহ সবুজ রঙের নানান শাক ভিটামিন এবং খনিজের চমৎকার উৎস। এগুলোতে রয়েছে ভিটামিন এ, ভিটামিন সি এবং ফোলেট যা ত্বকে পুষ্টি জুগিয়ে কোলাজেন উৎপাদন বাড়ায় এবং সূর্যের ক্ষতি থেকে ত্বককে রক্ষা করে।

সান নিউজ/এসআর/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা