ছবি: সংগৃহীত
ফিচার

হারিয়ে যাচ্ছে গ্রামীণ পিঠাপুলির উৎসব

গাইবান্ধা জেলা প্রতিনিধি: ছয় ঋতুর বাংলাদেশে শীত এলেই মনে পড়ে খেজুরের রসের কথা। শীতকাল মানেই পিঠাপুলির আনন্দে ও স্বাদে জড়িয়ে থাকে খেজুরের রস ও গুড়। এ ঘ্রাণে যেন মুখরিত হয়ে ওঠে চারিদিক।

আরও পড়ুন: দিনের তাপমাত্রা বাড়তে পারে

এক সময় পিঠাপুলির উৎসব হতো প্রতিটি বাড়ীতে। এখন আর বাড়ীতে বাড়ীতে খেজুরের রস ও গুড়ের পিঠাপুলির উৎসব হয় না। কালের পরিবর্তনে গ্রাম কিংবা শহরে বিল্ডিং বেড়ে যাওয়ায় কাটা পড়ছে অজস্র গাছ। সেগুলোর মধ্যে একটি হলো খেজুর গাছ।

গাইবান্ধায় দিন দিন কমে যাচ্ছে খেজুর গাছের সংখ্যা। এক সময় গ্রামাঞ্চলে সর্বত্রই চোখে পড়ত খেজুরের গাছ, বর্তমানে যা কমে গেছে অনেকাংশেই। অতীত থেকেই এক পায়ে দাঁড়িয়ে মাথা উঁচু করে যেন আকাশ পানে তাকিয়ে শোভাবর্ধক হিসেবে থাকে খেজুর ও তাল গাছ।

দেখা যেত পুকুরপাড়ে, নদীর ধারে, মাঠের দুপাশে কিংবা ক্ষেতের আইল ঘেঁষে। এমনকি বাড়ির এককোণে শোভাবর্ধন করত খেজুর গাছ। সময়ের পরিবর্তনে বদলে গেছে এ চিত্র।

আরও পড়ুন: শ্রমিকদের ১৪ টি কক্ষ পুড়ে ছাই

গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার উত্তর শ্রীপুর গ্রামের খেজুর রস সংগ্রহকারী শফিকুল আলমের বলেন, আগে প্রত্যেক শীত মৌসুমে অন্যের ৮/১০টি খেজুর গাছ নামমাত্র মূল্যে নিয়ে কেটে রস বিক্রয় করে সংসার চালাতাম।

বর্তমানে গাছের সংখ্যা কম। অনেকেই কেটে বাড়ি করছে। আবার রাস্তা বড় করতে গাছ কাটা পড়েছে।

পরিবেশ বিষয়ক সংগঠন প্রকৃতি ও জীবন ক্লাবের উপদেষ্টা শিক্ষক শামসুল আলম বলেন, আমাদের গ্রামীণ ঐতিহ্যের সাথে মিশে রয়েছে খেজুর গাছ ও রস। শীতকাল মানেই কিছুটা আনন্দ বিরাজ করে। পিঠা, পায়েসে খেজুরের রস খাওয়ার ধুম পড়ে।

এখন গাছ কেটে বিভিন্ন প্রতিষ্ঠান, বাসাবাড়ি, খামার নির্মাণ করা হচ্ছে। আগামী প্রজন্মের কাছে তুলে ধরা জন্য খেজুর গাছ রক্ষা করা খুবই জরুরী।

সান নিউজ/এনজে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা