ছবি : সংগৃহিত
লাইফস্টাইল

বিশ্বের সবচেয়ে দামি শাড়ি!

লাইফস্টাইল ডেস্ক: নারীদের কাছে প্রত্যাশিত এক জনপ্রিয় বস্ত্রের নাম শাড়ি। এশিয়ান নারী হলে তো কথাই নেই। উৎসব বা বিয়ের অনুষ্ঠানে সিল্কের শাড়ি অনেকের কাছেই প্রিয়। কারণ এ ধরনের শাড়িতে সব বয়সী নারীদেরই ভালো মানায়।

আরও পড়ুন: কর্মক্ষেত্রে আত্মবিশ্বাস বাড়ানোর উপায়

সাধারণত বিশ্বের বিভিন্ন দেশে যেসব দামি শাড়ি পাওয়া যায়, সেগুলোর মূল্য বাংলাদেশি টাকায় কত হতে পারে? ২০ হাজার থেকে ৫০ হাজার। খুব বেশি হলে ১ লাখ টাকা।

তবে এবার একটি শাড়ির দাম শুনলে অবাক হবেন আপনি। একটি শাড়ির দাম ৫০ লাখ টাকা! বিলাসিতার কারণে এই শাড়িটি স্থান করে নিয়েছে বিশ্বের রেকর্ড বুকে।

২০০৮ সালে প্রতিবেশী দেশ ভারতে বিক্রি হয় এমন শাড়ি। যা বিশ্বের সবচেয়ে দামি শাড়ি হিসেবে গিনেস বুক অব ওয়ার্ল্ড রেকর্ডে জায়গা করে নিয়েছে।

আরও পড়ুন: চোখের নিচে কালচে হবার কারণ

২০০৬ সালে তামিলনাড়ুর জনপ্রিয় ব্র্যান্ড দ্য চেন্নাই সিল্ক ভারতের সর্বকালের অন্যতম সেরা চিত্রশিল্পী হিসেবে খ্যাত রবি বর্মার মৃত্যুর ১০০ বছর উপলক্ষে শাড়িটি তৈরির উদ্যোগ নেয়।

শাড়িটির জমিনজুড়ে রবি বর্মার আঁকা ‘গ্যালাক্সি অব মিউজিশিয়ানস’ ছবিটির শিল্পকর্ম ব্যবহার করা হয়েছে। এতে বীণা হাতে গীত বাদ্যরত ভারতীয় নারীদের দেখা যায়। এ ছাড়া আরও ১১ টি ছোট ছোট চিত্রকর্ম এর পাড়গুলোতে রয়েছে ।

আট কেজি ওজনের এ শাড়িতে আরও ব্যবহৃত হয়েছে ৫৯ গ্রাম ৭০০ মিলিগ্রাম সোনা, ৩ ক্যারেট ৯১৩ সেন্ট হীরা, ১২০ মিলিগ্রাম প্লাটিনাম, ৫ গ্রাম রুপা, ২ ক্যারেট ৯৮৫ সেন্ট রুবি, ৩৫ সেন্ট পান্না, ৩ সেন্ট পোখরাজ, ৫ ক্যারেট নীলা, ১৪ সেন্ট ক্যাট আই স্টোন, ১০ সেন্ট টোপাজ স্টোন, ২ গ্রাম মুক্তা ও ৪০০ মিলিগ্রাম প্রবাল।

আরও পড়ুন: ফুল তাজা রাখার উপায়

এ শাড়িতে ৩৬ জনের অধিক কারিগর এক বছর ধরে কাজ করেন। চেন্নাই সিল্কের পরিচালক এস কার্থি এর ডিজাইন করেন।

২০০৮ সালের ৫ জানুয়ারি, ৩৯ লাখ ৩১ হাজার রুপি বা প্রায় ৫০ লাখ টাকায় শাড়িটি বিক্রি হয়। কাতারের একজন ব্যবসায়ী তার হবু স্ত্রীর জন্য শাড়িটি কিনে নেন।

ভারতের এই শাড়িটিই বিশ্বের সবচেয়ে দামি শাড়ি হিসেবে গিনেস ওয়ার্ল্ড রেকর্ডস বুকে নাম লিখিয়েছে।

সান নিউজ/এইচএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

মস্কোয় ইউক্রেনের বড় ড্রোন হামলা

রাশিয়ার মস্কো অঞ্চলে বড় ধরনের ড্রোন হামলা চালিয়েছে ইউক্রেন। এতে দুজন নিহত ও ছ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

সরকারের সাফল্য স্বাস্থ্যখাতের ওপর নির্ভর করছে: স্বাস্থ্যমন্ত্রী

সরকারের বড় সাফল্য অনেকটাই স্বাস্থ্যখাতের ওপর নির্ভর করছে বলে মন্তব্য করেছেন স...

বিটিভির সাবেক মহাব্যবস্থাপক রেজাউল করিম রবু মারা গেছেন

সাংস্কৃতিক অঙ্গনের পরিচিত মুখ ও বাংলাদেশ টেলিভিশনের (বিটিভি) সাবেক মহাব্যবস্থ...

বাধ্য হয়েই তেলের দাম বাড়ানো হয়েছে: জ্বালানি প্রতিমন্ত্রী

মধ্যপ্রাচ্যের চলমান ভূরাজনৈতিক সংকটের প্রভাবে আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেল...

জাপান সফর শেষে দেশে ফিরলেন সেনাপ্রধান

বাংলাদেশ সেনাবাহিনী প্রধান ও বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের সভাপতি জেনারেল...

বগুড়ায় সড়ক দুর্ঘটনায় নিহত ৩

বগুড়ায় পৃথক সড়ক দুর্ঘটনায় এক নারীসহ তিনজন নিহত হয়েছেন। এর মধ্যে হাসপাতালে নেও...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা