সংগৃহীত
লাইফস্টাইল

পনির টাটকা ও নরম রাখার উপায়

লাইফস্টাইল ডেস্ক: পনির একটি জনপ্রিয় খাবার। যেহেতু পনির দুধ থেকে তৈরি করা হয়, তাই এতে একাধিক স্বাস্থ্য উপকারিতা রয়েছে। এছাড়াও খনিজ, ভিটামিন, ক্যালশিয়াম ছাড়াও আরও নানা পুষ্টি উপাদান এতে রয়েছে।

আরও পড়ুন: মাংসের বল কারি তৈরির রেসিপি

বাড়িতে পনির থাকলে অসময়ে নানা কাজে লাগে। সাধারণত যে কোনো তরকারির স্বাদও অনেকটাই বাড়িয়ে দেয়। আবার শুধু পনির দিয়েও নানান পদ রান্না করা যায়। কিন্তু কীভাবে পনির টাটকা রাখা যায় তা নিয়ে অনেকেই অনেক সময় সমস্যায় পড়েন।

অনেকেই ভাবেন পনির ফ্রিজে রেখে দিলেই সবচেয়ে ভালো থাকবে। কিন্তু ফ্রিজ থেকে বের করার পর দেখা যায় আগের তুলনায় অনেক বেশি শক্ত হয়ে গেছে। ফলে এর স্বাদ যেমন নষ্ট হয়ে যায় তেমনি পুষ্টিগুণ নষ্ট হয়ে যায়। তবে কিছু জিনিস মেনে চললে পনির থাকবে নরম ও টাটকা। স্বাদও থাকবে আগের মতো।

আরও পড়ুন: ঘুম কম হলে শরীরে কী ঘটে?

১) কাপড়ে মুড়ে রাখুন: একটি পরিষ্কার নরম সুতির কাপড়ে ভালোভাবে মুড়িয়ে ফ্রিজে রাখলে পনির দীর্ঘ সময় টাটকা থাকে। ৪-৫ ঘণ্টা পর পর ঐ কাপড়ের উপর পানি ছিটিয়ে রাখতে পারেন। রান্নার সময়ে কিছুটা পনির কেটে নিয়ে বাকিটা আবার কাপড়ে মুড়ে ফ্রিজে রেখে দিলেও ভালো থাকে বেশ কয়েকদিন।

২) ঢাকনা দেওয়া পাত্রে রাখুন: নরম সুতির কাপড় হাতের কাছে না থাকলে, একটি পাত্রে কিছুটা পানি ঢেলে তাতে পনির রাখতে পারেন। এরপর পাত্রের ঢাকনা আটকে ফ্রিজে ঢুকিয়ে রাখুন। পনির পানিতে নরম থাকে। পনির টাটকাও থাকে দীর্ঘ সময়। সেক্ষেত্রে প্রতিদিন এ পানি পরিবর্তন করতে হবে। তবে পনির বেশিদিন ফ্রিজে না রাখাই ভালো।

৩) প্যাকেটজাত পনির: প্যাকেট করা পনির কিনলে, বাড়িতে পৌঁছানোর সাথে সাথে এটি ফ্রিজে রেখে দিন। প্যাকেট খুলে রাখলে পনির নষ্ট হয়ে যায়। রান্নার সময় আধা ঘণ্টা আগে প্যাকেট কেটে বের করে নিন। এরপর তা ছোট ছোট আকারে কেটে রান্না করুন। বাকি পনির ভালো করে মুড়ে ঐ প্লাস্টিকের মধ্যেই ফ্রিজে রেখে দিন।

আরও পড়ুন: ফুল তাজা রাখার উপায়

পনিরের বড় প্যাকেট না কিনে অনেকগুলো ছোট প্যাকেট কিনুন। এতে যেমন নষ্ট কম হবে। তেমনি পনির বাসিও খাওয়া হবে না।

৪) পনির নরম করবেন যেভাবে: ফ্রিজ থেকে বের করার পর অনেক সময় পনির শক্ত হয়ে যায়। নরম করার জন্য একটি পাত্রে কিছুটা পানি নিয়ে হালকা গরম করে তাকে পনির ছোট টুকরো করে কেটে সেই পানিতে প্রায় আধা ঘণ্টা ভিজিয়ে রাখুন। তাতে পনির নরম হয়ে যাবে। (তথ্যসূত্র: বোল্ড স্কাই)

সান নিউজ/এএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা