সংগৃহীত
লাইফস্টাইল

শিশুর ক্যালশিয়াম মেটাবে ৫ খাবার

লাইফস্টাইল ডেস্ক: আজকাল খাবার খেতে না চাওয়া প্রতিটা শিশুর একটা প্রধান সমস্যা। ভাত, রুটি এসব খাবার ভুলিয়ে খাওয়ানো গেলেও দুধ কোনভাবেই খাওয়ানো সম্ভব হয় না। শিশুর সঠিক শারীরিক ও মানসিক বিকাশের জন্য দুধ খাওয়াটা অত্যন্ত জরুরি। দুধ খেলে হাড় মজবুত হয়।

আরও পড়ুন:

ক্যালশিয়ামের সবচেয়ে বড় উৎস দুধ। হাড় ও দাঁত মজবুত রাখার মূল উপাদান হল এই ক্যালশিয়াম। তাছাড়াও পেশি সচল রাখা, স্নায়ুতন্ত্রকে কার্যকর রাখতেও ক্যালশিয়ামের গুরুত্ব অপরিসীম। দুধ না খেলে শরীরে প্রয়োজনীয় ক্যালশিয়াম পাওয়া সম্ভব না। সব মিলিয়ে দুধের গুণাগুণ অনেক।

দুধ ছাড়াও কিছু খাবার আছে, যাতে ক্যালশিয়াম ভরপুর মাত্রায় থাকে। শরীরে ক্যালশিয়ামের অভাব মেটাতে সকল বয়সের মানুষ এ সব খাবার খেতে পারবেন।

আরও পড়ুন: বিশ্বের সবচেয়ে দামি শাড়ি!

কোন কোন খাবার ক্যালশিয়ামে ভরপুর তা জেনে নিন-

১) পনির

পনির একটি প্রোটিন সমৃদ্ধ খাবার। এতে সোডিয়াম, আয়রন, ম্যাগনেশিয়াম, ক্যালশিয়াম, প্রোটিন, জিঙ্ক, ভিটামিন-এ রয়েছে প্রচুর পরিমাণে। শরীরে ক্যালশিয়ামের ঘাটতি পূরণ করতে নিয়মিত পনির খান। ফলে দাঁত ও হাড়ের গঠন মজবুত হয়। এতে থাকা ম্যাগনেশিয়াম হার্ট ভাল রাখে। এই দুগ্ধজাত খাবারটিতে রক্তচাপও নিয়ন্ত্রণ করে।

২) আমন্ড

সকালে ঘুম থেকে উঠে খালি পেটে ভেজানো আমন্ড খাওয়ার উপকারিতা অনেক। এই বাদামে ভিটামিন, ক্যালশিয়াম, ম্যাগনেশিয়াম, ফাইবার এবং প্রোটিনে ভরপুর। প্রতিদিন এক মুঠো আমন্ড খেলে শরীরে ক্যালসিয়ামের চাহিদা পূরণ হয়। হাড় মজবুত রাখে, পাচনতন্ত্র সুস্থ রাখে ও রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়।

৩) দই

দইয়ে থাকে ক্যালশিয়াম। প্রতিদিন দই খেলে হাড় মজবুত থাকে, শরীরে দৈনিক ক্যালশিয়ামের চাহিদা পূরণ হয় এবং খাবার হজমেও সাহায্য করে।

৪) সয়া দুধ

আরও পড়ুন: কর্মক্ষেত্রে আত্মবিশ্বাস বাড়ানোর উপায়

ক্যালশিয়ামের চাহিদা পূরণে সয়া দুধ অনেক উপকারি। এতে রয়েছে ভরপুর প্রোটিন ও ফাইবার। সয়া দুধ রক্তে হিমোগ্লোবিনের মাত্রা বাড়াতে সাহায্য করে। যাদের ল্যাকটোজ-ইনটলারেন্স আছে তাদের জন্য এই দুধ খুবই উপকারী।

৫) সবুজ শাকসবজি

পালং শাকের মতো সবুজ শাকসবজি পুষ্টির পাওয়ার উৎস। ক্যালশিয়াম, পটাশিয়াম, আয়রন ও ভিটামিন সি প্রচুর পরিমাণে থাকে এতে। এই সকল শাকসবজি রোগ প্রতিরোধ ক্ষমতা শক্তিশালী করে, শরীরে ক্যালসিয়ামের ঘাটতি মেটায়, হাড় ও পেশী মজবুত রাখে। সুস্বাস্থ্য বজায় রাখতে প্রতিদিনের খাদ্যতালিকায় সবুজ শাকসবজি অবশ্যই রাখুন। (সূত্র : বোল্ড স্কাই)

সান নিউজ/এএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রাঙ্গাবালীর কৃত্রিম খালে লবণাক্ত পানি প্রবেশে কৃষকদের হাহাকার

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলার জুগির হাওলা গ্রামে এ...

মধ্যপ্রাচ্যে শান্তি ফেরাতে তৎপর রয়েছে পাকিস্তান : শেহবাজ শরীফ

শান্তি ফেরাতে তৎপরতা: মধ্যপ্রাচ্যে স্থায়ী শান্...

বীর মুক্তিযোদ্ধা খোরশেদ আলম দিদারের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন

মুন্সীগঞ্জের বীর মুক্তিযোদ্ধা খোরশেদ আলম দিদার (৮৫...

পঞ্চগড়ে ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ

পঞ্চগড়ের বোদা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালি...

অবৈধভাবে ভারতে যাওয়ার চেষ্টাকালে আটক ৮

মৌলভীবাজারের কুলাউড়া সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে য...

কাজে ফিরেছেন শ্রমিকরা,আন্দোলনে উসকানির অভিযোগে ৮ মামলা, গ্রেপ্তার ৩০

টানা কয়েক দিনের শ্রমিক অসন্তোষ, বিক্ষোভ, সংঘর্ষ ও...

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পাকিস্তানকে হারিয়ে সাফ মিশন শুরু ভারতের

ভারত বনাম পাকিস্তান সাফ চ্যাম্পিয়নশিপ ম্যাচের মূল তথ্যগুলো এক ন...

রাজশাহীতে শিক্ষানবিশ কর্মকর্তাদের সঙ্গে রাসিক প্রশাসকের মতবিনিময়

জনগণের প্রত্যাশা ও প্রয়োজনকে সর্বোচ্চ গুরুত্ব দিয়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা