স্বাস্থ্য
ডেঙ্গুর প্রকোপ

বাড়িয়ে নিন প্লাটিলেট

নিজস্ব প্রতিবেদক: মৌসুমি বৃষ্টিতে রাস্তাঘাটে লেগে আছে জলাবদ্ধতা। সেই সঙ্গে ভাঙ্গা টিনের পাত্র, ফুলের টব, টায়ারের খোল, ফুলদানি, ডাব-নারকেলের খোসা অথবা কোমল পানীয়র ক্যানে ছোট্ট জলাশয়ে জন্ম নিচ্ছে এডিস মশা। যা থেকে ছড়াচ্ছে মারাত্মক ডেঙ্গু। চলমান করোনামহামারির এ সময়ে করোনার পাশাপাশি বাড়ছে ডেঙ্গুও।

বছরের বিশেষ একটি সময়ে এ রোগের প্রাদুর্ভাব দেখা দেয়। প্রথম দিকে ভয়াবহ হলেও ধীরে ধীরে এটি মোকাবিলা করা সহজ। ডেঙ্গু জ্বর হলে রক্তের প্লাটিলেট অনেকাংশে কমে যায়। এই অবস্থায় প্রাকৃতিকভাবেই বাড়ানো যেতে পারে রক্তের প্লাটিলেট।

পেঁপে পাতার রসে কাইমোপ্যাপিন ও প্যাপাইন রয়েছে৷ যা রক্তের প্লেটলেটের সংখ্যা ও রক্ত চলাচল স্বাভাবিক করতে সাহায্য করে৷ ফলে, ডেঙ্গুর সঙ্গে লড়াই করার ক্ষমতা বেড়ে যায়৷ পেঁপের পাতার রস পান করলে হজমশক্তি বাড়ে, শরীর দ্রুত প্রোটিনের চাহিদা পূরণ করে নেয়। এছাড়া সব ধরনের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ে৷

পেঁপের পাতার রস করতে প্রথমে ভালো করে ধুয়ে নিতে হবে, পরিষ্কার পাটা বা হাম্বলদিস্তায় থেঁতো করে নিন। এবার রস ছেকে নিয়ে এক চা চামচ মধু মিশিয়ে নিন। তৈরি হয়ে গেল পেঁপে পাতার জুস, ডেঙ্গু রোগীকে প্রতিদিন তিন বেলা-তিন কাপ পরিমাণ পান করতে দিন।

এছাড়াও প্লাটিলেটের মাত্রা বৃদ্ধিতে সাহায্য করে কিউই ফল। চিকিৎসার পাশাপাশি দিনে অন্তত দু’টি কিউই খেতে পারেন। ভিটামিন সি সমৃদ্ধ এই ফলে কার্বোহাইড্রেট, খাদ্যআঁশ, ফোলেটসহ আরও অনেক উপাদান রয়েছে যা মানবদেহের রোগ প্রতিরোধে সহায়তা করে। এই করোনাকালে জ্বর যদি তিন দিনেও নিয়ন্ত্রণে না আসে তবে অবশ্যই বিশেষজ্ঞ ডাক্তারের পরামর্শ নিন।

সান নিউজ/এমএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা