লাইফস্টাইল

তরমুজের মকটেল

লাইফস্টাইল ডেস্ক: দেশের বিভিন্ন জেলার ওপর দিয়ে বয়ে যাচ্ছে তীব্র তাপপ্রবাহ। তার ওপর পবিত্র রমজান মাস। এই প্রচন্ড তাপ প্রবাহে শিশুসহ সবারই নাভিশ্বাস উঠে গেছে।

এই গরমে শরীর মন জুড়াতে চাইলে আপনিও পান করতে পারেন ঠান্ডা ঠান্ডা পানীয়। শুধু লেবুর শরবত নয়, চাইলে ইফতারে রাখতে পারেন তরমুজের মকটেল। তরমুজের জুস তো কমবেশি সবাই পান করেছেন, এবার না হয় তৈরি করুন তরমুজের সুস্বাদু মকটেল। রইলো রেসিপি-

আরও পড়ুন: ইফতারে স্বাস্থ্যকর গাজরের জুস

উপকরণ

১. তরমুজ পরিমাণমতো
২. লেবুর রস ১টি
৩. পুদিনা পাতা ৭-৮টি
৪. চিনি স্বাদমতো
৫. বরফ কিউব পরিমাণমতো ও
৬. কোমল পানীয় পছন্দমতো।

আরও পড়ুন: রোজায় ডাবের পানি খাওয়ার উপকারিতা

পদ্ধতি

প্রথমে তরমুজ কেটে টুকরো করে নিন। এরপর তরমুজের টুকরোগুলো থেকে বীজ ছড়িয়ে ব্লেন্ডারে দিয়ে দিন। এর সঙ্গে পুদিনা পাতা, চিনি ও লেবুর রস দিয়ে ব্লেন্ড করে নিন।

ব্লেন্ড করা হলে গ্লাসে ঢেলে বরফ কুচি মিশিয়ে দিন। এরপর এতে ঢেলে দিন কোমল পানীয়। সবশেষে গ্লাসের উপর তরমুজ কুঁচি, পুদিনা পাতা ও লেবুর টুকরো দিয়ে সাজিয়ে দিলেই তৈরি হয়ে যাবে তরমুজের মকটেল। ফ্রিজে রেখে ইফতারে পরিবেশন করুন তরমুজের ঠান্ডা ঠান্ডা মকটেল।

সান নিউজ/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

মস্কোয় ইউক্রেনের বড় ড্রোন হামলা

রাশিয়ার মস্কো অঞ্চলে বড় ধরনের ড্রোন হামলা চালিয়েছে ইউক্রেন। এতে দুজন নিহত ও ছ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

ইংল্যান্ড দল থেকে সরে দাঁড়ালেন কোল পালমার

ইংল্যান্ড জাতীয় ফুটবল দলে ফের ডাক পেলেও ইনজুরির কারণে স্কোয়াড থেকে সরে দাঁড়াচ...

বিশ্বমঞ্চে দেশের মানুষের কথা বলবেন তারেক রহমান

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার পর তাদের...

রাঙ্গাবালীতে মাদরাসাছাত্রীকে ধর্ষণের ঘটনায় মামলা, প্রেমিক যুবক গ্রেপ্তার

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলায় বিয়ের প্রলোভন দেখিয়ে সপ্তম শ্রেণি পড়ুয়া ১৪ বছর...

সরকারের সাফল্য স্বাস্থ্যখাতের ওপর নির্ভর করছে: স্বাস্থ্যমন্ত্রী

সরকারের বড় সাফল্য অনেকটাই স্বাস্থ্যখাতের ওপর নির্ভর করছে বলে মন্তব্য করেছেন স...

বিটিভির সাবেক মহাব্যবস্থাপক রেজাউল করিম রবু মারা গেছেন

সাংস্কৃতিক অঙ্গনের পরিচিত মুখ ও বাংলাদেশ টেলিভিশনের (বিটিভি) সাবেক মহাব্যবস্থ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা