ছবি: সংগৃহীত
লাইফস্টাইল

তরমুজের পুডিং রেসিপি

লাইফস্টাইল ডেস্ক: গ্রীষ্মকালীন ফলগুলোর মধ্যে তরমুজের চাহিদা সবচেয়ে বেশি। এটি দেখতেও যেমন আকর্ষণীয়, খেতেও তেমনই সুস্বাদু। গরমে তরমুজ খেলে অনেকটাই ক্লান্তি দূর হয়ে যায়। সেই সঙ্গে অনেক পুষ্টিও যোগায়। তরমুজের জুস পান করেন অনেকেই।

আরও পড়ুন: চিয়া সিডের পুষ্টিগুণ

জেনে অবাক হবেন, তরমুজ দিয়ে পুডিংও তৈরি করা যায়। ঠান্ডা ঠান্ডা তরমুজের পুডিং মুহূর্তেই শরীরে প্রশান্তি এনে দিতে পারে। এ পুডিং তৈরিতে উপকরণ লাগে মাত্র ৩টি।

জেনে নিন তরমুজের পুডিং রেসিপি-

আরও পড়ুন: বিটরুটের উপকারিতা

উপকরণ:

তরমুজ ছোট সাইজের ১টি (৪ কাপ তরমুজের রস), চিনি স্বাদ মতো ও কর্নফ্লাওয়ার আধা কাপ।

তৈরি পদ্ধতি:

প্রথমে তরমুজ টুকরো করে বীজ ছড়িয়ে নিতে হবে। এরপর টুকরোগুলো ব্লেন্ড করে নিন। এবার ব্লেন্ড হওয়া রস মাঝারি আঁচে চুলায় বসিয়ে অনবরত নাড়তে হবে।

একপর্যায়ে বলক আসলে স্বাদ মতো চিনি দিয়ে নাড়তে থাকুন ফুটে ওঠা পর্যন্ত। ফুটলে কর্নফ্লাওয়ার পানিতে মিশিয়ে অল্প অল্প করে দিয়ে দিন। এ সময় চুলার আঁচ একদম কমিয়ে রাখতে হবে। না হলে দলা বেঁধে যেতে পারে।

আরও পড়ুন: গরমে তরমুজের উপকারিতা

কিছুক্ষণ অনবরত নাড়তে হবে। মিশ্রণটি ঘন ও আঠালো হয়ে গেলে নামিয়ে নিন এবং একটি বেকিং মোল্ডে বাটার ব্রাশ করে তরমুজের মিশ্রণ ঢেলে দিন।

ঠান্ডা হলে নরমাল ফ্রিজে রেখে দিন। সারা রাত রেখে পরদিন বের করে স্লাইস করে পরিবেশন করুন।

সান নিউজ/এনজে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা