ছবি: সংগৃহীত
লাইফস্টাইল

গরমে ত্বক ব্রণমুক্ত রাখতে যা খাবেন

লাইফস্টাইল ডেস্ক: গরমকাল এলেই ব্রণের সমস্যা বেশি দেখা দেয়। মূলত দেহে পানির অভাব, ঘাম, দূষণ আর তৈলাক্ত ত্বকের কারণে এই সমস্যা বেড়ে যায়। এছাড়াও বয়স, হরমোনের ভারসাম্যহীনতা ও খাদ্যাভ্যাসের জন্য এটি হয়ে থাকে।

আরও পড়ুন: গরমে তরমুজের উপকারিতা

গরমে ব্রণের হাত থেকে মুক্তি পেতে কী কী খাবেন?

১) ভিটামিন-সি সমৃদ্ধ খাবার: দেহে ভিটামিন-সি এর ঘাটতি থাকলে ত্বকের প্রদাহ বাড়ে। ভিটামিন সি হলো শক্তিশালী অ্যান্টি-অক্সিডেন্ট যা ত্বকে কোলাজেন এর গঠনে সাহায্য করে। গরমে দেহে ভিটামিন সি’র ঘাটতি পূরণ করতে পেয়ারা, লেবুর রস, পেপেঁ ও আনারস ইত্যাদি খেতে পারেন।

২) ফাইবার সমৃদ্ধ যে খাবার: রোজ সকালের খাবারে ৩০ গ্রাম ফাইবার থাকলে ব্রণের সমস্যা কমবে। আপেল, বিনস, গাজর, ওটস, কিনোয়া, ডালিয়ার মতো খাবারে খুব সহজেই ফাইবার পেয়ে যাবেন।

আরও পড়ুন: গরমে ত্বক সতেজ রাখুন

৩) কাবলি ছোলার সালাদ: সাধারণত দেহে প্রোটিনের ঘাটতি পূরণ করতে কাবলি ছোলা খাওয়া হয়। এতে গ্লাইসেমিক সূচক কম ও দেহের পিএইচ স্তরের ভারসাম্য রক্ষা করে। এটি ত্বকের সিবাম উৎপাদনকে নিয়ন্ত্রণে রাখে। প্রথমে ছোলা সেদ্ধ করে শসা, পেঁয়াজ, টমেটো ও স্বাদ মতো লবণ দিয়ে সালাদ বানিয়ে খেতে পারেন। টমেটোর মধ্যে আছে লাইকোপেন, ভিটামিন এ, সি ও কে যা ব্রণের হাত থেকে মুক্তি দেবে।

৪) কুমড়ার দানা: কুমড়ার দানাকে বিকেলের স্ন্যাকসে রাখতে পারেন। এতে নিয়াসিন, বিটা-ক্যারোটিন, রিবোফ্ল্যাভিন, বি৬ ও ফলেত রয়েছে যা ত্বকে রক্তসঞ্চালন উন্নত করে ও ব্রণের হাত থেকে মুক্তি করে। কুমড়ার দানা অ্যান্টিঅক্সিডেন্ট, জিঙ্ক ও ফাইবারে পরিপূর্ণ আছে।

আরও পড়ুন: হিট স্ট্রোক প্রতিরোধে করণীয়

৫) টক দই: টক দই ত্বকে মাখলে যেমন একাধিক সমস্যা থেকে রেহাই মেলে ঠিক তেমনই খেলেও ব্রণের সমস্যা কমে। এটি ব্রণের প্রদাহ কমাতে সাহায্য করে। টক দইয়ের পাশাপাশি, প্ল্যান্ট-বেসড মিল্ক অর্থাৎ আমন্ড মিল্ক বা সোয়া মিল্ক অথবা তোফু ইত্যাদি খেতে পারেন।

৬) পানি: গরমে শরীর ও ত্বকের আর্দ্রতা বজায় রাখতে হলে পানি খেতে হবে। পানি ত্বককে টক্সিন ও ব্যাকটেরিয়ার হাত থেকে সুরক্ষা দিয়ে থাকে। গরমে যত বেশি পানি খাবেন ঠিক তেমনই ব্রণের হাত থেকে মুক্তি মিলবে।

সান নিউজ/এমএইচ/এনজে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

মেসির ফ্রি-কিকে ইতিহাস, তবুও হতাশ মায়ামি

ক্যাম্পেওনস কাপের ফাইনালে ক্রুজ আজুলকে হারিয়ে ছন্দে ফেরার ইঙ্গিত দিয়েছিল ইন্ট...

কুমিল্লায় মা-ভাতিজিকে কুপিয়ে হত্যা, যুবক আটক

কুমিল্লার দেবিদ্বারে আত্মহত্যায় বাধা দেওয়ায় মা ও ৮ মাস বয়সী ভাতিজিকে কুপিয়ে হ...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা