সংগৃহীত ছবি
লাইফস্টাইল

গরমে তরমুজের উপকারিতা

লাইফস্টাইল ডেস্ক : ত্বকের সুস্বাস্থ্যের জন্য তরমুজ বেশ উপকারি একটি ফল। গ্রীষ্মকালীন এ ফলের রস আমাদের ত্বকের পানি শূন্যতাকে দূর করে থাকে। তরমুজে মধ্যে রয়েছে প্রচুর পরিমান ভিটামিন এ, বি, সি। ভিটামিন এ শুধু ত্বক নয়, চোখ, চুল, নখ, দাঁতসহ দেহের সকল অঙ্গের পুষ্টির জন্য খুবই জরুরি। গ্রীষ্মকালীন এ ফলে শতকরা প্রায় ৯৩-৯৫ ভাগ পানি রয়েছে।

আরও পড়ুন : বিটরুটের উপকারিতা

তরমুজে থাকা কোলাজেন আমাদের ত্বকের সংকোচন রোধ করে। তরমুজ আমাদের ত্বকের মধ্যে কোলাজেনের পরিমান বৃদ্ধি করে। নিয়মিত যারা রাতে কাজ করেন, রোদের মধ্যে দীর্ঘ সময় যাদের কাজ করতে হয়, তাঁদের ত্বকের কালচে ভাব বেড়ে যায়। ত্বকে চলে আসে শুষ্ক ভাব। ত্বকের শুষ্কতা দূর করার জন্য তরমুজ ত্বকের স্ক্র্যাবার হিসেবেও ব্যবহার করা হয়। তরমুজের রসে রয়েছে প্রচুর পরিমান অ্যান্টি অক্সিডেন্ট যা আমাদের তারুণ্য বজায় রাখতে সাহায্য করে থাকে।

আমাদের দেহের মধ্যে মাকড়সার জালের মতো ছড়িয়ে রয়েছে অসংখ্য স্নায়ু এবং মুখের ত্বকেও রয়েছে অগণিত স্নায়ু। এ স্নায়ুগুলোকে সঠিকভাবে কাজ করার জন্য ভিটামিন বি খুবই দরকারি। তরমুজে রয়েছে ভিটামিন বি, যা সারা দেহের স্নায়ুর পুষ্টি জোগায় এবং ত্বকের উজ্জ্বলতা বৃদ্ধি করে থাকে।

আরও পড়ুন : গরমে ত্বক সতেজ রাখুন

অনেকের মুখে ও ঘাড়ে ব্রণ হয়। তরমুজে আছে অ্যান্টি ব্যাকটেরিয়াল উপাদান। যা ত্বকের মধ্যেকার ব্যাকটেরিয়াকে ধ্বংস করতে সাহায্য করে। ত্বকে ব্রণ তৈরি হওয়ার ব্যাকটেরিয়া কমে যায়। ত্বকের পরিষ্কারক হিসেবেও তরমুজ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

ছোট–বড় সকল বয়সের মানুষের জন্য তরমুজ খুবই উপকারি ফল। এ ফলে পানির পরিমাণ বেশি হওয়ায় শরীরের অম্ল–ক্ষারের ভারসাম্য বজায় রাখে, দূর করে ক্লান্তিভাব। তরমুজে আছে খনিজ লবণের উপস্থিতি। ত্বক, চুল, দাঁত, হাড় ও নখের পুষ্টির জন্য খনিজ লবণও ভীষণ উপকারি উপাদান। তবে তরমুজ টাটকা অবস্থায় খাওয়াই উত্তম হয়। এ ফল ফ্রিজে দীর্ঘদিন সংরক্ষণ করা অনুচিত।

সান নিউজ/এমএইচ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা