সংগৃহীত
লাইফস্টাইল

কমলার পুডিংয়ের রেসিপি

লাইফস্টাইল ডেস্ক: কমলা দিয়ে কেবল জুস নয়, অনেক ধরনের খাবার তৈরি করা যায়। কমলার পুডিং কমলার পুডিং। এটি কমবেশি প্রতিটা মানুষই পছন্দ।

আরও পড়ুন: আচার খেলে কী হয়?

পুডিং শব্দটি শুনলে কেবল দুধ আর ডিমের কথা মাথায় আসে, তবে এটির সাথে যোগ করা যায় নানা ফ্লেভার। কমলার পুডিং তৈরিতে খুব বেশি উপকরণ প্রয়োজন হয় না। মাত্র ৩-৪টি উপকরণ দিয়ে খুব সহজেই তৈরি করা যায় এই পুডিং।

জেনে নেওয়া যাক কমলার পুডিং তৈরির রেসিপি-

তৈরি করতে যা যা লাগবে:

আরও পড়ুন: তালের পুষ্টিগুণ

ডিম- ৪টি, কনডেন্সড মিল্ক- ১ কৌটা, কমলা বা মালটার রস- দেড় কাপ, ক্যারামেলের জন্য চিনি- ৩ টেবিল চামচ।

যেভাবে তৈরি করবেন-

যে পাত্রে পুডিং তৈরি করবেন, চিনি নিয়ে চুলায় হালকা আঁচে পাত্রটি ঘুরিয়ে ঘুরিয়ে ক্যারামেল তৈরি করে নিতে হবে। ক্যারামেল জমাট না বাঁধা পর্যন্ত অপেক্ষা করতে হবে। অন্য একটা বড় বাটিতে ডিম ফেটিয়ে তার মধ্যে কমলার রস ও কনডেন্সড মিল্ক দিয়ে ভালো করে মিশিয়ে নিন।

আরও পড়ুন: পেয়ারা খেলে যা হয়

মিশ্রণটি ছেঁকে নিতে হবে। পুডিংয়ের পাত্রে ক্যারামেলের উপর মিশ্রণ ঢেলে দিয়ে, বড় একটি সমতল কড়াই বা হাঁড়িতে অল্প পানি নিতে হবে। এবার তাতে পুডিংয়ের পাত্রটি বসিয়ে ঢেকে চুলায় আঁচ দিয়ে দিতে হবে। এভাবে ৩০ মিনিট রেখে এরপর ঢাকনা তুলে কাঠি বা কাঁটা চামচ দিয়ে দেখতে হবে। হয়ে গেলে নামিয়ে নিন। সবশেষে ফ্রিজে রেখে ঠান্ডা করে পরিবেশন করুন সুস্বাদু কমলার পুডিং।

সান নিউজ/এএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রাঙ্গাবালীর কৃত্রিম খালে লবণাক্ত পানি প্রবেশে কৃষকদের হাহাকার

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলার জুগির হাওলা গ্রামে এ...

মধ্যপ্রাচ্যে শান্তি ফেরাতে তৎপর রয়েছে পাকিস্তান : শেহবাজ শরীফ

শান্তি ফেরাতে তৎপরতা: মধ্যপ্রাচ্যে স্থায়ী শান্...

পঞ্চগড়ে ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ

পঞ্চগড়ের বোদা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালি...

বীর মুক্তিযোদ্ধা খোরশেদ আলম দিদারের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন

মুন্সীগঞ্জের বীর মুক্তিযোদ্ধা খোরশেদ আলম দিদার (৮৫...

অবৈধভাবে ভারতে যাওয়ার চেষ্টাকালে আটক ৮

মৌলভীবাজারের কুলাউড়া সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে য...

কাজে ফিরেছেন শ্রমিকরা,আন্দোলনে উসকানির অভিযোগে ৮ মামলা, গ্রেপ্তার ৩০

টানা কয়েক দিনের শ্রমিক অসন্তোষ, বিক্ষোভ, সংঘর্ষ ও...

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পাকিস্তানকে হারিয়ে সাফ মিশন শুরু ভারতের

ভারত বনাম পাকিস্তান সাফ চ্যাম্পিয়নশিপ ম্যাচের মূল তথ্যগুলো এক ন...

রাজশাহীতে শিক্ষানবিশ কর্মকর্তাদের সঙ্গে রাসিক প্রশাসকের মতবিনিময়

জনগণের প্রত্যাশা ও প্রয়োজনকে সর্বোচ্চ গুরুত্ব দিয়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা