ছবি: সংগৃহীত
লাইফস্টাইল

তালের পুষ্টিগুণ

লাইফস্টাইল ডেস্ক: চলছে তালের মৌসুম। সুস্বাদু দেশি ফল তাল। মিষ্টি স্বাদের এই ফল দিয়ে তৈরি করা যায় নানা পদের খাবার। যেমন- তালের বড়া, তালের ক্ষীর, তালের ভাপা, তালের কেক ইত্যাদি।

আরও পড়ুন: কাপড়ের রং উজ্জ্বল রাখবেন যেভাবে

অনেকে আবার তাল দিয়ে রুটিও খেতে পছন্দ করেন। আমাদের দেশে নারিকেল ও তাল দিয়ে ভাত খাওয়ার প্রচলনও আছে। সুস্বাদু এই ফলের রয়েছে অনেক উপকারিতা।

তালে থাকে ভিটামিন এ, বি, সি জিংক, পটাশিয়াম, আয়রন, ক্যালসিয়ামসহ আরও অনেক খনিজ উপাদান। আরও রয়েছে অ্যান্টিঅক্সিডেন্ট ও অ্যান্টিইনফ্লামেটরি উপাদান। সব মিলিয়ে এই ফল পুষ্টিগুণে ভরপুর।

আরও পড়ুন: পেয়ারা খেলে যা হয়

জেনে নিন তালের কিছু উপকারিতা-

(১) আমাদের শরীরের নানা উপকার করতে পারে তালের অ্যান্টিঅক্সিডেন্ট বৈশিষ্ট্য। এটি ক্যান্সার প্রতিরোধে ও স্মৃতিশক্তি ভালো রাখতে কার্যকরী ভূমিকা রাখে। সেই সাথে স্বাস্থ্য রক্ষায়ও তাল নানা ধরনের উপকার করতে পারে।

(২) তালে থাকে ভিটামিন বি। ভিটামিন বি-এর অভাবজনিত রোগ প্রতিরোধে তাল যথেষ্ট কার্যকরী। সেই সাথে এটি শরীরের আরও নানা উপকার করে। তাই নিয়মিত তাল খাওয়া উপকারিতা অনেক।

আরও পড়ুন: প্লেইন কেক তৈরির রেসিপি

(৩) তালে থাকে প্রচুর ক্যালসিয়াম ও ফসফরাস, যা হাড় ও দাঁতের ক্ষয় প্রতিরোধে সাহায্য করে। অন্ত্রের রোগ ও কোষ্ঠকাঠিন্য সারিয়ে তুলতে কাজ করে তাল। যারা এ ধরনের সমস্যায় ভুগছেন, তাদের জন্য তাল একটি উপকারী ফল হতে পারে।

একথা ঠিক যে, তালে অনেক গুণ রয়েছে। তবে তালের বড়া তৈরি করতে প্রচুর তেল যোগ হয়। এতে শরীরের ক্ষতি হতে পারে। এ ধরনের খাবার খেলে বেড়ে যেতে পারে অ্যাসিডিটি। তাল দিয়ে তৈরি খাবারে অতিরিক্ত চিনি যোগ করলেও সমস্যা বাড়তে পারে। তাই সেদিকে খেয়াল রাখতে হবে।

সান নিউজ/এমএ/এনজে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

সৌদিকে সামরিক সহায়তার প্রস্তাব তুরস্কের

মক্কা চুক্তির আওতায় সৌদি আরবকে সামরিক সহায়তার প্রস্তাব দিয়েছে তুরস্ক। গত ৭ আগ...

হারার পর রেফারিংয়ে ক্ষুব্ধ মরিনহো

মাদ্রিদ ডার্বিতে আতলেতিকোর কাছে হারের পর ম্যাচের ফলাফলের চেয়ে রেফারিং নিয়েই ব...

তারেক রহমানকে স্বাগত জানাতে প্রস্তুত প্রবাসীরা

জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে যোগ দিতে নিউইয়র্কের উদ্দেশে ঢাকা ছেড়েছেন...

তেলের দাম বৃদ্ধির প্রতিবাদে চবি ছাত্রদল নেতা শোকজ

জ্বালানি তেলের দাম বাড়ানোর প্রতিবাদ জানিয়ে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে পোস্...

৬ জেলায় ঝড়-বৃষ্টির আভাস

দেশের ৬টি জেলায় দুপুরের মধ্যে ঝোড়ো হাওয়াসহ বৃষ্টি অথবা বজ্রবৃষ্টির আভাস দিয়েছ...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা