সংগৃহীত
লাইফস্টাইল

পেয়ারা খেলে যা হয়

লাইফস্টাইল ডেস্ক: সুস্থ থাকার জন্য নিয়মিত মৌসুমী ফল খাওয়া উচিত। বাজারে নানা জাতের ফলের মধ্যে পেয়ারা পরিচিত একটি ফল। পেয়ারায় থাকে ভিটামিন সি, ভিটামিন এ, অ্যান্টিঅক্সিডেন্ট, লাইকোপিন, ক্যালসিয়াম, ম্যাঙ্গানিজ ও পটাসিয়াম। এতে ক্যালরি থাকে কম ও ফাইবার থাকে বেশি।

আরও পড়ুন: বয়স ধরে রাখে যে ৩ বাদাম

নিয়মিত পেয়ারা খেলে অনেক উপকার পাওয়া যায়। চলুন জেনে নেওয়া যাক পেয়ারার গুণাগুণ -

১) রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়

এটি ভিটামিন সি-এর অন্যতম ‍উৎস। রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে সাহায্য করে পেয়ারা। কমলার থেকে দ্বিগুণ ভিটামিন সি থাকে। এই ভিটামিন শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে সাহায্য করে। নিয়মিত পেয়ারা খেলে ক্ষতিকারক ব্যাকটেরিয়া ও ভাইরাস সংক্রমণ থেকে দূরে রাখতে কাজ করে। প্রতিদিন একটি করে পেয়ারা খেলে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ে।

আরও পড়ুন: থানকুনি পাতার ৫ উপকারিতা

২) ডায়াবেটিস রোগীর জন্য উপকারী

পেয়ারা ডায়াবেটিস রোগীদের জন্য উপকারী। এতে ফাইবারের ভালো উৎস পাওয়া যায়। সেইসাথে এর গ্লাইসেমিক সূচকও কম। যার ফলে এটি ডায়াবেটিস রোগীদের জন্য ক্ষতিকর নয়। কম গ্লাইসেমিক সূচক চিনির মাত্রা বৃদ্ধি রোধ করে। পেয়ারায় থাকা ফাইবার রক্তে শর্করা নিয়ন্ত্রণেও সাহায্য করে।

৩) হার্ট সুস্থ রাখে

পেয়ারা হার্ট সুস্থ রাখতে কাজ করে। এতে প্রচুর পটাসিয়াম ও সোডিয়াম পাওয়া যায়। এই ‍২ উপাদান উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণে কাজ করে। গবেষণায় দেখা গেছে, খাবারের আগে পাকা পেয়ারা খেলে তা রক্তচাপ কমাতে সাহায্য করে। এটি উচ্চ কোলেস্টরেলের মাত্রা কমাতেও সাহায্য করে। পেয়ারা খেলে উপকারী কোলেস্টেরল বেড়ে যায় ৮%। এটি হার্টের স্বাস্থ্য ভালো রাখে। পেয়ারা পাতার নির্যাসও হৃদরোগ ও স্ট্রোকের ঝুঁকি কমাতে কাজ করে।

আরও পড়ুন: প্লেইন কেক তৈরির রেসিপি

৪) ওজন কমাতে কাজ করে

পেয়ারা ওজন কমাতে দারুণ কার্যকরী। শরীরে বিপাক ক্ষমতা উন্নত করতে সাহায্য করে। সেইসাথে প্রোটিন, ফাইবার ও ভিটামিন গ্রহণের ভারসাম্য বজায় রাখে। তাই চিনিযুক্ত পানীয় বা খাবারের বদলে পেয়ারা পাতার চা ও পেয়ারা খাওয়ার অভ্যাস করুন। এতে দ্রুত ওজন কমবে। পেয়ারায় ক্যালরি কম থাকে তবে এটি দীর্ঘ সময় পেট ভরিয়ে রাখে।

সান নিউজ/এএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা