ছবি: সংগৃহীত
লাইফস্টাইল

দীর্ঘদিন ভালো থাকে যেসব খাবার 

লাইফস্টাইল ডেস্ক: অনেক সময় দীর্ঘদিন ধরে রান্না ঘরে পড়ে আছে বলে অনেক জিনিস আমরা ফেলে দিই, যেগুলো আসলে নষ্ট হয়নি।

আরও পড়ুন: বেগুনের গুণ

কিন্তু আমরা জানতেও পারি না যে, সেগুলো আসলে ভালো ছিল। এতে কারণে খাবারের তো অপচয় হয়ই, সেই সাথে সেগুলো নতুন করে কিনতে গেলে বাড়তি টাকাও খরচ হয়।

জেনে নিন কোন খাবারগুলো দীর্ঘদিন ভালো থাকে-

ডার্ক চকোলেট:

দীর্ঘদিন ভালো থাকে এমন একটি কাবার হলো ডার্ক চকোলেট। এটি ঠান্ডা ও শুষ্ক স্থানে সংরক্ষণ করলে কমপক্ষে ৪ থেকে ৫ মাস ভালো থাকে। তাই অল্প কয়েকদিন গেলেই নষ্ট হয়ে গেছে ভেবে খাবারটি ফেলে দেবেন না। ডার্ক চকোলেট শরীরের জন্য ভীষণ উপকারী। এতে আছে ফাইবার ও ম্যাগনেসিয়ামসহ অন্যান্য আরও অনেক গুরুত্বপূর্ণ পুষ্টি উপাদান। এটির দাম অতো সস্তা নয়। তাই ফেলে দেওয়ার আগে আরেকবার চিন্তা করুন, অযথা নষ্ট করবেন না।

আরও পড়ুন: ছোলা খাওয়ার উপকারিতা

মধু:

মিষ্টি খাবার খুব বেশিদিন সংরক্ষণ করা যায় না। তবে মধুর ক্ষেত্রে এমনটি নয়। ঠিকভাবে সংরক্ষণ করলে মধু দীর্ঘদিন ব্যবহার করা যায়। এর উপকারিতার কথা
কম-বেশি সকলেরই জানা। মধু এবটি প্রাকৃতিক অ্যান্টিবায়োটিক। তাই পুরনো হলেও মধু ফেলে দেবেন না, খেতে পারবেন।

ভিনেগার:

ভিনেগার হলো হালকা ধরনের অ্যাসিড। এটিও যদি সঠিক উপায়ে সংরক্ষণ করা যায় তবে দীর্ঘ সময় ভালো থাকে। সাধারণ ভিনেগার তো ভালো থাকেই। আপেল সাইডার ভিনেগারের ক্ষেত্রেও এটি প্রযোজ্য। ভিনেগার দীর্ঘদিন ভালো রাখতে চাইলে ঠান্ডা ও শুষ্ক জায়গায় রাখবেন।

আরও পড়ুন: এগ রোল তৈরির রেসিপি

লবণ:

প্রতিদিন ব্যবহৃত হয়, এমন একটি খাদ্য উপাদান হচ্ছে লবণ। লবণ ছাড়া কোনো রান্নাই পরিপূর্ণ হয় না। রান্না ছাড়াও এটি আরও অনেক কাজে ব্যবহার করা হয়। লবণ কখনো নষ্ট হয় না। এটি দীর্ঘদিন ভালো থাকে। বিশুদ্ধ লবণে ব‍্যাকটেরিয়া বাসা বাঁধতে পারে না। তাই লবণ পুরনো হলেও ফেলে না দিয়ে ব্যবহার করতে পারবেন।

ঘি:

ঘি এমন দীর্ঘদিন ধরে ভালো থাকে। বাড়িতে বেশিদিন থাকলেই ঘি ফেলে দেবেন না। এটি শরীরের জন্য অনেক উপকারী। এতে আছে প্রচুর স্যাচিওরেটেড ফ্যাট। ঘি জারে ভরে ভালোভাবে সিল করে সাধারণ তাপমাত্রায় রেখে দিলেও অনেকদিন ভালো থাকে।

সান নিউজ/এনজে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা