সংগৃহীত ছবি
সারাদেশ

বাঘের আক্রমণে নিহত ১

জেলা প্রতিনিধি : সুন্দরবনে মধু আহরণের সময় বাঘের আক্রমণে মনিরুজ্জামান বাচ্চু নামে এক মৌয়াল নিহত হয়েছে।

আরও পড়ুন : ঢাকাগামী চলন্ত লঞ্চে আগুন, আহত ৭

শনিবার (২০ এপ্রিল) সকালে সুন্দরবনের সাতক্ষীরা রেঞ্জের নোটাবেকী এলাকায় এই ঘটনা ঘটে।

নিহত মনিরুজ্জামান বাচ্চু সাতক্ষীরা জেলার শ্যামনগর উপজেলার গাবুরা ইউনিয়নের ডুমুরিয়া গ্রামের মৃত আবুল কাসেম গাজীর ছেলে।

আরও পড়ুন : বাসচাপায় প্রাণ গেল বাবা-ছেলের

সাতক্ষীরা রেঞ্জের সহকারী রেঞ্জ কর্মকর্তা নুরে আলম বলেন, মনিরুজ্জামানসহ আরও কয়েকজন মৌয়াল গত ২ এপ্রিল মধু আহরণে জন্য সুন্দরবনে যান। তারা শনিবার সকালে নোটাবেকী এলাকায় মধু সংগ্রহ করছিলেন। ঐ সময় হঠাৎ করে একটি বাঘ আক্রমণ করে তাকে ধরে গহীন বনে নিয়ে যেতে থাকে। ঐ সময় মনিরুজ্জামানের সহকর্মীরা লাঠিসোঁটা নিয়ে বাঘের ওপর ঝাঁপিয়ে পড়েন ও তাকে বাঘের কাছ থেকে ছিনিয়ে নেয়। কিন্তু তার আগেই সে মারা যান। বনবিভাগের একটি দল ঘটনাস্থলে গিয়েছে বলে তিনি জানান।

সান নিউজ/এমএইচ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রাঙ্গাবালীর কৃত্রিম খালে লবণাক্ত পানি প্রবেশে কৃষকদের হাহাকার

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলার জুগির হাওলা গ্রামে এ...

মধ্যপ্রাচ্যে শান্তি ফেরাতে তৎপর রয়েছে পাকিস্তান : শেহবাজ শরীফ

শান্তি ফেরাতে তৎপরতা: মধ্যপ্রাচ্যে স্থায়ী শান্...

পঞ্চগড়ে ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ

পঞ্চগড়ের বোদা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালি...

বীর মুক্তিযোদ্ধা খোরশেদ আলম দিদারের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন

মুন্সীগঞ্জের বীর মুক্তিযোদ্ধা খোরশেদ আলম দিদার (৮৫...

অবৈধভাবে ভারতে যাওয়ার চেষ্টাকালে আটক ৮

মৌলভীবাজারের কুলাউড়া সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে য...

কাজে ফিরেছেন শ্রমিকরা,আন্দোলনে উসকানির অভিযোগে ৮ মামলা, গ্রেপ্তার ৩০

টানা কয়েক দিনের শ্রমিক অসন্তোষ, বিক্ষোভ, সংঘর্ষ ও...

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পাকিস্তানকে হারিয়ে সাফ মিশন শুরু ভারতের

ভারত বনাম পাকিস্তান সাফ চ্যাম্পিয়নশিপ ম্যাচের মূল তথ্যগুলো এক ন...

রাজশাহীতে শিক্ষানবিশ কর্মকর্তাদের সঙ্গে রাসিক প্রশাসকের মতবিনিময়

জনগণের প্রত্যাশা ও প্রয়োজনকে সর্বোচ্চ গুরুত্ব দিয়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা