প্রতীকী ছবি
সারাদেশ

হোটেল থেকে জাল নোটসহ আটক ২

জেলা প্রতিনিধি: দিনাজপুর জেলা সদরের একটি আবাসিক হোটেলে অভিযান চালিয়ে ৪০ হাজার টাকার জাল নোট ও জাল নোট তৈরির কাজে ব্যবহৃত ২ বোতল আয়োডিয়াম কিউ তরল কেমিক্যালসহ র‌্যাব-১৩ এর আভিযানিক দল ২ জনকে আটক করেছে।

আরও পড়ুন: দ্বন্দ্বের আশঙ্কা, ছাতকে ১৪৪ ধারা জারি

শুক্রবার (১৯ এপ্রিল) বিকেলে শহরের বাহাদুর বাজার এলাকার হোটেল সাহারা আবাসিকের তৃতীয় তলার ২০২ নম্বর কক্ষে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। এই বিষয়টি নিশ্চিত করেছে সিপিসি-১ র‌্যাব-১৩ এর কোম্পানি কমান্ডার এসপি জাহিদুর রহমান।

আটককৃতব্যক্তিরা হলেন, সদর উপজেলার ৫নং শশরা ইউনিয়নের ওমরপাইল গ্রামের মৃত শফিউদ্দিন মণ্ডলের ছেলে সুলতান মাহমুদ ও পার্বতীপুর উপজেলার ৯নং হামিদপুর ইউনিয়নের রাঘবিন্দপুর গ্রামের মৃত শামছুদ্দিনের ছেলে মানিক মিয়া।

আরও পড়ুন: রাজধানীতে মরদেহ উদ্ধার

দিনাজপুর র‌্যাব-১৩ এর সিপিসি-১ কোম্পানি কমান্ডার এসপি জাহিদুর রহমান জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে আবাসিক হোটেল থেকে তাদেরকে আটক করা হয়েছে। মামলা দায়ের পূর্বক আসামিদের কোতোয়ালী থানায় হস্তান্তর করা হয়েছে। এই অভিযান জনস্বার্থে অব্যাহত থাকবে।

সান নিউজ/এএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পঞ্চগড়ে ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ

পঞ্চগড়ের বোদা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালি...

মুন্সীগঞ্জে বাড়ি থেকে ডেকে নিয়ে আ'লীগ কর্মীকে হত্যার অভিযোগ

মুন্সীগঞ্জ সদর উপজেলার চরাঞ্চলের চরকেওয়ার ইউনিয়নে...

জামিন পেলেন পরীমনি

ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদের করা মারধর, ভাঙচুর ও ভয়ভীতি দেখানোর মামলায় আদাল...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা