ছবি: সংগৃহীত
সারাদেশ

ছাতকে দ্বন্দ্বের আশঙ্কা, ১৪৪ ধারা জারি 

জেলা প্রতিনিধি: সুনামগঞ্জের ছাতকে জাউয়া বাজার ইজারাকে কেন্দ্র করে ২ পক্ষের সংঘর্ষের আশঙ্কায় ১৪৪ ধারা জারি করা হয়েছে।

আরও পড়ুন: শিক্ষাপ্রতিষ্ঠানের ছুটি বাড়ানোর দাবি

শনিবার (২০ এপ্রিল) ভোর ৬টা থেকে রাত ১২টা পর্যন্ত এ অবস্থা জারি থাকবে।

শুক্রবার (১৯ এপ্রিল) রাতে এক আদেশে ১৪৪ ধারা জারি করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা গোলাম মুস্তাফা মুন্না।

আদেশে বলা হয়, ছাতক উপজেলাধীন জাউয়া বাজার ইজারাকে কেন্দ্র করে ২ পক্ষের মধ্যে চরম উত্তেজনা বিরাজ করছে। ফলে আইনশৃঙ্খলার মারাত্মক অবনতিসহ রক্তক্ষয়ী সংঘর্ষ হওয়ার সম্ভাবনা রয়েছে।

আরও পড়ুন: তাপপ্রবাহ থাকবে আরও ৩ দিন

তাই পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত শনিবার সকাল ৬টা থেকে রাত ১২টা পর্যন্ত জাউয়া বাজার ও তার আশপাশের এলাকায় ১৪৪ ধারা জারি থাকবে।

এ বিষয়ে ছাতক থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ শাহ আলম জানান, ১৪৪ ধারার বিষয়টি জানাতে সকাল থেকে এলাকায় মাইকিং করার জন্য নির্দেশনা প্রদান করা হয়েছে।

সান নিউজ/এনজে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পঞ্চগড়ে ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ

পঞ্চগড়ের বোদা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালি...

মুন্সীগঞ্জে বাড়ি থেকে ডেকে নিয়ে আ'লীগ কর্মীকে হত্যার অভিযোগ

মুন্সীগঞ্জ সদর উপজেলার চরাঞ্চলের চরকেওয়ার ইউনিয়নে...

জামিন পেলেন পরীমনি

ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদের করা মারধর, ভাঙচুর ও ভয়ভীতি দেখানোর মামলায় আদাল...

সাদমানের মারাত্মক চোট, হাসান মাহমুদের দুর্দান্ত জোড়া আঘাত

সিলেট টেস্টের দ্বিতীয় দিনটিতে টাইগার শিবিরের জন্য মিশে আছে স্বস্তি আর গভীর উদ...

মার্কিন বাজারে বড় ধাক্কা খেলো চীন ও ভারত! বিপাকে বাংলাদেশও!

যুক্তরাষ্ট্রের বাজারে পোশাক রপ্তানিতে বড় ধরনের ছন্দপতন ঘটেছে। চলতি বছরের প্রথ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা