সংগৃহীত ছবি
সারাদেশ

নরসিংদীতে ১৪৪ ধারা জারি

জেলা প্রতিনিধি: নরসিংদী জেলার রায়পুরা উপজেলার চরআড়ালিয়া ইউনিয়নের বাঘাইকান্দি “মুক্তি পাগলীর” মাজারের ৩ দিনব্যাপী ওরস বন্ধ ঘোষণা দিয়েছে জেলা প্রশাসন। এ সময় আয়োজক কমিটি ও ওলামায়ে কেরামের মধ্যে ২ গ্রুপ তৈরি হওয়ায় আইনশৃঙ্খলার অবনতি, রক্তক্ষয়ী সংঘর্ষ ও ব্যাপক প্রাণহানির আশঙ্কায় ১৪৪ ধারা জারি করেছে প্রশাসন।

সোমবার (৬ জানুয়ারি) দুপুরে জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ রাশেদ হোসেন চৌধুরী এ তথ্য নিশ্চিত করেছেন।

আরও পড়ুন: গাজীপুরে ফের সড়ক অবরোধ শ্রমিকদের

এর আগে, রোববার (৫ জানুয়ারি) রাতে জেলা প্রশাসক মো. রাশেদ হোসেন চৌধুরীর স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তির মাধ্যমে এই আদেশ জারি করা হয়। এরপর রোববার (৫ জানুয়ারি) রাত ৮টা থেকে পুনঃরাদেশ না দেওয়া পর্যন্ত এ আদেশ বলবৎ থাকবে।

জানা গেছে, চরআড়ালিয়া ইউনিয়নের বাগাইকান্দি গ্রামে মুক্তি “পাগলীর” ওরসটি প্রায় ৭৫ বছর যাবত অনুষ্ঠিত হয়ে আসছে। এরই ধারাবাহিকতায় চলতি বছরের (৫,৬ ও ৭) তারিখ ৩ দিনব্যাপী ওরসটি অনুষ্ঠিত হওয়ার কথা ছিলো। তবে মাজারে ওরশ হওয়াকে কেন্দ্র করে মাওলানা আনিসুর রহমান, মাওলানা ওমর মোল্লাদের নেতৃত্বে ওলামায়ে কেরামগণ এই বার ওরসটি প্রতিহত করার ঘোষণা দেন। এদিকে, তাদের এই ঘোষণাকে প্রতিহত করার ডাক দেন ওরস আয়োজক কমিটির লোকজন। এতে ওই এলাকায় ২ টি গ্রুপের সৃষ্টি হয়েছে। এ সময় ওরসকে ঘিরে ২ টি গ্রুপের লোকদের মধ্যে ব্যাপক রক্তক্ষয়ী সংঘর্ষ, খুনসহ আইনশৃঙ্খলার ব্যাপক অবনতির পাশাপাশি সরকারি ও জনসাধারণের মালামাল ক্ষতির আশঙ্কা থেকে বেআইনি কার্যকলাপ ও আইনশৃঙ্খলা জননিরাপত্তায় ফৌজদারি কার্যবিধির ১৮৯৮ এর ১৪৪ ধারা জারি করা হয়।

সান নিউজ/এমএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা