সংগৃহীত ছবি
সারাদেশ

মোটরসাইকেলের চাকায় ওড়না পেঁচিয়ে নিহত ১

জেলা প্রতিনিধি : টাঙ্গাইল জেলার ঘাটাইলে স্বামীর মোটরসাইকেল থেকে স্ত্রী পাপিয়া বেগম ছিটকে পড়ে নিহত ছিটকে হয়েছেন। নিহতের স্বামী আনিসুর রহমান এ সময় আহত হয়েছেন।

আরও পড়ুন: রাজধানীতে মরদেহ উদ্ধার

শুক্রবার (১৯ এপ্রিল) সকালে কালিহাতী বাসা থেকে গ্রামের বাড়ি যাওয়ার পথে ঘাটাইল উপজেলার বানিয়াপাড়া এলাকায় এই দুর্ঘটনা ঘটেছে। পরে সন্ধ্যায় টাঙ্গাইল জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় পাপিয়ার মৃত্যু হয়েছে।

একই হাসপাতালে স্বামী আনিসুর আহতাবস্থায় চিকিৎসা নিচ্ছেন। ঘাটাইলের উপজেলার সহকারি মৎস্য কর্মকর্তা ছিলেন তিনি। এ দম্পতির গ্রামের বাড়ি পাঞ্জেনা গ্রামে। তাদের ১ ছেলে ও ১ মেয়ে রয়েছে।

আহত সহকারী মৎস্য কর্মকর্তা আনিসুর রহমান বলেন, সকালে স্ত্রী পাপিয়াকে নিয়ে কালিহাতী বাসা থেকে গ্রামের বাড়ি ঘাটাইল উপজেলার পাঞ্জেনা যাচ্ছিলেন। এ সময় বানিয়াপাড়া এলাকায় পৌঁছলে স্ত্রীর ওড়না চাকার সঙ্গে আটকে গেলে ২ জনেই সড়কে ছিটকে পড়ে গুরুতর আহত হন। স্থানীয়রা তাদের উদ্ধার করে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে ভর্তি করে। হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় সন্ধ্যায় পাপিয়ার মৃত্যু হয়েছে।

আরও পড়ুন: শিক্ষাপ্রতিষ্ঠানের ছুটি বাড়ানোর দাবি

ঘাটাইল থানার পরিদর্শক (তদন্ত) সজল খান বলেন, আমরা ঘটনাটি শুনেছি। পরিবারের পক্ষ থেকে পুলিশকে এই ব্যাপারে কিছু জানানো হয়নি।

সান নিউজ/এএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা