ফাইল ছবি
লাইফস্টাইল

ইফতারে স্বাস্থ্যকর গাজরের জুস

লাইফস্টাইল ডেস্ক: তাপদাহের এ মৌসুমে সারাদিন রোজা রাখার পর ইফতারে প্রশান্তি দেবে এমন খাবার রাখা জরুরি। বিশেষ করে, সারাদিন রোজা রাখার পর ক্লান্তি দূর করতে ইফতারে চাই এক গ্লাস ঠান্ডা শরবত।

আরও পড়ুন: তীব্র গরমে হিট স্ট্রোক ও করণীয়

তবে কেবল শরবত খেলেই হবে না, খেয়াল রাখতে হবে সে শরবত যেন হয় স্বাস্থ্যকর। স্বাস্থ্য বিশেষজ্ঞদের মতে, গাজরের শরবত বা জুস খুবই পুষ্টিকর একটি খাবার। এই শরবত পানে প্রাণ জুড়ানোর পাশাপাশি নানা স্বাস্থ্য উপকারিতা রয়েছে।

চলুন গাজরের জুস পানের কিছু উপকারিতা জেনে নিই-

উচ্চ পুষ্টিকর: এক কাপ বা ২৪০ মিলিগ্রাম গাজরের জুসে ৯৬ ক্যালোরি, প্রোটিন ২ গ্রাম, চর্বি ১ গ্রামের কম, কার্বোহাইড্রেট ২২ গ্রাম, চিনি ৯ গ্রাম, ফাইবার ২ গ্রাম রসে থাকে।

আরও পড়ুন: গরমে শরীর ঠান্ডা রাখতে পান্তা ভাত

অ্যান্টিঅক্সিডেন্ট হিসেবে: গাজরে রয়েছে অ্যান্টিঅক্সিডেন্ট। অ্যান্টিঅক্সিডেন্ট শরীরে ক্ষতিকর জীবাণু, ভাইরাস এবং বিভিন্ন ধরনের প্রদাহের বিরুদ্ধে কাজ করে। তাছাড়া অ্যান্টিঅক্সিডেন্ট শরীরকে বিষমুক্ত করে, হৃদরোগ এবং ক্যানসার প্রতিরোধেও সাহায্য করে।

হজমশক্তি বৃদ্ধি করে: গাজরের জুস পানে বদহজম এবং অ্যাসিডিটির মতো সমস্যা খুব তাড়াতাড়ি কমে যায়। সেইসঙ্গে হজম ক্ষমতাও বাড়াতে সাহায্য করে।

টক্সিন দূর করাতে: গাজরে উপস্থিত ভিটামিন এ লিভারে গিয়ে শরীর থেকে নানা ধরনের টক্সিন জাতীয় খারাপ উপাদান পরিষ্কার করতে সাহায্য করে। এছাড়াও গাজরের এই উপাদান লিভার থেকে অতিরিক্ত চর্বি সরিয়ে ফেলতে সাহায্য করে।

আরও পড়ুন: গরমে ত্বক ভালো রাখতে ৫ ফল

ত্বকের উজ্জ্বলতা বাড়াতে: গাজরে ক্যারোটিনযুক্ত রঞ্জক পদার্থ রয়েছে। এ উপাদানটি ত্বককে আকর্ষণীয় করে তোলে।

ফুসফুস ভালো রাখতে: গাজরের উপকারী উপাদানগুলো ফুসফুসের সংক্রমণ প্রতিরোধে সাহায্য করে। এ ছাড়া শ্বাসনালীর প্রদাহ দূর করে দেয়।

ক্যানসার প্রতিরোধে: গাজরের জুসে অ্যান্টি কারসেনোজনিক উপাদান রয়েছে, যা ক্যানসার প্রতিরোধ করে।

সান নিউজ/আর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা