ছবি: সংগৃহীত
লাইফস্টাইল

গরমে শরীর ঠান্ডা রাখতে পান্তা ভাত

লাইফস্টাইল ডেস্ক : গরমে অনেকেরই প্রিয় খাবার পান্তা ভাত। তীব্র গরমে শরীর ঠান্ডা রাখার পাশাপাশি পান্তা ভাত শরীরে শক্তিও বাড়ায়। সেই সাথে বাড়ায় রোগ প্রতিরোধ ক্ষমতাও।

আরও পড়ুন : উকিল নোটিশের কবলে মঙ্গল শোভাযাত্রা

পান্তা ভাত তৈরির জন্য আলাদা করে কষ্ট করতে হয় না। রাতে বেঁচে যাওয়া ভাতে পানি দিয়ে রাখলেই হলো।

গবেষকরা বলেন, পান্তা ভাত রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে দারুণভাবে কাজ করে। পান্তা ভাতের সাথে মাছ ভাজা, ভর্তা, কাঁচা পেঁয়াজ, লবণ কিছু না থাকলে একটি শুকনো মরিচ ভাজা নিয়েও ভাত খাওয়া যায়। তীব্র গরমে শরীর ঠান্ডা রাখতে পান্তা ভাতের বিকল্প আর নেই।

আরও পড়ুন : টিভিতে আজকের খেলা

জেনে নিন পান্তা ভাতের অভাবনীয় উপকারিতা-

(১) ​পুষ্টিগুণ : ২০১৯ সাল থেকে পান্তা ভাতের পুষ্টিগুণ নিয়ে গবেষণা শুরু হয়েছে। গবেষণায় উঠে এসেছে, পানিতে ভেজা পান্তা ভাতের শর্ট-চেইন ফ্যাটি অ্যাসিড রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে কাজ করে। সেই সাথে এই ভাতে থাকে প্রচুর কার্বোহাইড্রেট।

আরও পড়ুন : বিশ্বে আরও ২৮৫ মৃত্যু

ফ্যাটি অ্যাসিড এবং কার্বোহাইড্রেটের অ্যান্টি-ইনফ্লেমেটারি বৈশিষ্ট্য আমাদের শরীরে শক্তি বৃদ্ধি করে। সারা রাত ফার্মেন্টেশনের কারণে ভিটামিন বি১২-এর মাত্রা বেড়ে যায় এই ভাতে। যে কারণে দূর হয় ক্লান্তি ও অনিদ্রা।

(২) কোষ্ঠকাঠিন্য নিয়ন্ত্রণ : পান্তা ভাত ন্যাচারাল ল্যাক্সেটিভ হিসেবে কাজ করে। ফলে তা কোষ্ঠকাঠিন্য কমাতে সাহায্য করে।

আরও পড়ুন : গ্যারি কিমোভিচ কাসপারভের জন্ম

(৩) রক্তচাপ নিয়ন্ত্রণ : উচ্চ রক্তচাপের সমস্যায় পান্তা ভাত বেশ কার্যকরী। এতে সাধারণ ভাতের তুলনায় সোডিয়াম কম থাকে ও পটাশিয়ামের পরিমাণ বেশি থাকে। এই উপাদান শরীরের নানাভাবে উপকার করে।

(৪) ওজন কমায় : পান্তা ভাতে ফারমেন্টেশনের কারণে কার্বোহাইড্রেট ও ফ্যাট অনেকটাই কমে যায়। তাই পান্তা ভাত খেয়ে ওজন কমানো সম্ভব। তবে সেক্ষেত্রে খেতে হবে সীমিত।

আরও পড়ুন : ডা. জাফরুল্লাহর দাফন শুক্রবার

পান্তা ভাতকে বলা হয় বিউটি সিক্রেট অফ এশিয়া। কারণ এটি আমাদের ত্বকে কোলাজেন তৈরি করতে কাজ করে। ত্বকের ইলাস্টিসিটি বৃদ্ধিতে কাজ করে এই ভাত। যে কারণে ত্বক উজ্জ্বল, মসৃণ ও টানটান থাকে।

(৫) শরীরে আর্দ্রতা ধরে রাখে : পান্তা ভাতকে বডি রিহাইড্রেটিং ফুড বলা হয়। তীব্র গরমে পান্তা ভাত তাই খুবই উপকারী একটি খাবার।

আরও পড়ুন : সৌদি আরবে সিরিয়ার পররাষ্ট্রমন্..

বিশেষজ্ঞরা জানান, পান্তা ভাতে আছে ইক্রোনিউট্রিয়েন্ট, যা শরীরের জন্য বিভিন্ন প্রয়োজনীয় উপাদানের ঘাটতি মেটায়। ১০০ গ্রাম সাধারণ ভাতে ৩.৪ মিলিগ্রাম আয়রন থাকে। অপরদিকে পান্তা ভাতে আয়রন থাকে প্রায় ২১ গুণ বেশি।

সান নিউজ/এনজে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা