ছবি-সংগৃহীত
লাইফস্টাইল

শরবত-ই মোহাব্বত তৈরির রেসিপি

লাইফস্টাইল ডেস্ক: গরমে প্রশান্তি আনতে বিভিন্ন পানীয়ের বিকল্প নেই। যার মধ্যে ঠান্ডা শরবত অন্যতম। সবারই পছন্দের এই পানীয়। তার মধ্যে অন্যতম শরবত ই মোহাব্বত দিল্লির বিখ্যাত পানীয়। এটি গরমের সময়ে প্রাণ ঠান্ডা করতে কাজ করে। রোজায় ইফতারে রাখতে পারেন সুস্বাদু এই পানীয়। বাড়িতে দুধ ও তরমুজ থাকলেই খুব সহজে তৈরি করতে পারবেন এই শরবত। চলুন তবে জেনে নেওয়া যাক শরবত ই মোহাব্বত তৈরির রেসিপি-

আরও পড়ুন: জিভে জল আনা কাঁচা আমের যত গুণ

উপকরণ

১) তরমুজের রস- আধা কাপ

২) দুধ- ২ কাপ

৩) সুগার সিরাপ- স্বাদমতো

৪) বরফ-পরিমাণমতো

৫) তরমুজের টুকরা- পরিমাণমতো

৬) রুহ আফজা- সামান্য।

পদ্ধতি

একটি পাত্রে ফুটিয়ে ঠান্ডা করে নেওয়া ২ কাপ দুধ নিন। এবার তার সঙ্গে মেশান স্বাদমতো সুগার সিরাপ। দিয়ে দিন পরিমাণমতো বরফের টুকরা। এরপর তরমুজের ফালি থেকে ছোট ছোট টুকরা করে শরবতে দিয়ে দিন। এরপর তাতে মেশান সামান্য রুহ আফজা। এতে শরবতের ঘ্রাণ আরও সুন্দর হবে। এবার গ্লাসে ঢেলে পরিবেশন করুন

সান নিউজ/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পঞ্চগড়ে ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ

পঞ্চগড়ের বোদা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালি...

মুন্সীগঞ্জে বাড়ি থেকে ডেকে নিয়ে আ'লীগ কর্মীকে হত্যার অভিযোগ

মুন্সীগঞ্জ সদর উপজেলার চরাঞ্চলের চরকেওয়ার ইউনিয়নে...

জামিন পেলেন পরীমনি

ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদের করা মারধর, ভাঙচুর ও ভয়ভীতি দেখানোর মামলায় আদাল...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা