ছবি: সংগৃহীত
লাইফস্টাইল

গরমে যেসব খাবার শরীর চাঙ্গা রাখবে

লাইফস্টাইল ডেস্ক : প্রচণ্ড গরমে শরীর ক্লান্ত হয়ে পড়ে। এ সময় ঘামের ফলে শরীর থেকে অনেক তরল বেরিয়ে যায়। তাই ডিহাইড্রেশনের শিকার হতে হয়।

আরও পড়ুন : রোজায় ডাবের পানি খাওয়ার উপকারিতা

ঘাম হওয়ার পর কাজ করার শক্তি থাকে না বললেই চলে। তাই এ সময় খাবারের দিকে নজর দেওয়া খুবই জরুরি। যাতে খাবারের মাধ্যমে শরীরে কর্মশক্তি বৃদ্ধি পায়।

গরমের সময় এমন কিছু খাবার খেতে হবে, যা শরীর ঠাণ্ডা রাখবে। সেই সাথে পুষ্টিও জোগাবে।

আরও পড়ুন : দাঁতের ক্যাভিটি থেকে মুক্তির উপায়

জেনে নিন গরমে যেসব খাবার খেলে শরীর চাঙ্গা ও ফুরফুরে থাকবে-

(১) ভিটামিন সি : এটি রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধির জন্য সবচেয়ে প্রয়োজনীয় ও উপকারী। এই ভিটামিন ত্বক সুস্থ রাখতেও সাহায্য করে। গ্রীষ্মকালে আমাদের ত্বক সবচেয়ে বেশি অতিবেগুনি রশ্মির সংস্পর্শে আসে। এই রশ্মি ফ্রি র‌্যাডিক্যাল উৎপাদন এবং অক্সিডেটিভ স্ট্রেস বাড়াতে পারে। ভিটামিন সি ফ্রি র‌্যাডিক্যাল নিষ্ক্রিয় করে এবং ত্বকের ক্ষতি হতে দেয় না। কমলালেবু, পাতিলেবু, বাতাবি লেবু, টমেটো, আলু, স্ট্রবেরি, ব্রকোলি, পেঁপে এসব ভিটামিন সি সমৃদ্ধ খাবার খাওয়া উচিত।

আরও পড়ুন : গরুর মাংসের পাতলা ঝোল রান্নার রেসিপি

(২) ম্যাগনেশিয়াম : পেশি সুস্থ রাখতে ও স্নায়ুর কার্যকারিতা ঠিক রাখার জন্য ম্যাগনেশিয়াম অপরিহার্য। এটি রক্তচাপ নিয়ন্ত্রণ ও ইমিউনিটি শক্তিশালী করে তোলে। এ সময় প্রচুর ঘাম হয়। ফলে ইলেক্ট্রোলাইট ভারসাম্যহীনতা দেখা দিতে পারে। ম্যাগনেসিয়াম এক ধরনের ইলেক্ট্রোলাইট। এটি আমাদের শরীরে তরলের ভারসাম্য নিয়ন্ত্রণে সাহায্য করে। চিয়া বীজ, পালং শাক, কাজু বাদাম, চিনা বাদাম ও দুধ ম্যাগনেশিয়াম সমৃদ্ধ খাবার খেতে হবে।

(৩) পটাশিয়াম : পটাশিয়াম শরীরে তরলের ভারসাম্য নিয়ন্ত্রণে বিশেষ ভূমিকা পালন করে। এটি সুস্থ পেশি ও স্নায়ু কার্যকারিতা উন্নত করে। গরমকালে ঘামের মাধ্যমে শরীর থেকে পটাশিয়াম বেরিয়ে যায়। ফলে পেশিতে খিঁচুনি, ক্লান্তি এবং দুর্বলতা অনুভব হয়। শরীর থেকে হারিয়ে যাওয়া ইলেক্ট্রোলাইট পূরণে পটাশিয়াম সমৃদ্ধ খাবার অবশ্যই খান। বিনস, মসুর ডাল, ব্রকোলি, অ্যাভোকাডো, কলা, কিশমিশে প্রচুর পরিমাণে পটাশিয়াম থাকে।

আরও পড়ুন : ফের বিদ্যুৎ রফতানির পথে ইউক্রেন

(৪) জিঙ্ক : ইমিউনিটি বাড়াতে ও ক্ষত নিরাময় করতে সাহায্য করে জিঙ্ক। রোগ প্রতিরোধ করতে রোজ পর্যাপ্ত পরিমাণ জিঙ্ক গ্রহণ করা উচিত। দই, কাজুবাদাম, বাদাম, শস্যদানা, কুমড়োর বীজে প্রচুর পরিমাণে জিঙ্ক থাকে।

(৫) প্রোটিন : হাড়, হরমোন ও অ্যান্টিবডিসহ শরীরের প্রতিটি কোষ প্রোটিন থেকে তৈরি। তাই শরীরের প্রতিটি কোষের প্রোটিন খুবই প্রয়োজন। শারীরিক বৃদ্ধির জন্যও প্রোটিন অতি গুরুত্বপূর্ণ। বিভিন্ন সামুদ্রিক খাবার, ডিম, দুগ্ধজাত পণ্য, ডাল, বীজ এবং বাদাম প্রোটিনে ভরপুর। তাই এসব খাবার অবশ্যই রাখুন ডায়েটে।

আরও পড়ুন : আমিরাতে টিকটক করে ৫ প্রবাসী গ্রেফতার

এছাড়া সারা দিনে প্রচুর পানি পান করলে শরীরের তাপমাত্রা নিয়ন্ত্রণ এবং ডিহাইড্রেশন প্রতিরোধে সাহায্য করে। পাশাপাশি পানি পানের ফলে হজমও ভালো হয় এবং ত্বকও ভালো রাখে। প্রতিদিন কমপক্ষে ৮-১০ গ্লাস জল পান করুন। সেই সাথে তরমুজ ও শসা নিয়মিত খান।

সান নিউজ/এনজে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা