ছবি-সংগৃহীত
লাইফস্টাইল

যে ৫ স্বভাব আপনাকে সম্মানিত করবে

লাইফস্টাইল ডেস্ক : প্রত্যেক মানুষের কছে সম্মানিত হওয়া একটি গর্বের বিষয়। সম্মান টাকা ‍দিয়ে কেনা যা না। ব্যক্তিত্বই বয়ে আনে সম্মান। ব্যক্তিত্বসম্পন্ন মানুষের কিছু বৈশিষ্ট্য অন্যদের জন্য অনুপ্রেরণামূলক হতে পারে। তারা সহজেই অন্যের প্রশংসার পাত্র হয়ে ওঠেন এবং সম্মানিত হন।

আরও পড়ুন : কাঁচা আমের শরবত

সম্মানিত ব্যক্তিরা সহানুভূতিশীল, ধৈর্যশীল এবং খুব শান্ত স্বভাবের হন। তারা অন্যকে দ্রুত বিচার করে না। বরং যেকোনো বিষয়ে মতামত দেওয়ার আগে সময় নেয় এবং এমন একটি সিদ্ধান্তে আসে যা সবার জন্য ভালো। এ ধরনের মানুষের কণ্ঠস্বরেই যেন জাদু থাকে, তারা কেবল কয়েকটি কথা বলেই হলভর্তি মানুষকে মুগ্ধ করতে পারেন। এ প্রতিবেদনে পাঁচটি বিশেষ গুণ নিয়ে আলোচনা করা হয়েছে যা মানুষকে অন্যের কাছে সম্মানিত করে তোলে :

মনোযোগী শ্রোতা : সম্মানিত ব্যক্তি মনোযোগ দিয়ে অন্যদের কথা শোনেন। বিপরীতের মানুষটি কী বলছেন, তার দিকে পুরোপুরি মনোনিবেশ করেন। তারা অন্যের কথা বলার মধ্যের প্রশ্ন করে বিরক্ত করেন না। মন দিয়ে পুরোটা শুনে এরপর কোনো প্রশ্ন থাকলে সেটি জানতে চান। তাদের এই মনোযোগী স্বভাবের কারণে তারা অন্যের কাছে সম্মানিত হয়ে ওঠেন।

আরও পড়ুন : গলা শুকানো কঠিন রোগের ইঙ্গিত

বিনয়ী : সম্মানিত ব্যক্তি খুব বিনয়ী হন। তাদের একটি আদর্শ ব্যক্তিত্ব থাকে। তারা মনে করেন না যে, তারা অন্য কারো চেয়ে ভালো এবং সবসময় অন্যদের কাছ থেকে শেখার জন্য উৎসাহী থাকেন। তারা তাদের নিজস্ব সীমাবদ্ধতা স্বীকার করেন এবং কোনোকিছু সম্পর্কে জানা না থাকলে খুব সহজেই অন্যদের কাছে সাহায্য চান। তাদের মনে কখনো ছোট হয়ে যাওয়ার ভয় থাকে না।

সহমর্মিতা : এ ধরনের মানুষ অত্যন্ত সহানুভূতিশীল। তারা অন্যের কষ্ট এবং ব্যথা অনুভব করার চেষ্টা করে। তারা সহজেই কাউকে বিচার করতে যান না এবং মানুষের পরিস্থিতি বিবেচনা করেন। তারা সহানুভূতিশীল এবং অন্যদের প্রতি দয়াশীল। মানুষকে বুঝতে চেষ্টা করেন। এই বৈশিষ্ট্য তাদের সবার মধ্যে সম্মানিত করে তোলে।

মানুষকে সম্মান দিয়ে কথা বলা : এ ধরনের ব্যক্তি সব সময় অন্যকে সম্মান দিয়ে কথা বলেন। তারা বিনয়ী এবং নিরহংকারী হন। এমনকী কখনো কারও কথার সঙ্গে দ্বিমত হলেও তারা কঠোর ভাষা ব্যবহার করেন না। তারা অন্যের মনে কষ্ট না দিয়ে কথা বলতে চেষ্টা করেন। তারা খুব বিশ্লেষণাত্মক পদ্ধতিতে সমস্যার সমাধান খুঁজে বের করার চেষ্টা করে।

আরও পড়ুন : শিশুর সুন্দর ভবিষ্যৎ গড়তে করণীয়

নির্ভরযোগ্যতা : মানুষেরা এ ধরনের ব্যক্তির ওপর নির্দ্বিধায় আস্থা রাখতে পারেন। কারণ তারা খুবই নির্ভরযোগ্য হয়ে থাকেন। তারা কথা দিলে কথা রাখেন। তাই তারা কোনোকিছু নিয়ে প্রতিশ্রুতি দিলে মানুষেরা সহজেই বিশ্বাস করেন। কারণ এ ধরনের ব্যক্তি সব সময় অন্যকে সাহায্য করার জন্য প্রস্তুত থাকেন।

সান নিউজ/জেএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

মস্কোয় ইউক্রেনের বড় ড্রোন হামলা

রাশিয়ার মস্কো অঞ্চলে বড় ধরনের ড্রোন হামলা চালিয়েছে ইউক্রেন। এতে দুজন নিহত ও ছ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

সরকারের সাফল্য স্বাস্থ্যখাতের ওপর নির্ভর করছে: স্বাস্থ্যমন্ত্রী

সরকারের বড় সাফল্য অনেকটাই স্বাস্থ্যখাতের ওপর নির্ভর করছে বলে মন্তব্য করেছেন স...

বিটিভির সাবেক মহাব্যবস্থাপক রেজাউল করিম রবু মারা গেছেন

সাংস্কৃতিক অঙ্গনের পরিচিত মুখ ও বাংলাদেশ টেলিভিশনের (বিটিভি) সাবেক মহাব্যবস্থ...

বাধ্য হয়েই তেলের দাম বাড়ানো হয়েছে: জ্বালানি প্রতিমন্ত্রী

মধ্যপ্রাচ্যের চলমান ভূরাজনৈতিক সংকটের প্রভাবে আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেল...

জাপান সফর শেষে দেশে ফিরলেন সেনাপ্রধান

বাংলাদেশ সেনাবাহিনী প্রধান ও বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের সভাপতি জেনারেল...

বগুড়ায় সড়ক দুর্ঘটনায় নিহত ৩

বগুড়ায় পৃথক সড়ক দুর্ঘটনায় এক নারীসহ তিনজন নিহত হয়েছেন। এর মধ্যে হাসপাতালে নেও...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা