লাইফস্টাইল

সূর্যমুখী ফুলের উপকারিতা

লাইফস্টাইল ডেস্ক: সূর্যমুখী সবার কাছে একটি পরিচিত ফুল। সূর্যমুখী বীজ ও তেলে রয়েছে নানা উপকারী গুণ।

আরও পড়ুন: পেঁপের লাচ্ছি তৈরির রেসিপি

জেনে নেয়া যাক এই ফুলের উপকারিতা:

১) সূর্যমুখী তেলে প্রচুর পরিমাণ মিনারেল, ভিটামিন, অ্যান্টি-অক্সিডেন্ট রয়েছে। অলিভ অয়েলের তুলনায় হালকা হওয়ায় এই তেল সহজে ত্বকে মিশে যায়। এতে থাকা ভিটামিন ত্বক ময়েশ্চারাইজ করতে সহায়তা করে। এছাড়া রান্নায় সয়াবিন তেলের বিকল্প হিসেবেও এই তেল খুবই স্বাস্থ্যকর।

২) সূর্যমুখীর তেল ব্রণের দাগ দূর করতে সাহায্য করে। প্রতিদিন এই তেল ব্যবহারে সানবার্ন হয় না এবং শুষ্ক ত্বকে আর্দ্রতা বজায় থাকে।

৩) এই তেলে বিদ্যমান ভিটামিন-ই সূর্যের অতি বেগুনি রশ্মি থেকে ত্বককে রক্ষা করে। ত্বকে সহজে বয়সের ছাপ ও বলিরেখা পড়তে দেয় না।

৪) ক্যান্সার ও অ্যাজমা রোগের প্রতিষেধক। সূর্যমুখীর তেলে থাকা সেলেনিয়াম নামক উপাদান ক্যান্সার প্রতিরোধে কার্যকর।

৫) সূর্যমুখীর তেল দেহের ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম ও কপারের চাহিদা পূরণ করে। হাড় সুস্থ ও মজবুত রাখে।

৬) মানসিক চাপ দূর করতে সূর্যমুখীর তেলে থাকা ম্যাগনেসিয়াম কাজে দেয়। এছাড়া মাইগ্রেনের সমস্যা কমাতেও সাহায্য করে।

৭) হাড়ের জোড়ায় ব্যথা, গ্যাস্ট্রিক-আলসার ত্বকের প্রদাহ ও হাঁপানি ইত্যাদি রোগ সারিয়ে তুলতে সূর্যমুখীর তেল খুবই কার্যকর।

৮) দেহের বাড়তি ওজন কমাতে সাহায্য করে এই তেল।

৯) সূর্যমুখীর তেলে তেলচিটচিটে ভাবটা থাকে না। আর এই তেল ব্যবহারে ত্বক হয় কোমল ও মসৃৃণ। সব ধরনের ত্বকে এই তেল ব্যবহার উপযোগী। গোসলের পানিতে কয়েক ফোঁটা তেল ব্যবহারে সারাদিনের ক্লান্তিভাব দূর হয়। সূর্যমুখীর তেল ম্যাসাজ করতে ব্যবহার করতে পারেন।

১০) সূর্যমুখীর বীজে ম্যাগনেসিয়াম, প্রোটিন, ভিটামিন-বি, আয়রন, পটাসিয়াম, ক্যালসিয়ামের মতো পুষ্টিগুণ রয়েছে। তাই এই বীজ ভেজে খেতে পারেন।

১১) প্রচুর পরিমাণে খাদ্যশক্তি থাকায় সূর্যমুখী বীজের তেল শরীরের দুর্বলতা কাটাতে সাহায্য করে। দেহের কর্মক্ষমতা বাড়াতে এবং দীর্ঘদিন কর্মক্ষম রাখতেও সূর্যমুখীর ভূমিকা অনন্য।

১২) সূর্যমুখীর বীজে থাকা ভিটামিন-ই দেহের নানা রকম ব্যথা দূর করতে সহায়তা করে।

১৩) সূর্যমুখী ফুলের বীজ খুব পুষ্টিকর। এর থেকে যে তেল তৈরি হয়, তাতে আছে ভিটামিন এ, ডি এবং ই। বেকিংয়ের জন্য এই তেল ভালো। এটি শক্তি বাড়াতে সাহায্য করে। ক্ষতিকর কোলেস্টেরল কমায়।

সান নিউজ/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা