ছবি: সংগৃহীত
লাইফস্টাইল

গরুর মাংসের পাতলা ঝোল রান্নার রেসিপি

লাইফস্টাইল ডেস্ক : সাহরির সময় গরম ভাতের সাথে গরুর মাংসের পাতলা ঝোল হলে খেতে ভালো লাগে। তবে রান্না করতে গিয়ে ঝোলের পরিমাণ ও কখন ঝোল যোগ করলে বেশি সুস্বাদু হবে তা বুঝতে পারেন না অনেকে। এতে রান্নার পর মাংসে কাঁচা মসলার গন্ধ থেকে যায়।

আরও পড়ুন : পেঁপের লাচ্ছি তৈরির রেসিপি

জেনে নিন গরুর মাংসের পাতলা ঝোল রান্নার সঠিক রেসিপি-

উপকরণ :

গরুর মাংস ১ কেজি, হলুদ গুঁড়া ১ চা চামচ, মরিচ গুঁড়া ১ চা চামচ, জিরা গুঁড়া ১ চা চামচ, ধনিয়া গুঁড়া- ১/২ চা চামচ, গরম মসলা ১ চা চামচ, এলাচ ৪টি, দারুচিনি ৪ টুকরা, লবঙ্গ ৪টি, তেজপাতা ২টি, লবণ স্বাদমতো, কাঁচা মরিচ ৪-৫টি, পেঁয়াজ কুচি ১ কাপ, আদা বাটা ১ চা চামচ, রসুন বাটা ১ চা চামচ, তেল ১/২ কাপ, ভাজা জিরার গুঁড়া ১ চা চামচ।

আরও পড়ুন : ডিম চপ তৈরির রেসিপি

তৈরি পদ্ধতি :

প্রথমে মাংস টুকরা করে কেটে ধুয়ে নিন। এবার একটি পাত্রে তেল দিয়ে তাতে পেঁয়াজ কুচি দিন। পেয়াজ কুচি একটু নরম হয়ে এলে তাতে কাঁচা মরিচ ছাড়া সবগুলো মসলা দিয়ে দিন। প্রয়োজন হলে সামান্য পানি দিন।

মসলা কষানো হয়ে গেলে তাতে গরুর মাংস দিয়ে দিন ভালো করে কষাতে থাকুন। অল্প আঁচে সময় নিয়ে রান্না করুন। কিছুক্ষণ পরপর নেড়ে দিন। মাংস থেকে বের হওয়া পানিতেই মাংস অনেকটা সেদ্ধ হয়ে আসবে। এ অবস্থায় পরিমাণ মতো পানি যোগ করুন। যতটুকু ঝোল খেতে চান, সে অনুযায়ী পানি দিন। এরপর কাঁচা মরিচ দিয়ে দিয়ে আরও কিছুক্ষণ জ্বাল দিয়ে জিরা গুঁড়া ছড়িয়ে নামিয়ে নিন।

সান নিউজ/এনজে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা