কাঁচা আম
লাইফস্টাইল

জিভে জল আনা কাঁচা আমের যত গুণ

লাইফস্টাইল ডেস্ক: বাজারে আসতে শুরু করেছে ফলের রাজা আম। তবে এখন কাঁচা আম পাওয়া যায় বাজারে ৷

আরও পড়ুন: পেঁপের লাচ্ছি তৈরির রেসিপি

পাকা আমের মধুর রসের মতো কাঁচা আমও অনেকের প্রিয় ৷ কাঁচা আম শরীরে পানি সরবরাহের পাশাপাশি নানা রোগ থেকে বাঁচতে সাহায্য করে ৷ রোজার সময়ে তাই ইফতারে বা খাবারে কাঁচা আম যুক্ত করতেই পারেন। কিন্তু কেন জোর দেবেন এই ফলে? চলুন জেনে নেই:

১) ইফতারের পর অ্যাসিডিটির সমস্যায় ভোগেন অনেকে। এই সময় কাঁচা আম বিট লবণ দিয়ে খেলে উপকার পাওয়া যায় ৷

২) কাঁচা আম খেলে ওজন কমার সম্ভাবনা থাকে। তবে সব জায়গার ওজন কমানোর জন্য কাঁচা আম কার্যকর নয়। আপনার পেট বাড়তে শুরু করলে নিয়মিত কাঁচা আম খেলে উপকার মিলবে।

৩) কাঁচা আম শরীরে পানি সরবরাহ করে। আর রোজায় কোষ্ঠকাঠিন্য বা বদহজমের সমস্যা দূর করার ক্ষেত্রেও কাঁচা আম উপকারী।

৪) ভিটামিন-সি থাকায় কাঁচা আম রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতেও সাহায্য করে।

৫) অতিরিক্ত ঘামের সমস্যা যাদের তারা আমের শরবত খেতে পারেন।

৬) ডায়াবেটিস বা উচ্চ রক্তচাপে আক্রান্ত ব্যক্তিরা দৈনিক ১০ গ্রাম কাঁচা আম খেলে রোজায় সুস্থ থাকতে পারবেন।

সান নিউজ/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পঞ্চগড়ে ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ

পঞ্চগড়ের বোদা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালি...

মুন্সীগঞ্জে বাড়ি থেকে ডেকে নিয়ে আ'লীগ কর্মীকে হত্যার অভিযোগ

মুন্সীগঞ্জ সদর উপজেলার চরাঞ্চলের চরকেওয়ার ইউনিয়নে...

জামিন পেলেন পরীমনি

ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদের করা মারধর, ভাঙচুর ও ভয়ভীতি দেখানোর মামলায় আদাল...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা