সংগৃহীত
লাইফস্টাইল

ইফতারে বাঙ্গি খাওয়ার উপকারীতা

লাইফস্টাইল ডেস্ক : চলছে পবিত্র রমজান মাস। গতবারের ন্যায় এবারো গরমকালে রাখতে হচ্ছে রোজা। রোজায় শরীরকে হাইড্রেট রাখতে প্রচুর পানি, মৌসুমি ফল ও সবজির জুস বা স্মুদি এই ধরনের তরল, ঠাণ্ডা খাবার ও আঁশ জাতীয় খাবার রাখতে হবে। এ প্রতিবেদনে আমরা জানবো বাঙ্গি খাওয়ার উপকারিতা। যা কি না আমাদের শরীরে প্রয়োজনীয় পুষ্টি ও ভিটামিন সরবরাহেও কাজ করবে।

স্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন, ইফতারে ভাজা-পোড়া কমিয়ে বেশি বেশি ফল রাখাই হবে বুদ্ধিমানের কাজ। অতি পরিচিত ফল বাঙ্গি। এটি ফুটি নামেও যথেষ্ট পরিচিত। তবে ফলটি মিষ্টি কম হওয়ায় অনেকে খেতে আগ্রহ দেখান না। অথচ বাঙ্গি পুষ্টিগুণে ভরপুর একটি ফল।

বাঙ্গির স্বাস্থ্য উপকারিতা :

১. বাঙ্গিতে রয়েছে প্রচুর পরিমাণে ভিটামিন এ, যা দৃষ্টিশক্তি বাড়াতে সাহায্য করে। এছাড়া বাঙ্গির অক্সিকাইন নামক উপাদান কিডনিতে পাথর তৈরি হতে বাধা দেয় এবং কিডনি সুস্থ রাখে।

২. বাঙ্গিতে রয়েছে উচ্চ পরিমাণ ভিটামিন সি এবং বিটা ক্যারোটিন। এ দুটোর সংমিশ্রণ শরীরের কাটাছেঁড়া দ্রুত শুকাতে সাহায্য করে। ভিটামিন সি ত্বকে বয়সের ছাপ এবং ত্বক কুচকে যাওয়া প্রতিরোধ করে।

৩. গরম ও অতিরিক্ত রোদের জন্য হয় সানবার্ন, সামার বয়েল, হিট হাইপার পাইরেক্সিয়া। বাঙ্গি এই সমস্যাগুলো প্রতিরোধ করতে সাহায্য করে।

৪. অ্যাসিডিটি, আলসার, নিদ্রাহীনতা, ক্ষুধামন্দা, হাড়ের ভঙ্গুরতা রোধ করে বাঙ্গি। এছাড়াও ফলটিতে রয়েছে প্রচুর পরিমাণে ফলিক অ্যাসিড যা রক্ত তৈরিতে সাহায্য করে। গর্ভবতী মায়েদের জন্য বাঙ্গি বিশেষ উপকারী। মানসিক অবসাদ দূর করার ক্ষমতাও রয়েছে এই ফলে।

৫. বাঙ্গিতে চর্বি বা কোলস্টেরল নেই। বাঙ্গি খেলে মুটিয়ে যাওয়ার ভয় নেই। বরং শরীরের ওজন কমাতে, উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণ করতে এর ভূমিকা অনেক। এতে চিনির পরিমাণ খুব কম। তাই ডায়াবেটিস রোগীদের জন্যও বাঙ্গি যথেষ্ট উপকারী। এতে রয়েছে প্রচুর পরিমাণে আঁশ বা ডায়াটারি ফাইবার, যা খাবার হজমে সাহায্য করে। কোষ্ঠকাঠিন্য দূর করে।

৬. বাঙ্গি অ্যান্টি-ইনফ্লেমেটরি বৈশিষ্ট্যের কারণে ক্যানসার প্রতিরোধে কাজ করে। এমনকি হার্ট এবং ফুসফুসের স্বাস্থ্যের জন্যও বাঙ্গি উপকারি। বাঙ্গিতে রয়েছে অ্যাডিনোসিন যা রক্ত পাতলা করে, ফলে হৃদরোগের ঝুঁকি কমে যায়। ধূমপানে ক্ষতিগ্রস্ত ফুসফুস চাঙা করতে সাহায্য করে বাঙ্গি। নিয়মিত ধূমপানের ফলে শরীর থেকে ভিটামিন এ কমে যায়, যা পূরণ করে দিতে পারে এই ফল।

যারা বাঙ্গি এমনিতে খেতে খুব একটা পছন্দ করেন না, তারা পুষ্টিগুণ পেতে বাঙ্গির শরবত খেতে পারেন। বাঙ্গির শরবত বানানোর রেসিপি ইউটিউবে দেখে শিখে নিতে পারেন।

সান নিউজ/জেএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা