লাইফস্টাইল

গরমে পানিশূন্যতার লক্ষণ

লাইফস্টাইল ডেস্ক : রমজান মাসে রোজা রাখার কারণে দীর্ঘক্ষণ না খেয়ে থাকায় শরীরে পানিশূন্যতার সৃষ্টি হতে পারে। তাই ইফতার থেকে সেহরি পর্যন্ত খাদ্যতালিকায় রাখতে হবে বিভিন্ন পানীয় ও গরমে শরীরের জন্য ভালো এমন সব খাবার।

আরও পড়ুন : সহযোগিতা জোরদারে গুরুত্বারোপ

গরমে ঘাম ও প্রসাবের সাথে শরীর থেকে অতিরিক্ত পানি বেরিয়ে যায়। তাই পর্যাপ্ত পানি পান না করালে ডিহাইড্রেশন বা পানিশূন্যতায় ভুগতে পারেন। শরীরে পানির ঘাটতি থাকলে মারাত্মক সমস্যার সৃষ্টি হতে পারে।

অনেকেই প্রাথমিক অবস্থায় পানিশূন্যতা টের পান না। ফলে দীর্ঘদিন পানির ঘাটতি থাকায় মারাত্মক শারীরিক সমস্যার সৃষ্টি হয়। পানিশূন্যতার কারণে প্রস্রাবে ইনফেকশনসহ কিডনি বিকল হওয়ার মতো রোগ হতে পারে।

আরও পড়ুন : শিশুর সুন্দর ভবিষ্যৎ গড়তে করণীয়

পানিশূন্যতার লক্ষণ-

১. মাথা ব্যথা
২. কোষ্ঠকাঠিন্য
৩. দুর্বলতা
৪. ত্বক শুষ্ক হয়ে যাওয়া
৫. অস্থিসন্ধিতে ব্যথা
৬. ওজন বেড়ে যাওয়া
৭. রক্তচাপ কমে যাওয়া
৮. ইউরিন ইনফেকশন
৯. কিডনির বিকল হয়ে যাওয়া ইত্যাদি।

আরও পড়ুন : হার্ট অ্যাটাক এড়াতে পেয়াঁজ কার্যকরী

ডিহাইড্রেশন ঝুঁকি কমানোর উপায় :

ডিহাইড্রেশনের উপসর্গ হলো- শুষ্ক মুখ, মাথাব্যথা, মাথা ঘোরা ও তৃষ্ণার্ত হওয়া। এমন অনুভব করলে বারবার অল্প অল্প করে পানি পান করুন। পাশাপাশি দিনে পর্যাপ্ত তরল পান করা উচিত যাতে আপনার প্রস্রাবের রং পরিষ্কার হয়। তবে বমি বা অতিরিক্ত ঘাম বা ডায়রিয়া হলে অবশ্যই চিকিৎসকের পরামর্শ নিন। সেই সাথে তরল খাবার যেমন- স্যুপ, তাজা ফলের রস বেশি করে পান করুন।

খবর : হেলথলাইন/মেডলাইন প্লাস

সান নিউজ/এনজে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রাঙ্গাবালীর কৃত্রিম খালে লবণাক্ত পানি প্রবেশে কৃষকদের হাহাকার

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলার জুগির হাওলা গ্রামে এ...

মধ্যপ্রাচ্যে শান্তি ফেরাতে তৎপর রয়েছে পাকিস্তান : শেহবাজ শরীফ

শান্তি ফেরাতে তৎপরতা: মধ্যপ্রাচ্যে স্থায়ী শান্...

পঞ্চগড়ে ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ

পঞ্চগড়ের বোদা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালি...

বীর মুক্তিযোদ্ধা খোরশেদ আলম দিদারের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন

মুন্সীগঞ্জের বীর মুক্তিযোদ্ধা খোরশেদ আলম দিদার (৮৫...

অবৈধভাবে ভারতে যাওয়ার চেষ্টাকালে আটক ৮

মৌলভীবাজারের কুলাউড়া সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে য...

কাজে ফিরেছেন শ্রমিকরা,আন্দোলনে উসকানির অভিযোগে ৮ মামলা, গ্রেপ্তার ৩০

টানা কয়েক দিনের শ্রমিক অসন্তোষ, বিক্ষোভ, সংঘর্ষ ও...

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পাকিস্তানকে হারিয়ে সাফ মিশন শুরু ভারতের

ভারত বনাম পাকিস্তান সাফ চ্যাম্পিয়নশিপ ম্যাচের মূল তথ্যগুলো এক ন...

রাজশাহীতে শিক্ষানবিশ কর্মকর্তাদের সঙ্গে রাসিক প্রশাসকের মতবিনিময়

জনগণের প্রত্যাশা ও প্রয়োজনকে সর্বোচ্চ গুরুত্ব দিয়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা