ছবি: সংগৃহীত
লাইফস্টাইল

চুলে গোলাপ জলের ব্যবহার

লাইফস্টাইল ডেস্ক : ত্বকের পাশাপাশি চুল সুন্দর রাখতেও গোলাপ জল সমান কার্যকরী ভূমিকা রাখে। গোলাপ জল চুলে প্রাণ ফিরিয়ে উজ্জ্বলতা বাড়াতে দারুণভাবে কাজ করে। সেই সাথে চুল রেশমের মতো করে ও চুল পড়া কমাতেও সাহায্য করে। নিয়মিত গোলাপ জল ব্যবহার করলে মাথার স্ক্যাল্পের স্বাস্থ্য ভালো থাকে।

আরও পড়ুন : সোমবার রাজধানীর যেসব মার্কেট বন্ধ

গোলাপ জল দিয়ে চুলের বিভিন্ন সমস্যা সমাধানের জন্য কিছু নিয়ম মেনে চলতে হবে। নিয়মগুলো জেনে নিন-

(১) গোলাপ জলের গুণাগুণ : গোলাপ জলে থাকে ১০-৫০ শতাংশ গোলাপের এসেনশিয়াল অয়েল। এতে থাকে ভিটামিন এ, সি, ই এবং বি। এসব ভিটামিন মাথার ত্বক ভালো রাখার পাশাপাশি চুলের উজ্জ্বলতা বাড়াতে সহায়তা করে। এছাড়া গোলাপ জলে থাকে অ্যান্টি-ইনফ্ল্যামেটরি উপাদান, যা মাথার ত্বকে সৃষ্ট প্রদাহ কমাতে দারুণ কাজ করে।

আরও পড়ুন : ভোটাধিকার ফেরানোর সংগ্রাম অব্যাহত

(২) গোলাপ জলের উপকারিতা : মাথার ত্বকে জ্বালা বা চুলকানি কমাতে কাজ করে গোলাপ জল। ন্যাশনাল লাইব্রেরি অফ মেডিসিনে প্রকাশিত এক গবেষণাপত্রে বলা হয়েছে, গোলাপ জলে থাকা অ্যান্টি-ইনফ্ল্যামেটরি উপাদান প্রাকৃতিক উপায়ে প্রদাহ কমাতে কাজ করে।

(৩) পিএইচ-এর মাত্রা : চুলে নিয়মিত গোলাপ জল ব্যবহার করলে তা ​চুলের পিএইচ-এর মাত্রা ধরে রাখতে সাহায্য করে। চুলের পিএইচ মাত্রা এলোমেলো হলেই চুল নষ্ট হতে শুরু করে। ফলে বাড়তে পারে চুল ঝরার পরিমাণ। এই গোলাপ জল পিএইচ মাত্রা ঠিক রাখার কাজে সাহায্য করে।

আরও পড়ুন : শিক্ষকদের বদলি আবেদন শুরু ২৬ মার্চ

(৪) চুলের রুক্ষতা দূর করে : ত্বকের রুক্ষতা দূর করে উজ্জ্বলতা বাড়াতে কাজ করে গোলাপ জল। চুলের রুক্ষভাব দূর করে রেশমের মতো করে কোমল তোলে এই উপাদান। তাই গোলাপ জল ব্যবহার করে চুলের অনেকগুলো সমস্যার সমাধান করা সম্ভব হয়।

(৫) গোলাপ জল তৈরি : বাড়িতে গোলাপ জল তৈরির জন্য প্রথমে ৪-৫টি গোলাপ নিন। সাথে নিন ডিসটিলড ওয়াটার এবং স্প্রে বোতল। এবার গোলাপ থেকে পাপড়ি ছাড়িয়ে ভালো করে ধুয়ে নিন। এবার পাত্রে ডিসটিলড ওয়াটারের সাথে পাপড়িগুলো মিশিয়ে দিন। চুলায় অল্প আঁচে পাত্রটি বসান। ধীরে ধীরে পানির রং বদলাতে শুরু করবে। পাত্রটি ঢেকে রেখে অল্প আঁচে বিশ মিনিট রাখুন। এরপর নামিয়ে নিন। ঠান্ডা হলে ছেঁকে কাঁচের বোতলে ঢেলে রাখুন। এরপর প্রয়োজন অনুযায়ী ব্যবহার করবেন।

আরও পড়ুন : কমছে মুরগির দাম

(৬) ব্যবহারবিধি : আপনি গোলাপ জল সরাসরি চুলে ব্যবহার করতে পারেন, আবার হেয়ার প্যাকেও ব্যবহার করতে পারবেন। শ্যাম্পু করার পরে চুলে কন্ডিশনার ব্যবহার করে ২ মিনিট অপেক্ষা করুন। এরপর চুল ধুয়ে হালকা করে মুছে নিন। চুলের গোড়া ও স্ক্যাল্পসহ সম্পূর্ণ চুলে গোলাপ জল লাগিয়ে নিন। শুকানোর পর চুলের উজ্জ্বলতা দেখে নিজেই মুগ্ধ হবেন।

সান নিউজ/এনজে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা