সংগৃহীত
লাইফস্টাইল

ইফতারে স্বাস্থ্যকর পানীয়

লাইফস্টাইল ডেস্ক : রমজানে সারাদিন রোযা রাখার পর, সূর্যাস্তের সময় ইফতার করা হয়। রোজা ভাঙার সময় আমরা বিভিন্ন ধরনের পানীয় খেতে পছন্দ করি। অনেকে বাজার থেকে কেনা বা প্রকৃয়াজাত করা বিভিন্ন পানীয় পান করেন যা হতে পারে স্বাস্থ্যের জন্য ক্ষতিকর। এ প্রতিবেদনে আমরা ঘরে তৈরি কিছু পানীয় সম্পর্কে জানবো। যা কি না আমাদের শরীরে প্রয়োজনীয় পুষ্টি সরবরাহেও কাজ করবে। কয়েকটি স্বাস্থ্যকর পানীয় হলো :

আরও পড়ুন : সেহরিতে করণীয় ও বর্জনীয়

লেবু ও মধুর শরবত : লেবু স্বাদমতো ও এক চা চামচ মধুর মিশ্রণে তৈরি হালকা রংবিহীন এই তরলটি শরীরকে চাঙ্গা করতে বা বিপাকের প্রক্রিয়া সক্রিয় করতে সাহায্য করে থাকে। প্রয়োজনীয় অ্যান্টিঅক্সিডেন্ট ও পানীয় হিসেবে পাওয়া যায় এই তরল।

ইসুবগুল ও তোকমার শরবত : এক টেবিল চামচ তোকমা ভিজিয়ে রেখে তার সঙ্গে এক চামচ ইসুবগুল ও সামান্য মধু বা গুড় মিশিয়ে ঘরে তৈরি করা যায় এই তরলটি। এটি কোষ্ঠকাঠিন্য দূর করতে ও এসিডিটি প্রতিরোধে খুবই উপকারী।

ডাবের পানি : এই স্বচ্ছ পুষ্টিকর তরলটির সঙ্গে আর কোনো তরলের তুলনা হয় না। রক্তের সুগার নিয়ন্ত্রণে, উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণে এই তরলের জুড়ি নেই। মাংসপেশির সুরক্ষায় ডাবের পানি অনেক সাহায্য করে। যে কেউ এই তরলটি পান করতে পারে। তবে যাদের এসিডিটি রয়েছে, তারা কিছু খেয়ে এর সঙ্গে খেলে এসিডিটি নাও হতে পারে।

আরও পড়ুন : ইফতারে করণীয় ও বর্জনীয়

ঘরে তৈরি ফলের রস : ইফতারে মৌসুমি ফলের রস ঘরে তৈরি করে খেলেও ফলের পুষ্টি চাহিদা মেটানোর পাশাপাশি ত্বকের সৌন্দর্য রক্ষায় অনেক সাহায্য করে থাকে। কিছুটা আঁশ নষ্ট হলেও শরীরকে চাঙ্গা ও সতেজ রাখতে ফলের রস বা জুস অনেক উপকারী। কাঁচা আমের জুস, বেলের শরবত, দুধ ও কলার সেক, মাল্টার জুস, আপেলের জুস, আনারস বা তরমুজের জুস আপনাকে এই রোজায় রাখবে প্রাণবন্ত।

আখের গুড়ের শরবত : ঘরে তৈরি এই তরলটি আপনাকে শক্তি সরবরাহ করার পাশাপাশি আয়রন, পটাশিয়াম ছাড়াও নানা মিনারেলস প্রদান করবে। এটি আপনাকে অনায়াসে সারা দিনের ক্লান্তি দূর করবে।

লাচ্ছি : দইয়ের লাচ্ছি ঘরে তৈরি করলে তার কোনো তুলনাই নেই। যারা ওজনাধিক্যে ভুগছে বা যাদের ডায়াবেটিস রয়েছে, তারা লেবু ও লবণ দিয়ে লাচ্ছি খেতে পারবে। মিষ্টি লাচ্ছি গর্ভবতী মা, অল্প বয়সী যারা রোজা রাখছে এবং যারা কর্মজীবী, তাদের জন্য অনেক উপকারী তরল। ক্যালসিয়ামের চাহিদা পূরণে এই তরলের জুড়ি নেই।

বাদ দিন সফট ড্রিংকস বা সোডা পানি : ইফতারের সময় পানীয় হিসেবে অনেকেই বিভিন্ন ধরনের সফট ড্রিংকস বা সোডা পানি পছন্দ করেন। এ বিষয়ে অবশ্যই সাবধান হতে হবে। কারণ, সোডাজাতীয় পানি আমাদের খুব দ্রুত ডিহাইড্রেট করে। তাই রমজান মাসে, বিশেষ করে ইফতারের সময় সোডা পানি পান না করাই উচিত।

সান নিউজ/জেএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

মস্কোয় ইউক্রেনের বড় ড্রোন হামলা

রাশিয়ার মস্কো অঞ্চলে বড় ধরনের ড্রোন হামলা চালিয়েছে ইউক্রেন। এতে দুজন নিহত ও ছ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

ইংল্যান্ড দল থেকে সরে দাঁড়ালেন কোল পালমার

ইংল্যান্ড জাতীয় ফুটবল দলে ফের ডাক পেলেও ইনজুরির কারণে স্কোয়াড থেকে সরে দাঁড়াচ...

বিশ্বমঞ্চে দেশের মানুষের কথা বলবেন তারেক রহমান

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার পর তাদের...

রাঙ্গাবালীতে মাদরাসাছাত্রীকে ধর্ষণের ঘটনায় মামলা, প্রেমিক যুবক গ্রেপ্তার

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলায় বিয়ের প্রলোভন দেখিয়ে সপ্তম শ্রেণি পড়ুয়া ১৪ বছর...

সরকারের সাফল্য স্বাস্থ্যখাতের ওপর নির্ভর করছে: স্বাস্থ্যমন্ত্রী

সরকারের বড় সাফল্য অনেকটাই স্বাস্থ্যখাতের ওপর নির্ভর করছে বলে মন্তব্য করেছেন স...

বিটিভির সাবেক মহাব্যবস্থাপক রেজাউল করিম রবু মারা গেছেন

সাংস্কৃতিক অঙ্গনের পরিচিত মুখ ও বাংলাদেশ টেলিভিশনের (বিটিভি) সাবেক মহাব্যবস্থ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা