ছবি: সংগৃহীত
লাইফস্টাইল

শিশুর সুন্দর ভবিষ্যৎ গড়তে করণীয়

লাইফস্টাইল ডেস্ক : শিশুর সুন্দর ভবিষ্যত নিশ্চিত করতে অভিভাবকদের ভূমিকা সবচেয়ে গুরুত্বপূর্ণ। একজন সুস্থ, শক্তিশালী ও ভালো মানুষ হিসেবে গড়ে তুলতে শিশুর প্রতি যত্নশীল হতে হবে। ছোটবেলা থেকেই শিশুদের ভালো অভ্যাস গড়ে তুললে তা শিশুর ভবিষ্যতের জন্য সুফল বয়ে আনবে।

আরও পড়ুন : সেহরিতে করণীয় ও বর্জনীয়

শিশুর সুন্দর ভবিষ্যতের জন্য যে অভ্যাসগুলো গড়ে তোলা জরুরি-

খেলাধুলায় উৎসাহ দেওয়া :

শিশু বয়সটাই হলো খেলাধুলার জন্য। এ বয়সে তাকে জোর করে বসিয়ে রাখবেন না। শিশুর হাতে বিভিন্ন ডিভাইস তুলে না দিয়ে হাঁটাচলা ও দৌড়ানোর মতো কাজে উৎসাহ দিন। তাকে ঘরের বাইরে খেলাধুলা করতে দিন।

সেন্টার ফর ডিজিজ কন্ট্রোল অ্যান্ড প্রিভেনশন অনুযায়ী, সুস্থ থাকার জন্য একজন শিশুকে প্রতি দিন কমপক্ষে ৬০ মিনিট শারীরিকভাবে সক্রিয় থাকতে হবে। এর জন্য সবচেয়ে ভালো মাধ্যম হতে পারে খেলাধুলা। শিশুকে এমনভাবে খেলাধুলায় উৎসাহ দিন যাতে তার শারীরিকভাবে সক্রিয় থাকার বিষয়টি নিশ্চিত হয়।

শিশু শারীরিকভাবে নিষ্ক্রিয় থাকলে পরবর্তীতে তার উচ্চ রক্তচাপ ও কোলেস্টেরলের মতো রোগের ঝুঁকি থাকে। শিশুকে সপ্তাহে কমপক্ষে ৩ দিন খেলাধুলা করার সুযোগ করে দিন।

আরও পড়ুন : ইফতারে স্বাস্থ্যকর পানীয়

শিশুকে নিয়ে কেনাকাটা করা :

অনেকে মনে করেন, শিশুদের আর্থিক বিষয় থেকে দূরে রাখা ভালো। কিন্তু তাদের সাথে অর্থ সংক্রান্ত কিছু আলোচনা করা উচিত। এটি তাদের কিশোর এবং প্রাপ্তবয়স্ক অবস্থায় আর্থিকভাবে শক্তিশালী হতে সাহায্য করবে।

শিশুকে ছোট ছোট জিনিস কিনতে বলুন। এতে তারা লেনদেন সহজেই শিখতে পারবে। কেনাকাটা করতে যাওয়ার সময় সম্ভব হলে শিশুকেও সাথে রাখবেন।

বিশেষজ্ঞরা বলেন, মনোপলির মতো গেম খেললেও শিশুর বুদ্ধি ভালো হয়। এর মাধ্যমে সে অর্থ সম্পর্কিত প্রাথমিক নিয়মগুলো শেখে।

শিশুকে ​স্বাস্থ্যকর খাবার খাওয়ানো :

শিশুরা মুখরোচক সব খাবার খেতে চায়। তাকে চিপস, বার্গার, ফ্রেঞ্চ ফ্রাইয়ের মতো খাবার না দিয়ে স্বাস্থ্যকর খাবার খেতে শেখান। খাবার নিয়ে জোরাজুরি করবেন না। এতে খাবারের প্রতি শিশুর আগ্রহ জন্মানোর জন্য তাকে বাজারে নিয়ে যেতে পারেন।

আরও পড়ুন : উন্নয়ন প্রকল্প কি বায়ু দূষণের কারণ?

শাক-সবজি, মাছ-মাংস, ফল ইত্যাদি বেছে কিনতে শেখান। পাশাপাশি খাবার তৈরিতেও তাদের সাহায্য নিতে পারেন। তৃষ্ণা পেলে তাকে বিশুদ্ধ পানি খেতে দিন, তাজা ফলের রস, ডাবের পানি এ জাতীয় পানীয় খেতে দিন,প্যাকেটের জুস বা কোল্ড ড্রিংকস নয়।

শিশুকে সব সময় রঙিন খাবারের প্রতি উৎসাহী করুন। তাকে বিভিন্ন ধরনের শাক-সবজি ও ফলমূল খেতে দিন। পাশাপাশি নিজেদেরও একই অভ্যাস গড়ে তুলুন। কারণ শিশুরা আপনাদের দেখেই শিখবে।

আরও পড়ুন : স্বাধীনতা দিয়েছে বঙ্গবন্ধু, শেখ হাসিনা দিয়েছে সমৃদ্ধি

বই পড়া শেখানো :

এ যুগে অনেকেই বই পড়ার অভ্যাস ভুলতে শুরু করেছে। কিন্তু শিশুর মেধা বিকাশ ও ব্যক্তিত্ব গঠনসহ সবকিছুতেই ভূমিকা রাখতে পারে বই পড়ার অভ্যাস। তাই শিশুকে বিভিন্ন ধরনের বই পড়া শেখান।

বই পড়ার অভ্যাস শিশুর শব্দভাণ্ডার, ভাষার দক্ষতা, একাগ্রতা এবং কল্পনার বিকাশে সহায়তা করে। বিভিন্ন ধরনের বই পড়লে শিশুর নিজস্ব দৃষ্টিভঙ্গি গড়ে উঠবে। এতে সে সহজেই অন্যদের অনুভূতি বুঝতে শিখবে। তাই শিশুকে ভালো বই পড়তে দিন।

সান নিউজ/এনজে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা